Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
গুলশানে স্থাপন করা হচ্ছে চুরি প্রতিরোধী স্মার্ট ডাস্টবিন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 June, 2024, 10:10 pm
Last modified: 03 June, 2024, 10:44 pm

Related News

  • সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কোরবানির বর্জ্য অপসারণে ১৬ হাজার কর্মী ও ৭৫০ গাড়ি নিয়ে মাঠে থাকছে ডিএনসিসি
  • প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী
  • মিয়াওয়াকি পদ্ধতিতে দেশের বৃহত্তম নগর বনায়ন কার্যক্রম শুরু করল ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ৭৩১ শিক্ষার্থীকে ৯২ লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি দিলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

গুলশানে স্থাপন করা হচ্ছে চুরি প্রতিরোধী স্মার্ট ডাস্টবিন

বিডি ক্লিন বলছে, এসব ডাস্টবিন তৈরি করা হয়েছে বিশেষ নকশায়। এতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এগুলো খুলে নেওয়া যাবে না, এর কোনো অংশ কাটার চেষ্টা করলে স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম বেজে উঠবে।
টিবিএস রিপোর্ট
03 June, 2024, 10:10 pm
Last modified: 03 June, 2024, 10:44 pm
ডিএনসিসির নগর ভবনের সামনে বিডি ক্লিনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১০০টি ‘স্মার্ট ডাস্টবিন’ স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মো. আতিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) গুলশানের বিভিন্ন সড়কে ১০০টি স্মার্ট ডাস্টবিন স্থাপন করবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। স্মার্ট এই ডাস্টবিনে বিশেষ প্রযুক্তির মাধ্যমে একটি অ্যালার্ম সেট করা আছে। ডাস্টবিনের কোনো অংশ কেউ খুলে ফেললে কিংবা চুরির চেষ্টা করলে স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্মটি বেজে উঠবে।

সোমবার (৩ জুন) গুলশানে ডিএনসিসির নগর ভবনের সামনে বিডি ক্লিনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ডিএনসিসি এলাকায় ১০০টি স্মার্ট ডাস্টবিন স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম। 

বিডি ক্লিনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ডাস্টবিন স্থাপনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানায় সংগঠনটি।

২০১৬ সালে ঢাকার দুই সিটি করপোরেশন ৫ কোটি টাকা খরচ করে রাজধানীর সড়কের ধারে ১১ হাজার মিনি ডাস্টবিন স্থাপন করে। খাবারের মোড়ক বা ছোটখাট আবর্জনা ফেলার জন্য এই বিনগুলো বেশ সুবিধাজনক ছিল। কিন্তু লোহার তৈরি বিনগুলো উধাও হয়ে যায় কিছুদিনের মধ্যেই। পরে খুঁটিগুলোও খুলে নেওয়া হয়। যারা এসব করেছে, তাদেরকে ধরা যায়নি। আর সিটি করপোরেশনও এরপর আর এমন কোনো পদক্ষেপ নেয়নি।

সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবারের ডাস্টবিনগুলো আনা হয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে।

বিডি ক্লিন বলছে, এসব ডাস্টবিন তৈরি করা হয়েছে বিশেষ নকশায়। এতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এগুলো খুলে নেওয়া যাবে না, এর কোনো অংশ কাটার চেষ্টা করলে স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম বেজে উঠবে।

অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন, "অনেকে শুধু নিজের চিন্তা করে মাঠ, খাল, রাস্তা, বড় বড় জমি দখল করছে। এমন চিন্তা বাদ দিয়ে শুধু নিজেদের না, সবাইকে নিয়ে কাজ করার জন্য প্রতিজ্ঞা করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো চিন্তা করেননি আমার। উনি চিন্তা করেছেন আমাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত-দিন কাজ করে যাচ্ছেন।"

মেয়র বলেন, "লেপ, তোশক, চেয়ার, টেবিল, কমোডসহ এমন কিছু নেই খালে ও ড্রেনে পাওয়া যাচ্ছে না। দয়া করে কেউ খালে, ড্রেনে ময়লা ফেলবেন না। নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলবেন।"

তিনি আরও বলেন, "স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন দীর্ঘদিন ধরে পরিচ্ছন্ন শহর গড়ায় কাজ করছে। তারা মিরপুর প্যারিস খাল, মোহাম্মদপুর রামচন্দ্রপুর খালের ময়লা পরিষ্কারে অংশ নিয়েছে। আট বছর শেষে ৫৮টি জেলা টিম আর ১৫৭টি উপজেলা টিমের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছেন ৪৬ হাজারের অধিক সক্রিয় সদস্য। পরিচ্ছন্নতা কার্যক্রম করে এমন বড় স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশে আর নেই।"

ডিএনসিসি মেয়র বলেন, বিডি ক্লিন দেশকে ভালোবেসে, শহরকে ভালোবেসে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, বিডি ক্লিনের প্রতিষ্ঠাতা ফরিদ উদ্দিন প্রমুখ।

Related Topics

টপ নিউজ

গুলশান / স্মার্ট ডাস্টবিন / ডিএনসিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কোরবানির বর্জ্য অপসারণে ১৬ হাজার কর্মী ও ৭৫০ গাড়ি নিয়ে মাঠে থাকছে ডিএনসিসি
  • প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী
  • মিয়াওয়াকি পদ্ধতিতে দেশের বৃহত্তম নগর বনায়ন কার্যক্রম শুরু করল ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ৭৩১ শিক্ষার্থীকে ৯২ লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি দিলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net