Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
স্বেচ্ছা অবসরের চিঠিতে ‘জোরপূর্বক’ স্বাক্ষর নেওয়া হয়: ব্রি মহাপরিচালক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 August, 2024, 06:50 pm
Last modified: 13 August, 2024, 06:59 pm

Related News

  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • শস্য ভান্ডারে যুক্ত হলো দুটি হাইব্রিডসহ ৬ নতুন ধানের জাত
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর

স্বেচ্ছা অবসরের চিঠিতে ‘জোরপূর্বক’ স্বাক্ষর নেওয়া হয়: ব্রি মহাপরিচালক

দ্বিতীয় চিঠিতে শাহজাহান কবীর কৃষি মন্ত্রণালয়কে লিখেছেন, ‘৮ তারিখ দুপুর ১টায় ধান গবেষণা ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী অফিসে ঢুকে জোরপূর্বক স্বেচ্ছায় অবসর গ্রহণের জন্য তাদের লিখিত আবেদনে স্বাক্ষর করতে বাধ্য করেন।’
টিবিএস রিপোর্ট
13 August, 2024, 06:50 pm
Last modified: 13 August, 2024, 06:59 pm
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর ৮ আগষ্ট কৃষি মন্ত্রণালয়ের সচিব বরাবর স্বেচ্ছা অবসরের চিঠি দেন। তবে এ সংস্থা প্রধান টিবিএস-এর কাছে দাবি করেছেন, তার ওই চিঠিতে ব্রি-এর কর্মকর্তাদের একটি অংশ জোরপূর্বক স্বাক্ষর নিয়েছেন এবং ডি-নথি আইডি থেকে মন্ত্রণালয়ে পাঠাতে বাধ্য করেছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) ব্রি-এর মহাপরিচালক বলেন, অবসরের চিঠিটি বাতিলের জন্য ইতোমধ্যে সচিব বরাবর আরও একটি চিঠি দেওয়া হয়েছে। সেখানে আগের অবসরের চিঠিটি আমলে না নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

শাহজাহান কবীর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'অবসরের চিঠিটি জোরপূর্বক দেওয়া হয়েছে। এটিকে বাতিল করতে ইতোমধ্যে আমি নতুন করে আরেকটি চিঠি সচিব বরাবর দিয়েছি। আমি অবসরের সিদ্ধান্ত নিইনি।'

এদিকে মঙ্গলবার গাজীপুরে অবস্থিত ব্রি-তে শাহজাহান কবীরের নানা অনিয়ম ও দুর্নীতির তদন্ত ও বিচারের দাবিতে সমাবেশ করেছেন ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকেরা।

সমাবেশে বক্তব্য রাখেন ব্রি পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান, পরিচালক (প্রশাসন) ড. মো. আব্দুল লতিফসহ অন্যান্য কর্মকর্তারা।

বক্তারা বলেন, 'শাহজাহান কবীর ক্ষমতায় থাকাকালে শ্রমিক ও কর্মকর্তা নিয়োগ, পদোন্নতি প্রদান, ব্রি মিউজিয়াম নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ, ডিজি'র বাংলো নির্মাণ, গবেষণা প্লটে মাটি ভরাট ইত্যাদি কাজে অনিয়ম করেছেন। আমরা তার সকল অনিয়ম-দুর্নীতির বিচার ও শাস্তি চাই।'

এর আগে গত ৮ আগষ্ট এসব কর্মকর্তাদের আন্দোলন ও দাবির মুখে শাহজাহান কবীর স্বেচ্ছা অবসরের চিঠি প্রদান করেন কৃষি মন্ত্রণালয়ে।

মঙ্গলবার শাহজাহান কবীরের নানা অনিয়ম ও দুর্নীতির তদন্ত ও বিচারের দাবিতে সমাবেশ করেছেন ইনস্টিটিউটটের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকেরা। ছবি: টিবিএস

শাহজাহান কবীরের দুটি চিঠিই টিবিএস-এর হাতে এসেছে। প্রথম চিঠিতে এ সংস্থাপ্রধান লেখেন, '৮ আগষ্ট হতে একান্ত ব্যক্তিগত কারণে ধান গবেষণা ইনস্টিটিউটের পদ থেকে স্বেচ্ছায় অবসর নিলাম।'

দ্বিতীয় চিঠিতে শাহজাহান কবীর কৃষি মন্ত্রণালয়কে লিখেছেন, '৮ তারিখ দুপুর ১টায় ধান গবেষণা ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী অফিসে ঢুকে জোরপূর্বক স্বেচ্ছায় অবসর গ্রহণের জন্য তাদের লিখিত আবেদনে স্বাক্ষর করতে বাধ্য করেন।'

'এমনকি আমার ডি-নথি আইডি থেকে তা আপনার [সচিব] বরাবর পত্রজারি করেন। আমি স্বেচ্ছায় অবসরের জন্য কোনো আবেদন করিনি,' তিনি আরও লেখেন।

এতে আরও বলা হয়, 'আগের চিঠির স্বারক ও সূত্র মোতাবেক প্রেরিত আবেদনটি বর্তমান আবেদন দ্বারা প্রতিস্থাপনের জন্য অনুরোধ করছি।'

চিঠিতে সরকারি বিধি মোতাবেক অবসরের তারিখ ২০২৫ সালের ৩০ মার্চে ৫৯ বছর পূর্ণ হবে জানিয়ে সে তারিখে অবসরোত্তর ছুটিতে যেতে ইচ্ছে প্রকাশ করেছেন শাহজাহান কবীর।

কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্রি-এর মহাপরিচালকের স্বেচ্ছা অবসরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি মন্ত্রণালয়।

তবে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শাহজাহান কবীরকে মন্ত্রণালয়ের সচিবসহ কিছু কর্মকর্তার দপ্তরে দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক কৃষি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, শাহজাহান কবীরকে যাতে অবসরে না পাঠানো হয়, সেজন্য কর্মকর্তাদের বোঝাতেই সারাদিন মন্ত্রণালয়ে ছিলেন তিনি।

Related Topics

টপ নিউজ

ধান গবেষণা ইনস্টিটিউট / বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট / অবসর / ব্রি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • শস্য ভান্ডারে যুক্ত হলো দুটি হাইব্রিডসহ ৬ নতুন ধানের জাত
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net