Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
সরাসরি ফ্লাইট ফের চালু করতে বাংলাদেশকে 'ক্যাটাগরি ১' নিরাপত্তা রেটিং অর্জন করতে হবে: যুক্তরাষ্ট্র

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 June, 2024, 09:15 pm
Last modified: 20 June, 2024, 04:36 pm

Related News

  • বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • আবারও চালু হচ্ছে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট
  • সাময়িক যুদ্ধবিরতির মধ্যে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল স্বাভাবিক হচ্ছে
  • বিমান বাংলাদেশের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি
  • বোয়িং, এয়ারবাসের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে চীনের রাষ্ট্রীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান কোমেক

সরাসরি ফ্লাইট ফের চালু করতে বাংলাদেশকে 'ক্যাটাগরি ১' নিরাপত্তা রেটিং অর্জন করতে হবে: যুক্তরাষ্ট্র

বিবৃতিতে বলা হয়েছে, সিএএবি এই রেটিং অর্জন করলে ইউএস ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনও দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইটের অনুমতি দেওয়ার আগে একটি পৃথক মূল্যায়ন করবে।
টিবিএস রিপোর্ট
13 June, 2024, 09:15 pm
Last modified: 20 June, 2024, 04:36 pm
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার আগে বাংলাদেশকে 'ক্যাটাগরি ১' নিরাপত্তা রেটিং অর্জন করতে হবে। এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের দ্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

সংস্থাটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ড্যানিয়েল জ্যাকব গত ৯ থেকে ১২ জুন বাংলাদেশ সফর করেছেন। এই সময়ে তিনি সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (সিএএবি) চেয়ারম্যান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এরপর আজ (বৃহস্পতিবার) ঢাকায় মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে ক্যাটাগরি ১ অর্জনের শর্তের কথা জানানো হয়েছে। দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সরাসরি ফ্লাইটের বিষয়ে বাংলাদেশের লক্ষ্য অর্জনে বৈঠকগুলো প্রয়োজনীয় ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখবে।

বিবৃতি অনুযায়ী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সরাসরি ফ্লাইটের জন্য আনুষঙ্গিক নিরাপত্তা চাহিদা নিশ্চিতে বাংলাদেশকে 'ক্যাটাগরি ১' নিরাপত্তা রেটিং অর্জন করতে হবে।

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের কনভেনশন অনুসারে, ক্যাটাগরি ১ রেটিং-এর জন্য আন্তর্জাতিক সেইফটি স্ট্যান্ডার্ড ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশনের কনভেনশন অনুযায়ী যার মধ্যে রয়েছে কর্মীদের লাইসেন্সিং, বিমানের অপারেশন ইত্যাদি।

এক্ষেত্রে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে অনুরোধ পাওয়ার পর এফএএ বিভাগ রেটিং ১ প্রদান করার আগে ইন্টারন্যাশনাল এভিয়েশনের সেইফটি অ্যাসেসমেন্ট করবে। তবে বাংলাদেশের পক্ষ থেকে এখনো এই সংক্রান্ত কোনো অনুরোধ করা হয়নি বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।

বিবৃতিতে বলা হয়েছে, সিএএবি এই রেটিং অর্জন করলে ইউএস ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনও দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইটের অনুমতি দেওয়ার আগে একটি পৃথক মূল্যায়ন করবে।

Related Topics

টপ নিউজ

বিমান চলাচল / বিমান বাংলাদেশ / বিমান বাংলাদেশ এয়ারলাইনস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • আবারও চালু হচ্ছে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট
  • সাময়িক যুদ্ধবিরতির মধ্যে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল স্বাভাবিক হচ্ছে
  • বিমান বাংলাদেশের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি
  • বোয়িং, এয়ারবাসের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে চীনের রাষ্ট্রীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান কোমেক

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net