Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
‘ঢাকা থেকে লাশ নিয়ে এক প্রকার পালিয়ে এসে দাফন করেছি’

বাংলাদেশ

খোরশেদ আলম
30 July, 2024, 05:00 pm
Last modified: 01 August, 2024, 01:51 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • মে মাসে গণপিটুনির ঘটনায় নিহত ৩২, অজ্ঞাত লাশ উদ্ধার ৫৩: এমএসএফ
  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত
  • বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড: ২ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার

‘ঢাকা থেকে লাশ নিয়ে এক প্রকার পালিয়ে এসে দাফন করেছি’

‘আম্মু, আমি যদি মারা যাই, যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত রাজপথে আমার লাশ ফেলে রাখবে। লাশ পঁচে গেলেও উঠিয়ে আনবে না,’ ছররা গুলি ও রাবার বুলেটের আঘাতে নিহত হওয়ার দিন সকালে মাকে বলেছিলেন ১৮ বছর বয়সি ফাহমিন।
খোরশেদ আলম
30 July, 2024, 05:00 pm
Last modified: 01 August, 2024, 01:51 pm
শেখ ফাহমিন জাফর। ছবি: সংগৃহীত

ফাহমিন ছোটবেলা থেকেই বিদ্রোহী মনোভাবের ছিলেন। কবিতাও লিখতেন। কোথাও অন্যায়-অবিচার হতে দেখলেই প্রতিবাদ করতেন।

কোটা সংস্কার আন্দোলন শুরু হলে তিনিও যোগ দেন। নিহত হওয়ার দিন সকালে মাকে বলেছিলেন, আন্দোলনে তিনি মারা গেলে তার লাশ যেন শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত দাফন না করা হয়।

'আম্মু, আমি যদি মারা যাই, যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত রাজপথে আমার লাশ ফেলে রাখবে। লাশ পঁচে গেলেও উঠিয়ে আনবে না,' মা কাজী লুলুল মাখমিন স্মৃতিচারণ করলেন।

১৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে ঢাকার আজিমপুরে সংঘর্ষে পিঠে ছররা গুলি ও মাথায় রাবার বুলেটের আঘাতে আহত হন ১৮ বছর বয়সি শেখ ফাহমিন জাফর। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

পরদিন গ্রামের বাড়িতে ফাহমিনকে দাফন করা হয়। 'যেভাবে লাশের খোঁজ পাওয়া যাচ্ছিল না, তাই সাহস পাইনি ছেলের শেষ ইচ্ছে পূরণের। ঢাকা থেকে লাশ নিয়ে এক প্রকার পালিয়ে এসে দাফন করেছি,' বলেন মা মাখমিন।

ফাহমিনের বড় ভাই শেখ ফারদিন জানান, ফাহমিন টঙ্গী সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। শেখ আবু জাফর ও কাজী লুলুল মাখমিন দম্পতির তিন সন্তানের ছোটজন ফাহমিন।

রাজধানীর উত্তরায় মা-বড় ভাই ও মামা-মামি মিলে একসঙ্গে একটি ফ্ল্যাটে থাকতেন ফাহমিন। তার গ্রামের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার শাহগোলা ইউনিয়নের তাড়াটিয়া গ্রামে।

ফারদিন জাফর বলেন, বিদ্রোহী মনোভাবের কারণেই হয়তো কোটা সংস্কার আন্দোলনে যোগ দেন ফাহমিন। 'তাকে বাধা দিইনি। কিন্তু আমার ভাইদের নায্য আন্দোলনে গুলিতে ফাহমিন মারা গেল।'

দেশের বিচার বিভাগের ওপর 'আস্থা হারিয়েছেন' উল্লেখ করে ফাহিমনের মা বলেন, 'জাতিসংঘের অধীনে আমার ছেলেসহ প্রত্যেক শিক্ষার্থী হত্যার সুষ্ঠু তদন্ত চাই।'

Related Topics

টপ নিউজ / সারাদেশ

কোটা সংস্কার আন্দোলন / কোটা আন্দোলনে নিহত / নিহত / রাবার বুলেট / ছররা গুলি / মর্মান্তিক মৃত্যুর আখ্যান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • মে মাসে গণপিটুনির ঘটনায় নিহত ৩২, অজ্ঞাত লাশ উদ্ধার ৫৩: এমএসএফ
  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত
  • বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড: ২ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net