Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
নির্বাচনের সিদ্ধান্ত হলেই দেশে ফিরবেন শেখ হাসিনা: জয়

বাংলাদেশ

রয়টার্স
09 August, 2024, 11:05 am
Last modified: 09 August, 2024, 11:19 am

Related News

  • প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর
  • অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • আইনশৃঙ্খলা বাহিনীকে সোজা গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
  • জুলাইয়ে ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন শুনানি পেছাল
  • জামায়াতের আমির ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না: মির্জা ফখরুল

নির্বাচনের সিদ্ধান্ত হলেই দেশে ফিরবেন শেখ হাসিনা: জয়

রয়টার্স
09 August, 2024, 11:05 am
Last modified: 09 August, 2024, 11:19 am
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশে ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অভ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। 

তবে হাসিনা নির্বাচনে লড়বেন কি না, তা স্পষ্ট করেননি তিনি।

অবশ্য একদিন আগেই জয় বলেছিলেন, বাংলাদেশে ফের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলেই হাসিনা ফিরে আসবেন। যদিও জয় তারও আগে কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেছিলেন, হাসিনা আর কখনও দেশে ফিরবেন না, রাজনীতিতেও ফিরবেন না।

কয়েক সপ্তাহের সহিংস আন্দোলনের পর পদত্যাগে বাধ্য হয়ে গত সোমবার (৫ আগস্ট) ভারতে পালিয়ে যান হাসিনা। এরপর বৃহস্পতিবার নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছে বাংলাদেশে। এ সরকার নির্বাচন আয়োজনের দায়িত্ব পালন করবে।

টাইমস অভ ইন্ডিয়ার সঙ্গে আলাপকালে জয় বলেন, 'আপাতত তিনি (হাসিনা) ভারতে আছেন। অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বাংলাদেশে ফিরবেন।'

৭৬ বছর বয়সি শেখ হাসিনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, সেটি অবশ্য নিশ্চিত করেননি তিনি। 'বর্তমান মেয়াদে (প্রধানমন্ত্রীর) দায়িত্ব পালন করার পর আমার মা এমনিতেই রাজনীতি থেকে অবসরে যেতেন,' বলেন জয়।

তিনি আরও বলেন, 'আমার কখনও কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না। যুক্তরাষ্ট্রে আমি থিতু হয়েছিলাম। কিন্তু গত কয়েকদিনে বাংলাদেশের ঘটনাপ্রবাহ দেখিয়ে দিচ্ছে যে সেখানে নেতৃত্বশূন্যতা তৈরি হয়েছে। দলের স্বার্থে আমাকে সক্রিয় হতে হয়েছে, আমি এখন অগ্রভাগে আছি।'

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে গড়ে ওঠা কয়েক সপ্তাহব্যাপী আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় ৪০০ জনেরও বেশি মানুষ নিহত ও কয়েক হাজার আহত হওয়ার পর সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। 

হাসিনা এখন ভারতের নয়াদিল্লিতে একটি সেফ হাউসে আছেন। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চাওয়ার পরিকল্পনা করছেন। তবে ব্রিটিশ হোম অফিস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

Related Topics

টপ নিউজ

শেখ হাসিনার পদত্যাগ / শেখ হাসিনা / রাজনীতি / বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন / কোটা সংস্কার আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর
  • অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • আইনশৃঙ্খলা বাহিনীকে সোজা গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
  • জুলাইয়ে ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন শুনানি পেছাল
  • জামায়াতের আমির ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না: মির্জা ফখরুল

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net