Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
মিয়ানমার সীমান্তে সংঘাত: সেন্টমার্টিন পরিদর্শন করলেন বিজিবিপ্রধান

বাংলাদেশ

কক্সবাজার প্রতিবেদক
16 June, 2024, 04:35 pm
Last modified: 16 June, 2024, 04:47 pm

Related News

  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • নওগাঁ সীমান্তে পুশ ইনের চেষ্টা ব্যর্থ, আলো নিভিয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন
  • ২৪ ঘণ্টায় ভারতের ৮ পুশইন ঠেকালো বিজিবি
  • লালমনিরহাট সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, ঠেকিয়ে দিল বিজিবি

মিয়ানমার সীমান্তে সংঘাত: সেন্টমার্টিন পরিদর্শন করলেন বিজিবিপ্রধান

পরিদর্শনকালে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার জন্য অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিজিবির সদস্যদের প্রতি দিকনির্দেশনার পাশাপাশি সীমান্তে উদ্ভূত যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সবসময় প্রস্তুত থাকতে নির্দেশনা দেন বিজিবির মহাপরিচালক।
কক্সবাজার প্রতিবেদক
16 June, 2024, 04:35 pm
Last modified: 16 June, 2024, 04:47 pm
ছবি: টিবিএস

পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলে সংঘর্ষ চলায় উদ্ভূত পরিস্থিতে কক্সবাজারে টেকনাফ উপজেলার সেন্টমার্টিনসহ দেশের দক্ষিণ-পূর্ব সীমান্ত পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী।

সম্প্রতি মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের কারণে দেশের একমাত্র প্রবালদ্বীপটিতে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সেখানে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি দেখা দেয়।

রোববার (১৬ জুন) সকাল ১১টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবিপ্রধানের সীমান্ত পরিস্থিতি পরিদর্শনের তথ্য জানান বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

শনিবার (১৫ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত সীমান্তরক্ষী বাহিনীটির মহাপরিচালক সীমান্ত পরিস্থিতি পরিদর্শন করেছেন বলে জানান তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্তবর্তী মংডু অঞ্চলে দেশটির সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। মংডু সীমান্তের নাফ নদীর এ পাড়ে বাংলাদেশের টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপ অবস্থিত হওয়ায় বিজিবির মহাপরিচালক উদ্ভূত সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে যান।

এ সময় মহাপরিচালক বিজিবির সেন্টমার্টিন বিওপি (সীমান্ত ফাঁড়ি), বিওপির প্রতিরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ এবং সেন্টমার্টিন দ্বীপে নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

ছবি: টিবিএস

পরিদর্শনকালে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার জন্য অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিজিবির সদস্যদের প্রতি দিকনির্দেশনার পাশাপাশি সীমান্তে উদ্ভূত যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সবসময় প্রস্তুত থাকতে নির্দেশনা দেন বিজিবির মহাপরিচালক।

পরে মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বিজিবির রামু ৩০ ব্যাটালিয়নের আওতাধীন মরিচ্যা যৌথ চেকপোস্ট পরিদর্শন করেন।

সীমান্ত পরিস্থিতি পরিদর্শনকালে মহাপরিচালকের সঙ্গে বিজিবির সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার ও সংশ্লিষ্ট ব্যাটালিয়ন সমূহের অধিনায়কগণ উপস্থিত ছিলেন।

নাফ নদীতে সেন্টমার্টিনগামী একটি স্পিডবোট লক্ষ্য করে ১১ জুন মিয়ানমারের একটি অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠী তৃতীয় দফায় গুলি চালায়।

এর আগে গত ৫ ও ৮ জুন মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীরা বাংলাদেশের জলসীমায় থাকা নৌযান লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

এর ফলে দ্বীপটির সঙ্গে নৌ-যোগাযোগ প্রায় সাতদিন বন্ধ থাকে। পরে ১৩ জুন বিজিবি ও কোস্টগার্ডের নিরাপত্তায় শুরু হয় ট্রলার চলাচল।

সরকার শনিবার (১৫ জুন) থেকে সেন্টমার্টিন দ্বীপে দুই হাজার ৩০৩টি পরিবারের মাঝে চাল বিতরণ শুরু করে। তার আগের রাতে কক্সবাজার থেকে পণ্যবাহী জাহাজ এমভি বারো আউলিয়া দ্বীপটিতে পৌঁছায়।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

সেন্টমার্টিন / সেন্টমার্টিন দ্বীপ / বিজিবি মহাপরিচালক / বিজিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • নওগাঁ সীমান্তে পুশ ইনের চেষ্টা ব্যর্থ, আলো নিভিয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন
  • ২৪ ঘণ্টায় ভারতের ৮ পুশইন ঠেকালো বিজিবি
  • লালমনিরহাট সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, ঠেকিয়ে দিল বিজিবি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net