Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
চালু হলো বেনাপোল–মোংলা পথে দীর্ঘ-প্রতীক্ষিত যাত্রীবাহী ট্রেন চলাচল

বাংলাদেশ

বাগেরহাট প্রতিনিধি
01 June, 2024, 08:25 pm
Last modified: 02 June, 2024, 01:07 pm

Related News

  • ১০ বছরে ৮ বার আগুন, অগ্নিঝুঁকিতে বেনাপোল বন্দর
  • বেনাপোল কাস্টমসে দুদকের অভিযান, ঘুষ নেওয়ার অভিযোগে রাজস্ব কর্মকর্তা ও তার সহযোগী গ্রেপ্তার 
  • চার মাস পর বেনাপোল দিয়ে ভারত থেকে ৩১৫ মেট্রিক টন চাল আমদানি
  • ঈদের ছুটিতে ১০ দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর
  • বন্ধ ট্রেন চলাচল: দুর্ভোগে যাত্রীরা, কেউ ফিরে যাচ্ছেন, বিকল্প পরিবহনেও অতিরিক্ত ভাড়া

চালু হলো বেনাপোল–মোংলা পথে দীর্ঘ-প্রতীক্ষিত যাত্রীবাহী ট্রেন চলাচল

মোংলা কমিউটার স্টেশনে পৌঁছালে স্থানীয় জনগণ ও যাত্রীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বাগেরহাট প্রতিনিধি
01 June, 2024, 08:25 pm
Last modified: 02 June, 2024, 01:07 pm
১ জুন থেকে চালু হয়েছে মোংলা কমিউটার। ছবি: সংগৃহীত

দীর্ঘ-প্রতীক্ষার পর বেনাপোল–মোংলা রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ শনিবার (১ জুন) ট্রেনটি বেনাপোল স্টেশন থেকে যাত্রা শুরু করে মোংলা বন্দরে পৌঁছায়।

এদিন মোংলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সংসদ সদস্য হাবিবুন নাহার। এ সময় মোংলা রেল স্টেশনের স্টেশন মাস্টার এইচএম মনির আহমেদসহ রেল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তবে প্রথমদিনে মোংলা বন্দরে পৌঁছাতে দেরি করে মোংলা কমিউটার নামক ট্রেনটি। এরপর মোংলা থেকেও নির্ধারিত সময়ের প্রায় দুঘণ্টা পরে, বিকেল সোয়া তিনটায় বেনাপোলের উদ্দেশে যাত্রা করে মোংলা কমিউটার।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের বিজ্ঞপ্তি অনুযায়ী, '১ জুন সকাল সোয়া ৯টায় বেনাপোল থেকে মোংলার উদ্দেশে ছেড়ে ট্রেনটি মোংলায় পৌঁছাবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। এরপর মোংলা থেকে ট্রেনটি দুপুর ১টায় ছেড়ে বেনাপোল পৌঁছাবে বিকেল সাড়ে ৪টায়।'

স্টেশন মাস্টার এইচএম মনির আহমেদ বলেন, আপাতত প্রতিদিন একটি ট্রেন বেনাপোল থেকে মোংলায় আসবে এবং মোংলা থেকে একটি ট্রেন বেনাপোলের উদ্দেশে ছেড়ে যাবে।

বিলম্ব হওয়ার কারণ সম্পর্কে স্টেশন মাস্টার বলেন, 'খুলনায় আমাদের অন্য একটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছিল। যার কারণে লাইন বন্ধ রাখতে হয়েছে। এজন্য কিছুটা দেরিতে পৌঁছেছে ট্রেনটি।'

স্টেশনে ট্রেন পৌঁছালে স্থানীয় জনগণ ও যাত্রীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রথমদিন হওয়ায় ট্রেন পৌঁছাতে বিলম্ব নিয়ে ভ্রুক্ষেপ করেননি তারা কেউ।

