Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
‘বাংলাদেশে দেখা গুলি ব্যবহারের ঘটনার নিন্দা জানিয়েছি’: জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 August, 2024, 07:50 pm
Last modified: 01 August, 2024, 09:24 pm

Related News

  • মরণোত্তর জাতিসংঘ ‘ড্যাগ হ্যামারশোল্ড’ পদক পেলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনেরও ইঙ্গিত ড. খলিলুরের 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এল নিনোর জন্য তৈরি হোন, এটি হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী: জাতিসংঘের সতর্কতা 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান

‘বাংলাদেশে দেখা গুলি ব্যবহারের ঘটনার নিন্দা জানিয়েছি’: জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র

সাম্প্রতিক সহিংসতার বিষয়ে জাতিসংঘ রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের কোনো তদন্তে সহায়তা করবে কি না এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা অবশ্যই সবসময় যেকোনো জায়গায় কোনো সরকারের সমস্যা নিয়ে সাহায্যের অনুরোধে সরকারকে সাহায্য করতে প্রস্তুত রয়েছি। কীভাবে এ সাহায্য করা যায়, তা আমরা দেখি।’
টিবিএস রিপোর্ট
01 August, 2024, 07:50 pm
Last modified: 01 August, 2024, 09:24 pm
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। ফাইল ছবি: সংগৃহীত

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বুধবার (৩১ জুলাই) বলেছেন, জাতিসংঘ 'বাংলাদেশে [সংঘর্ষে] প্রাণঘাতী গুলির' ব্যবহার দেখেছে এবং এর নিন্দা জানিয়েছে।

'বাংলাদেশে হোক বা অন্য কোথাও, সরকারকে মানুষের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার এবং সাংবাদিকদের স্বাধীন ও নিরবচ্ছিন্নভাবে তাদের কাজ করার অধিকার রক্ষা করতে হবে,' জাতিসংঘ সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে দেশের কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ও প্রাণহানির প্রসঙ্গে বলেন তিনি।

সাম্প্রতিক সহিংসতার বিষয়ে জাতিসংঘ রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের কোনো তদন্তে সহায়তা করবে কি না এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা অবশ্যই সবসময় যেকোনো জায়গায় কোনো সরকারের সমস্যা নিয়ে সাহায্যের অনুরোধে সরকারকে সাহায্য করতে প্রস্তুত রয়েছি। কীভাবে এ সাহায্য করা যায়, তা আমরা দেখি।'

জাতিসংঘ এ ঘটনায় নিজস্ব তদন্ত শুরু করবে কি না সে বিষয়ে তিনি বলেন, 'স্বাধীন তদন্তের জন্য — আপনারা জানেন — এ সংস্থার [জাতিসংঘ] আইন প্রণয়নকারী পরিষদের ম্যান্ডেটের প্রয়োজন হবে।'

প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে কথা বলতে গিয়ে স্টিফেন ডুজারিক আরও বলেন, 'আমি আপনাদের [সাংবাদিকদের] বলতে পারি, যে রাজনৈতিক পরিস্থিতি ও সহিংসতা আমরা দেখেছি, তা সত্ত্বেও সবাইকে মনে করিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ যে, বাংলাদেশে মানবিক সংকট চলছে। আমরা এবং আমাদের অংশীদারেরা ঘূর্ণিঝড় রিমালসহ বেশ কয়েকটি জরুরি পরিস্থিতিতে [বাংলাদেশের] ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা প্রদান সবসময় অব্যাহত রেখেছি।

'আমাদের অংশীদারেরা অপারেশনাল চ্যালেঞ্জ সত্ত্বেও তাদের কাজ চালিয়ে যাচ্ছেন — বলা বাহুল্য, এসব চ্যালেঞ্জের মধ্যে স্পষ্টতই ইন্টারনেট বিভ্রাট, ব্যাংক বন্ধ এবং কারফিউ অন্তর্ভুক্ত রয়েছে,' তিনি আরও বলেন।

ডুজারিক বলেন, গত মাসে জাতিসংঘ ও এর অংশীদারেরা ১২ লাখ মানুষকে সহায়তা করার জন্য ৮০ মিলিয়ন ডলারের হিউম্যানিটেরিয়ান রেসপন্স প্ল্যান চালু করেছে। 'বর্তমানে এ পরিকল্পনার কেবল ১৮ শতাংশ অর্থায়ন করা হয়েছে।'

'আর হ্যাঁ, মিয়ানমার থেকে আসা শরণার্থীদের জন্য এবং [বাংলাদেশের] হোস্ট সম্প্রদায়কে সহায়তার লক্ষ্যে কক্সবাজারে একটি বিশাল মানবিক কার্যক্রমও রয়েছে,' তিনি আরও বলেন।

Related Topics

টপ নিউজ

জাতিসংঘ / স্টিফেন ডুজারিক / কোটা সংস্কার আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • মরণোত্তর জাতিসংঘ ‘ড্যাগ হ্যামারশোল্ড’ পদক পেলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনেরও ইঙ্গিত ড. খলিলুরের 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এল নিনোর জন্য তৈরি হোন, এটি হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী: জাতিসংঘের সতর্কতা 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net