Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
ঈদে রেলের প্রথম শিডিউল বিপর্যয় হতে যাচ্ছে আজ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 June, 2024, 01:50 pm
Last modified: 16 June, 2024, 01:54 pm

Related News

  • ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, আহত ১,২৯৪ ‎
  • ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ঝরেছে ২২ প্রাণ
  • ঈদযাত্রা নিরাপদে টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বিজিবির ২৩টি দল মোতায়েন   
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ইরান যুদ্ধের প্রভাবে বিমানভাড়া বেড়েছিল, এখন ঈদে আরও ঊর্ধ্বমুখী

ঈদে রেলের প্রথম শিডিউল বিপর্যয় হতে যাচ্ছে আজ 

ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস যান্ত্রিক ত্রুটির জন্য সময়মতো রাজশাহী থেকে ছেড়ে আসতে না পারায় ছয় থেকে সাত ঘণ্টা শিডিউল বিপর্যয় ঘটতে যাচ্ছে।
টিবিএস রিপোর্ট
16 June, 2024, 01:50 pm
Last modified: 16 June, 2024, 01:54 pm
প্রতীকী ছবি।

ঈদযাত্রা শুরু হওয়ার পর থেকে রেলে তেমন একটা বিলম্ব না হলেও আজ (১৬ জুন) ঘটতে যাচ্ছে বড় ধরনের শিডিউল বিপর্যয়। 

ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস আজ প্রায় ছয় থেকে সাত ঘণ্টা দেরি করতে যাচ্ছে। দুপুর ২:৪৫ এ ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা এই ট্রেনটির। তবে যান্ত্রিক ত্রুটির কারণে রাজশাহী থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি রওনা দেয়নি। 

এ ব্যাপারে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় সিল্কসিটি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে পারেনি। দুপুর একটায় এটি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। ঢাকা পৌঁছতে রাত আটটা বেজে যাবে। তারপরে সেটা ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে আবার যাত্রী নিয়ে রওনা দিতে পারবে।

তিনি বলেন, দুপুর ২টা ৪৫ মিনিটে এটি ছাড়ার কথা ছিল। তবে যাত্রীরা যদি মনে করে তাহলে টিকিট ফেরত দিতে পারবে। 

তিনি আরো জানান, সকালে ঢাকা থেকে প্রতিটা ট্রেন সময়মতো ছেড়ে গেছে এবং সিল্কসিটির এই বিলম্বের কারণে অন্য কোন ট্রেনের ওপরে প্রভাব পরবেনা। 

এদিকে ঈদযাত্রার শেষ দিনেও সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের ভিড় রয়েছে, বিশেষ করে মহাখালী, সায়দাবাদ, যাত্রাবাড়ী ও সাইনবোর্ড এ। 

এসব জায়গায় সকালে যাত্রী অপেক্ষা বাসের সংখ্যা ছিল অপ্রত্যূল। ফলে অনেক যাত্রী বিপাকে পড়ে এবং বিকল্প ব্যবস্থায় নিজের গন্তব্যে রওনা দেন। 

পাবনা এক্সপ্রেসের কাউন্টার মাস্টার তুহিন বড়ুয়া জানান, উত্তর অঞ্চলের মহাসড়কগুলোর বিভিন্ন জায়গায় যানজট এবং ধীরগতি থাকার কারণেই সময় মতো বাসগুলো ঢাকায় পৌঁছাতে পারছে না। যার ফলে এই সংকট তৈরি হচ্ছে। 

তবে সময়ের সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। যাত্রীর চাপ কিছুটা কমে আসছে। 

লক্ষ্মীপুর এক্সপ্রেস এর একজন স্টাফ খলিল বলেন, দক্ষিণাঞ্চলে রাস্তাগুলোতে যানজট না থাকলেও, সকাল থেকেই যাত্রী নিয়ে বাসগুলো চলে গিয়েছে। সেগুলো ঘুরে আসতে সময় লাগছে। এখন পর্যন্ত যতগুলো বাস ছেড়ে গেছে তাতে যাত্রী অনেক বেশি ছিল। তবে এখন যাত্রীর চাপ অনেক কমে গেছে।  

এদিকে আজ লঞ্চঘাটে তেমন একটি চাপ নেই।

পারাবত লঞ্চের মালিক মোহাম্মদ মাহবুব জানান, আজ সকাল থেকে লঞ্চে কোন ভিড় নেই। এ কয়দিন ঢাকা থেকে সবগুলো লঞ্চ ছাড়লেও, আজকে অনেক লঞ্চ ছাড়বে না যাত্রীর অভাবে।

Related Topics

টপ নিউজ

রেল / শিডিউল বিপর্যয় / সিল্কসিটি এক্সপ্রেস / ঈদযাত্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, আহত ১,২৯৪ ‎
  • ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ঝরেছে ২২ প্রাণ
  • ঈদযাত্রা নিরাপদে টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বিজিবির ২৩টি দল মোতায়েন   
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ইরান যুদ্ধের প্রভাবে বিমানভাড়া বেড়েছিল, এখন ঈদে আরও ঊর্ধ্বমুখী

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net