খুলনার ফুলতলা থেকে বাগেরহাটের মোংলা স্টেশনে আসা যাত্রী শিউলি বাশার বলেন, 'মোংলা এসে ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পেরে ইতিহাসের সাক্ষী হলাম।'

প্রথমদিন হওয়ায় ট্রেন পৌঁছাতে বিলম্ব নিয়ে ভ্রুক্ষেপ করেননি তারা কেউ। ছবি: সংগৃহীত

যশোর রেল স্টেশন থেকে মোংলায় আসা ট্রেনযাত্রী মেহেদী হাসান বলেন, 'এ ট্রেন চালু হওয়ার মাধ্যমে মোংলা থেকে সুন্দরবন ভ্রমণ সহজ হয়ে গেল। আগেও যশোর থেকে মোংলায় এসেছি, তবে বাসে বেশ ভোগান্তি পোহাতে হতো।'

খুলনা থেকে মোংলায় ট্রেন চালু হওয়ার মাধ্যমে এ অঞ্চলের উন্নয়নের দুয়ার খুলেছে বলে মনে করেন খুলনার ফুলতলার যাত্রী ৬৯ বছর বয়সি সুনীল কুমার মিত্র। 'অনেক মানুষ মোংলায় চাকরি করে। তারা এ ট্রেনের মাধ্যমে খুলনা থেকে যাতায়াতের সুফল ভোগ করবেন। এছাড়া ব্যবসায়ীরা খুব সহজেই বন্দর থেকে মালামাল পরিবহন করতে পারবেন,' বলেন তিনি।

এর আগে গত বছরের নভেম্বরে খুলনার বেনাপোল থেকে বাগেরহাটের মোংলা পর্যন্ত নতুন এ রেললাইনের পরীক্ষামূলক উদ্বোধন করা হয়। উদ্বোধনের প্রায় সাতমাস পর এ রুটে ট্রেন চলাচল শুরু হলো।

বন্দর প্রতিষ্ঠার ৭৩ বছর পর রেল যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়াকে নতুন দিগন্ত হিসেবে দেখছেন মোংলার ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা।

এ ট্রেন চালুর মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হলো মন্তব্য করে বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুন নাহার বলেন, 'রেল চালু হওয়ায় এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।'

প্রকল্প সূত্রে জানা যায়, খুলনা–মোংলা রেলপথ প্রকল্পটি নেওয়া হয় ২০১০ সালে। জমি অধিগ্রহণ, রেললাইন, রেলসেতু নির্মাণসহ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল এক হাজার ৭২১ কোটি টাকা।

এরপর ২০১৫ ও ২০২১ সালে দুবার প্রকল্প সংশোধন করা হয়। তখন প্রকল্প ব্যয় দাঁড়ায় চার হাজার ২৬০ কোটি ৮৮ লাখ টাকায়। সর্বশেষ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। সেই মেয়াদ ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত ধরা হয়।

২০২৩ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি এই রেলপথ উদ্বোধন করেন। ১৩৮.৬৪ কিলোমিটার দূরত্বের এ পথে মঙ্গলবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন ট্রেন চলবে।

Related Topics

টপ নিউজ

মংলা-খুলনা রেললাইন প্রকল্প / মোংলা / বেনাপোল / রেল চলাচল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • ১০ বছরে ৮ বার আগুন, অগ্নিঝুঁকিতে বেনাপোল বন্দর
  • বেনাপোল কাস্টমসে দুদকের অভিযান, ঘুষ নেওয়ার অভিযোগে রাজস্ব কর্মকর্তা ও তার সহযোগী গ্রেপ্তার 
  • চার মাস পর বেনাপোল দিয়ে ভারত থেকে ৩১৫ মেট্রিক টন চাল আমদানি
  • ঈদের ছুটিতে ১০ দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর
  • বন্ধ ট্রেন চলাচল: দুর্ভোগে যাত্রীরা, কেউ ফিরে যাচ্ছেন, বিকল্প পরিবহনেও অতিরিক্ত ভাড়া

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net