Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
বর্ষায় আড়িয়ল বিলের শাপলায় বেড়েছে স্থানীয় কৃষকদের রোজগার

বাংলাদেশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
30 June, 2024, 09:30 pm
Last modified: 30 June, 2024, 09:43 pm

Related News

  • মুন্সীগঞ্জে গরুর হাটের ইজারা ও আধিপত্য নিয়ে সংঘর্ষ: টেঁটাবিদ্ধ ৩ জনসহ আহত ১২
  • মুন্সীগঞ্জে ঘোড়ার অবৈধ মাংস বিক্রেতা চক্রের প্রধান অভিযুক্ত রাজিবসহ প্রেপ্তার ৫
  • মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: ‘সমন্বয়ক’ পরিচয়দানকারীসহ গ্রেপ্তার ৮
  • মুন্সীগঞ্জে আলু ক্ষেতে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশু আহত
  • মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

বর্ষায় আড়িয়ল বিলের শাপলায় বেড়েছে স্থানীয় কৃষকদের রোজগার

শুষ্ক মৌসুমে আড়িয়ল বিলে ধানসহ বিভিন্ন শাক-সবজির আবাদ হলেও, বর্ষার মৌসুমে বিল পাড়ায় নিম্ন আয়ের অধিকাংশ মানুষই বেকার হয়ে পড়ে। আর এই সময়কে কাজে লাগিয়ে আড়িয়ল বিলে শাপলা, শামুক কুড়ানোর পাশাপাশি মাছ শিকার করে সংসারের অর্থের যোগান দিয়ে থাকেন বিল পাড়ের বহু মানুষ। 
মুন্সীগঞ্জ প্রতিনিধি
30 June, 2024, 09:30 pm
Last modified: 30 June, 2024, 09:43 pm
ছবি: টিবিএস

বর্ষায় মুন্সীগঞ্জের শ্রীনগরের আড়িয়ল বিলে ফোটা শাপলা স্থানীয়দের বাড়তি রোজগারের সুযোগ তৈরি করেছে।

প্রায় সারা বছর শাপলা ফুটলেও বর্ষা ও শরৎ এই উদ্ভিদ জন্মানোর শ্রেষ্ঠ সময়। আষাঢ়ের বৃষ্টির পানিতে বিস্তীর্ণ আড়িয়ল বিল এখন পানিতে পরিপূর্ণ। আর তাই পুরো বিলজুড়ে ফুটেছে শাপলা।

শুষ্ক মৌসুমে আড়িয়ল বিলে ধানসহ বিভিন্ন শাক-সবজির আবাদ হলেও, বর্ষার মৌসুমে বিল পাড়ায় নিম্ন আয়ের অধিকাংশ মানুষই বেকার হয়ে পড়ে।

আর এই সময়কে কাজে লাগিয়ে আড়িয়ল বিলে শাপলা, শামুক কুড়ানোর পাশাপাশি মাছ শিকার করে সংসারের অর্থের যোগান দিয়ে থাকেন বিল পাড়ের বহু মানুষ। 

স্থানীয়রা প্রতিদিন সূর্য ওঠার আগেই ছোট ডিঙ্গি ও কোষা নৌকা নিয়ে বেরিয়ে পড়েন আড়িয়ল বিলের শাপলা তুলতে। দিনের কয়েক ঘন্টা শাপলা কুড়িয়ে নৌকাভর্তি করে ফেরেন বাড়িতে।

আড়িয়ল বিল এলাকার শ্রীনগর অংশের গাদিঘাট, আলমপুর, মদনখালী, শ্রীধরপুর এলাকার বিভিন্ন সড়কের পাশে স্থানীয় ভাবে এসব শাপলা বেচা বিক্রি হচ্ছে। প্রতিদিন গড়ে অন্তত ১০ ট্রাক শাপলা যাচ্ছে রাজধানীর বিভিন্ন সবজির পাইকারি বাজারে।

