Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
৬ সমন্বয়ককে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে আলটিমেটাম দিল ‘বিক্ষুব্ধ নাগরিক সমাজ’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 July, 2024, 01:40 pm
Last modified: 30 July, 2024, 04:51 pm

Related News

  • ‘রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব’: আন্দোলনকারীদের নিয়ে ঢাবি ভিসিকে হাসিনা
  • আন্দোলনের একপর্যায়ে আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে চলে যাই: নাহিদ ইসলাম
  • শেখ হাসিনা এখন কোথায় আছেন?
  • ১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের
  • ছাত্র আন্দোলনে নিহত ৮৭৫, আহত ৩০ হাজারের বেশি: এইচআরএসএস

৬ সমন্বয়ককে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে আলটিমেটাম দিল ‘বিক্ষুব্ধ নাগরিক সমাজ’

টিবিএস রিপোর্ট
30 July, 2024, 01:40 pm
Last modified: 30 July, 2024, 04:51 pm
ছবি: টিবিএস

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে 'বিক্ষুব্ধ নাগরিক সমাজ'।

মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেওয়া হয়। 

বিক্ষুব্ধ নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিঃশর্ত মুক্তি দিতে ডিবি কর্তৃপক্ষকে ২৪ ঘন্টার সময় দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে  নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে ডিবি অফিসের সামনে মানববন্ধনসহ অন্যান্য প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।"

তিনি বলেন, "আজই ডিবি কার্যালয়ে যাওয়ার কথা ছিলো। সেই কর্মসূচি স্থগিত করে সভা থেকে এই আল্টিমেটাম দেওয়া হলো।"

আজ মঙ্গলবার (৩০ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) 'হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই' ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ডিবি প্রতিনিধি উপস্থিত থাকতে পারেন, এমন ধারণা থেকে ইফতেখারুজ্জামান বলেন, "ডিবি প্রতিনিধি যারা আছেন, আপনারা আপনাদের অফিসকে আমাদের এই বক্তব্য জানাবেন।"

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল, ড. শামসুল হুদা, সামিনা লুৎফা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মির্জা তাসলিমা সুলতানাও বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার অন্যায়ভাবে শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন ও নির্যাতন করছে। সরকার অনেক আগেই সীমালঙ্ঘন করেছে। 

বক্তারা দেশের সব অভিভাবককে এই নির্যাতনের প্রতিবাদ করার আহ্বান জানান।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিরনি হক বলেন, "যদি শুধু মুখ চর্চায় আবদ্ধ থাকেন, আর শিক্ষার্থীরা নির্যাতিত হতে থাকে- তাহলে সবকিছু অর্থহীন হয়ে যাবে।"

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা জানান, "বিশ্ববিদ্যালয়ে দেওয়াল আছে। সহজে কেউ প্রবেশ করতে পারে না। কিন্তু গেট খুলে বহিরাগতদের এনে আক্রমণ করেছে একদল। শিক্ষকরা আক্রান্ত হয়েছেন। শিক্ষার্থীরা শিক্ষকদের বাঁচাতে চেষ্টা করেছে। শিক্ষকরা বিশ্ববিদ্যালয় বন্ধ না করার জন্য অনুরোধ করেছেন। সিন্ডিকেট তা শোনেনি। ওই সময় বিশ্ববিদ্যালয়ে কোনো প্রশাসন ছিল না।"  

তিনি বলেন, "সাবেক ছাত্ররা হল দখল করে থাকে। ফলে ছয়জন থাকতে পারে এমন রুমে থাকছে নিয়মিত ২০ জন ছাত্র। অনেক বছর ধরে স্বৈরাচারী আচরণ হয়েছে। আমরা ২০১৫ সাল থেকে বলে আসছি। প্রশাসনের কাছে গিয়েছি। কিন্তু কোনো ফল হয়নি। ফলে আজকের আন্দোলন শুধু কোটা বিরোধী আন্দোলন বলছে না ছাত্ররা, ছাত্ররা বলছে বৈষম্য বিরোধী আন্দোলন। বিশ্ববিদ্যালয় থেকে বৈষম্য দূর করতে হবে।"

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা বলেন, "শিক্ষার্থীদের প্রতিদিন রাতে তুলে নেওয়া হচ্ছে। যখন গুলি হয়েছে তখন কিছু করতে পারেনি, এখন তুলে নেওয়া হচ্ছে। আমরা কিছু করতে পারছি না। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। হাসপাতালে গোয়েন্দারা খবর নিচ্ছে। আহতরা চিকিৎসা না নিয়ে পালিয়ে যাচ্ছে।"

তিনি বলেন, "আবু সাইদের মামলা থেকে বোঝা যায় কতটা মিথ্যাচার করা হচ্ছে। এই আন্দোলনকে ক্রিমিনাল অ্যাসপেক্ট থেকে বের করতে ছাত্র, শিক্ষক, নাগরিকদের পাশে থাকতে হবে। মানসিক যন্ত্রণায় ঘুমাতে অসুবিধা হচ্ছে। খেতে অসুবিধা হচ্ছে।"

