Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
দেড় মেট্রিক টনের বেশি মরা মাছ ভেসে উঠেছে ধানমন্ডি লেকে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 August, 2024, 09:15 pm
Last modified: 24 August, 2024, 03:46 pm

Related News

  • পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
  • ঢাকার লেকের মাছে ও পানিতে আশঙ্কাজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক: স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
  • ১৬ পশুর হাটের ইজারা ৪৮ কোটি টাকা: শীর্ষে দিয়াবাড়ি ও কাজলা
  • পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক
  • রাজধানীতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদে মাঠে নামছে ডিএসসিসি

দেড় মেট্রিক টনের বেশি মরা মাছ ভেসে উঠেছে ধানমন্ডি লেকে

সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাসের দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)- কে বলেন, ‘ধানমন্ডি লেকে হাজার হাজার মরা মাছ ভেসে ওঠার খবর পেয়ে কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, জোন-১ ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’
টিবিএস রিপোর্ট
23 August, 2024, 09:15 pm
Last modified: 24 August, 2024, 03:46 pm
ধানমন্ডির লেকে কয়েক হাজার মরা মাছ ভাসতে দেখা গেছে। ছবি: টিবিএস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আজ শুক্রবার (২৩ আগস্ট) ধানমন্ডি লেক থেকে প্রায় দেড় মেট্রিক টন মরা মাছ অপসারণ করেছে। এর আগে বিকালে হ্রদে কয়েক হাজার মরা মাছ ভাসতে দেখে স্থানীয়রা।

কর্তৃপক্ষ জানায়, তাৎক্ষণিকভাবে মাছ মারা যাওয়ার কোনো সুনির্দিষ্ট কারণ শনাক্ত করা যায়নি। তবে আগামীকাল মরা মাছের সংখ্যা আরও বাড়তে পারে।

সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাসের দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)- কে বলেন, 'ধানমন্ডি লেকে হাজার হাজার মরা মাছ ভেসে ওঠার খবর পেয়ে কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, জোন-১ ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।'

তিনি বলেন,'মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য পানি ও মরা মাছের নমুনা সংগ্রহ করা হয়েছে।'

ছবি: টিবিএস

তিনি আরও বলেন, 'সিটি কর্পোরেশনের প্রশাসকও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি কর্মকর্তাদের মরা মাছ অপসারণ করতে এবং বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার নির্দেশ দিয়েছেন।'

নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-কে বলেন, 'যেহেতু লেকে মাছ চাষের জন্য ইজারা দেওয়া হয়, হয়ত আগের ইজারাদারকে ক্ষতিতে ফেলতে কেউ বিষ প্রয়োগ করতে পারে।'

তিনি আরেকটি সম্ভাবনা হিসেবে বলেন, 'যেহেতু দেশে বিভিন্ন স্থানে অভিযান চলছে, তাই কারো কাছে অবৈধ ক্যামিক্যাল থাকলে তা এনে লেকের পানিতে ফেলতে পারে।'

ছবি: টিবিএস

মাহি আহমেদ নামের স্থানীয় একজন বাসিন্দা প্রায়ই লেকের চারপাশে জগিং করেন বলে জানান।

তিনি টিবিএসকে বলেন, জগিং করার সময় তিনি লেক থেকে একটি খুব কড়া ও বিশ্রি গন্ধ পান। পরে তিনি খেয়াল করে দেখেন লেকের পানিতে হাজার হাজার মরা মাছ ভেসে উঠেছে, কিছু মাছ লেকের পাড়ের কাছেও জমে আছে।

তিনি বলেন, 'আমি ধানমন্ডিতে আমার পরিচিত কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেছি এবং এবং এই ঘটনার ছবি শেয়ার করেছি। তারা তাৎক্ষণিকভাবে সিটি করপোরেশনকে খবর জানিয়েছে। আমি জুমার নামাজের পর যখন লেকে ফিরে আসি, তখন আমি একটি দলকে মরা মাছ অপসারণের কাজ করতে দেখি।'

তিনি আরও বলেন, 'একবার অপসারণ করার পরেও মরা মাছ ভেসে উঠেছে।'

Related Topics

টপ নিউজ

ধানমন্ডি লেক / মরা মাছ / ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
  • ঢাকার লেকের মাছে ও পানিতে আশঙ্কাজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক: স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
  • ১৬ পশুর হাটের ইজারা ৪৮ কোটি টাকা: শীর্ষে দিয়াবাড়ি ও কাজলা
  • পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক
  • রাজধানীতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদে মাঠে নামছে ডিএসসিসি

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net