Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
সুনসান ঢাবি ক্যাম্পাস: কড়া পাহারায় পুলিশ, বিজিবি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 July, 2024, 11:10 am
Last modified: 18 July, 2024, 01:09 pm

Related News

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ই-মেইল যাচাইয়ের প্রতীকী প্রশিক্ষণ দিল শিক্ষার্থীরা
  • স্মরণ: অধ্যাপক আরেফিন সিদ্দিক
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩০ নভেম্বর থেকে অনলাইন ক্লাস শুরু
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধ ও ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ নিয়ে বিতর্ক কেন?
  • নীলক্ষেতে অরক্ষিতভাবে ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর অভিযোগের তদন্ত চলছে

সুনসান ঢাবি ক্যাম্পাস: কড়া পাহারায় পুলিশ, বিজিবি

প্রত্যেক মোড়ে কড়া পাহারায় রয়েছেন পুলিশ সদস্যরা
টিবিএস রিপোর্ট
18 July, 2024, 11:10 am
Last modified: 18 July, 2024, 01:09 pm
ফাইল ছবি: মো. বেলাল হোসেন/টিবিএস

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে গত কয়েকদিনের সহিংস সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বুধবার (১৭ জুলাই) শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। এরপর, আজ (১৮ জুলাই) সকাল পর্যন্ত সুনসান নিরবতা বিরাজ করছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

এ সময় বিশ্ববিদ্যালয় এলাকায় বিজিবি সদস্যদের মহড়া দিতে দেখা যায়। টিএসসি ও টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেটে অবস্থান করছিলেন শতাধিক বিজিবি সদস্য। 

প্রত্যেক মোড়ে কড়া পাহারায় রয়েছেন পুলিশ সদস্যরা। সঙ্গে র‍্যাব সদস্যরাও রয়েছেন।

ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

বিশ্ববিদ্যালয় এলাকায় অ্যাম্বুলেন্স এবং সাংবাদিক পরিচয় ছাড়া অন্য কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ক্যাম্পাস থেকে বের হতে চাইলেও বলা হচ্ছে, বের হলে আর প্রবেশ করতে দেওয়া হবে না।

এদিকে জানা গেছে, ছেলেদের হলে এই মুহূর্তে কেউ নেই; মেয়েদের হলগুলোতে কিছু সংখ্যক শিক্ষার্থী আছেন এখনও। সুফিয়া কামাল হলে ৩০ জন, রোকেয়া হলে ২০ জনের বেশি, শামসুন্নাহার হলেও কয়েকজন আছেন। তারা কিছুক্ষণের মধ্যেই হল ছেড়ে চলে যাবেন।

ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

এমনকি, ক্যাম্পাসের ভিতরে অবস্থানরত অনেক শিক্ষক ক্যাম্পাস ছেড়ে গ্রামের বাড়িতে রওনা দিচ্ছেন বলে জানা গেছে।

এর আগে, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন স্থানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের পর বেশিরভাগ আবাসিক শিক্ষার্থী হল ত্যাগ করতে বাধ্য হন। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও পুলিশের সঙ্গে আন্দোলনকারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

বুধবার (১৭ জুলাই) বিকেলে ঢাবি উপাচার্যের বাসভবনের কাছে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। রোকেয়া হলের সামনে ও ভিসি চত্বর এলাকায় বিক্ষোভরত শিক্ষার্থীদের সমাবেশকে ছত্রভঙ্গ করতে পুলিশ একাধিক রাউন্ড রাবার বুলেট, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে বলে অভিযোগ রয়েছে।

এ সময় শিক্ষার্থীরা আহত হওয়ার পাশাপাশি ঘটনাস্থলে থাকা কয়েকজন সাংবাদিকও পৃথক সংঘর্ষে আহত হন।

Related Topics

টপ নিউজ

ঢাবি / কোটা আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ই-মেইল যাচাইয়ের প্রতীকী প্রশিক্ষণ দিল শিক্ষার্থীরা
  • স্মরণ: অধ্যাপক আরেফিন সিদ্দিক
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩০ নভেম্বর থেকে অনলাইন ক্লাস শুরু
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধ ও ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ নিয়ে বিতর্ক কেন?
  • নীলক্ষেতে অরক্ষিতভাবে ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর অভিযোগের তদন্ত চলছে

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net