অধ্যাপক ড. আসিফ নজরল বলেন, "আমরা ঘুমাতে পারিনা না। গতকালই ভাটারা থানায় ধরে এক ছাত্রকে নিয়ে যাওয়া হয়েছে।  গায়ে আঘাতের চিহ্ন আছে কি না সেটা দেখে ধরে নিচ্ছে। বাসায় টিয়ারগ্যাস ঢুকছে, সেটা ঠেকাতে কেউ গেলে তাকে অপরাধী করা হচ্ছে। শিশু কিশোরদের হত্যা করা হয়েছে। হেলিকপ্টার থেকে আলো ফেলে ব্লক রেইড করে ছাত্রদের ধরা হচ্ছে। তরুণদের, ছাত্রদের নির্যাতন করা হচ্ছে।"

তিনি প্রশ্ন রাখেন, "বাংলাদেশ কি গাজা, কাশ্মীর হয়ে গেছে? পুলিশ কি ভিনদেশী? অস্ত্র কি এদেশের মানুষের টাকায় কেনা নয়? ছাত্রদের, মানুষের মৃত্যুতে কোনো অনুতাপ নেই। সারাক্ষণ স্থাপনা আর স্থাপনা নিয়ে অনুতাপ। এসব স্থাপনা কি সরকারে যারা আছেন তাদের টাকায় করা? নাকি এদেশের মানুষের টাকায় করা? সরকার কি ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে?"

তিনি বলেন, "ছাত্রাবাসে ও গণরুমের নির্যাতন নতুন নয়। এই প্রক্রিয়ায় যারা যুক্ত তাদের শাস্তি হতে হবে।" 

"আবু সাইদ ইট পাটকেলের আঘাতে মারা গেছে বলে মামলা হয়েছে। রসিকতা করেন?  ছাত্রলীগের হাতে অস্ত্র, কোনো গ্রেপ্তার নাই। আর প্রমাণ ছাড়া আপনি হাজার হাজার গ্রেপ্তার করেছেন। ফাজলামি করেন আমাদের সাথে? হত্যাকারীর বিচার করেন। গণরুমের টর্চার সেল বন্ধ করেন।"

আইন বিভাগের এই অধ্যাপক বলেন, "আর্টিকেল ৩৫ সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশনা অমান্য করে নিম্ন আদালত কেনো বারবার রিমান্ড দিচ্ছে? সুপ্রীম কোর্টের কাছে আটককৃতদের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির নিশ্চিত করার জন্য আবেদন করেন। আদালকে স্বতঃপ্রণোদিত হয়ে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেন।"

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুল হুদা বলেন, "এখানে শিক্ষকসহ অন্যান্য যারা এসেছেন, কেউ প্রাতিষ্ঠানিক পরিচয় নিয়ে আসেননি। সবাই এদেশের নাগরিক, যারা আন্দোলন করছেন তাদের অভিভাবক। ১৬ জুলাই থেকে যে তাণ্ডব, হত্যাযজ্ঞ হয়েছে ইতিহাসে তার নজির নেই। হানাদার বাহিনী যে নির্মম নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে তার চেয়ে ভয়ংকর।"

তিনি বলেন, "আমরা মধ্যবিত্তরা কমফোর্ট জোনে থাকতে চেষ্টা করি। বিগত ১৫ ধরে অনেক অন্যায় হয়েছে, আমরা সহ্য করেছি। 'এনাফ ইজ এনাফ' এ কথা বলার সময়ও অনকে আগে পার হয়েছে।  অনিয়ম দুর্নীতি নিরবতা, কমফোর্ট জোন সবকিছু অতিক্রম করে গেছে। দলমত নির্বিশেষে অভিভাবকদের জেগে ওঠার সময়। যেকোনো মূল্যে সন্তানদের রক্ষা করতে হবে; দরকার হলে জীবন দিয়ে।"

এছাড়াও সংবাদ সম্মেলনে বিক্ষুব্ধ নাগরিক সমাজের পক্ষ থেকে ১১ দফা দাবি তুলে ধরা হয়। প্রতিটি হতাহতের ঘটনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র ব্যবহার ও বলপ্রয়োগের ঘটনা জাতিসংঘের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানানো হয় তাদের পক্ষ থেকে।

Related Topics

টপ নিউজ

কোটা সংস্কার আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • ‘রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব’: আন্দোলনকারীদের নিয়ে ঢাবি ভিসিকে হাসিনা
  • আন্দোলনের একপর্যায়ে আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে চলে যাই: নাহিদ ইসলাম
  • শেখ হাসিনা এখন কোথায় আছেন?
  • ১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের
  • ছাত্র আন্দোলনে নিহত ৮৭৫, আহত ৩০ হাজারের বেশি: এইচআরএসএস

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net