স্থানীয়রা বলেন, জীবন ও জীবিকার তাগিদে বিকল্প উপার্জন হিসেবে বর্ষার মৌসুমে শতশত বেকার যুবক-বৃদ্ধ আড়িয়ল বিলের শাপলা বিক্রির আয়ে সংসার চালাচ্ছেন।

সরজমিনে ঘুরে দেখা যায়, গাদিঘাট সড়কের পাশে নৌকা থেকে আনন্দ-উল্লাস করে নৌকা থেকে শাপলা নামানো হচ্ছে। পরে শাপলার আটি গুণে-গুণে তোলা হচ্ছে পিকআপ ভ্যানে। 

এ সময় আমিনুল, আল-আামিন ও জনি নামক তিন শাপলা সংগ্রাহক জানান, ভোর থেকে দুপুর পর্যন্ত তারা শাপলা আনতে আড়িয়ল বিলের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। বর্ষায় কোনো কৃষি কাজ না থাকায় বিনা পুঁজিতে প্রাকৃতিকভাবে জন্মানো শাপলা কুড়িয়ে বিক্রি করেন পাইকারের কাছে। এতে দৈনিক ১০০০-১৫০০ টাকা আয় হয় তাদের। 

মো. মোয়াজ্জেম নামের স্থানীয় আরেকজন জানান, অন্তত দুই শতাধিক মানুষ বর্ষায় আড়িয়ল বিলের শাপলা বিক্রির আয়ে সংসার চালান।

আলমপুর এলাকার মো. আয়নাল হক বলেন, স্থানীয়দের থেকে শাপলা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন পাইকারির হাট বাজারে নেন তিনি। এখন আড়িয়ল বিলে শাপলার পরিমাণ কিছুটা কম। পানি বাড়লে শাপলার পরিমাণও অনেক বাড়বে।

রফিকুল ইসলাম জানান, গাদিঘাট থেকে প্রতিদিন চার পিকআপ শাপলা ঢাকায় পাঠাচ্ছেন তিনি। প্রতি আটি শাপলার পাইকারি দাম ১৬ টাকা।

মুন্সীগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, 'মূলত শ্রীনগরের আড়িয়ল বিল এবং সিরাজদিখানের কিছু কিছু এলাকায় বর্ষাকালে ডুবে যাওয়া কিছু জমিতে প্রাকৃতিকভাবেই এই শাপলা জন্মায়। এগুলো আবাদ করতে হয় না। এটা কৃষকদের জন্য আশীর্বাদস্বরূপ। তারা এসব শাপলা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।'

তিনি আরও বলেন, 'মুন্সিগঞ্জের আশেপাশের বিভিন্ন জেলা এবং ঢাকা শহরে শাপলার চাহিদা বেশি। কৃষকরা প্রতিদিন তোলা শাপলা মহাজনদের কাছে বিক্রি করেন। মহাজনরা আবার এগুলো আড়তদারদের কাছে বিক্রি করেন। এগুলো বিক্রি করে বেশ ভালো অংকের অর্থ আয় করেন তারা।'

বর্ষার মৌসুমে আড়িয়ল বিলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন জেলা থেকে ভ্রমণ পিপাসুরা আসতে শুরু করেছেন। তারা নৌকা, ট্রলার ও ময়ূরপঙ্খী নৌকা নিয়ে বিস্তীর্ণ আড়িয়ল বিলের প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে দেখছেন।

Related Topics

টপ নিউজ

শাপলা / আড়িয়ল বিল / মুন্সীগঞ্জ / বর্ষাকাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • মুন্সীগঞ্জে গরুর হাটের ইজারা ও আধিপত্য নিয়ে সংঘর্ষ: টেঁটাবিদ্ধ ৩ জনসহ আহত ১২
  • মুন্সীগঞ্জে ঘোড়ার অবৈধ মাংস বিক্রেতা চক্রের প্রধান অভিযুক্ত রাজিবসহ প্রেপ্তার ৫
  • মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: ‘সমন্বয়ক’ পরিচয়দানকারীসহ গ্রেপ্তার ৮
  • মুন্সীগঞ্জে আলু ক্ষেতে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশু আহত
  • মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net