Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
বিরোধ মীমাংসায় পৌর বোর্ডের এখতিয়ার ৪০ গুণ বৃদ্ধির দাবি মেয়রদের 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 May, 2024, 12:00 pm
Last modified: 30 May, 2024, 03:03 pm

Related News

  • দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • সাভার ও আশুলিয়াকে একীভূত করে সিটি করপোরেশন গঠনের সিদ্ধান্ত, কেরানীগঞ্জ পৌরসভা
  • দেরিতে অফিসে আসায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সব কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
  • সন্তানের নামকরণ নিয়ে বিবাদ মিটল ভারতের আদালতে, বিবাহ বিচ্ছেদ থেকেও ফিরল দম্পতি
  • শীঘ্রই সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদে স্থায়ী প্রশাসক নিয়োগ করা হবে

বিরোধ মীমাংসায় পৌর বোর্ডের এখতিয়ার ৪০ গুণ বৃদ্ধির দাবি মেয়রদের 

বর্তমান প্রেক্ষাপটে এটি ২৫ হাজার থেকে ১০ লাখ টাকায় উন্নীত করার দাবি জানিয়েছেন পৌরসভার মেয়র ও সুশীল সমাজের সদস্যরা
টিবিএস রিপোর্ট
30 May, 2024, 12:00 pm
Last modified: 30 May, 2024, 03:03 pm
প্রতীকী ছবি

স্থানীয় পর্যায়ে বিরোধ মীমাংসায় গ্রাম আদালতের এখতিয়ার ৩ লাখ টাকায় উত্তীর্ণের পথে থাকলেও পৌর বোর্ড আইনের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এখনও ২৫ হাজার টাকার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে এটি ১০ লাখ টাকায় উন্নীত করার দাবি জানিয়েছেন পৌরসভার মেয়র ও সুশীল সমাজের সদস্যরা।

মাদারীপুর পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ম্যাব) এর সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ বলেছেন, "২৫ হাজার টাকায় আসলে একটি ছাগলের দরবারও করা যায় না। ২৫ হাজার ভিত্তি থাকাটা খারাপ দেখা যায়। এখন হয় এটাকে বাদ দেওয়া উচিত, নাহয় আমাদের প্রস্তাব অনুযায়ী ১০ লাখ টাকার সীমাবদ্ধতা রেখে আইনের সংস্কার করা উচিত।"

বুধবার রাজধানীর ব্রাক ইন সেন্টারে আয়োজিত 'বিরোধ মীমাংসা (পৌর এলাকা) বোর্ড আইন, ২০০৪ সংস্কারের প্রয়োজনীয়তা'— শীর্ষক জাতীয় সেমিনারে তিনি আরও  বলেন, "আমরা স্থানীয় জনগণের মধ্যে কার্যক্রমের মাধ্যমে তাদের সাথে যুক্ত থাকি। আমরা শালিস মিমাংসায় অনেকটা সময় ব্যয় করে থাকি। যেহেতু ব্যয় করে থাকি, সেখানে তো আইগতভাবে একটি ভিত্তি রয়েছে। তবে সেটি মাত্র ২৫ হাজার টাকার বিরোধ মীমাংসার।"

তিনি আরও বলেন, "দেশে এখন ৪২ লাখ মামলা চলমান রয়েছে। যদি আমরা স্থানীয়ভাবে মীমাংসা না করতাম, তাহলে এই সংখ্যা কোটি ছাড়িয়ে যেত।"

মাদারীপুর লিগাল এইড অ্যাসোসিয়েশন (এমএলএএ), মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ম্যাব), দ্য এশিয়া ফাউন্ডেশন-বাংলাদেশ এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, "দেশের ১৩টি বিভিন্ন স্তরে আইন করতে গিয়ে প্রতিটি স্তরেই বিচারবিশ্লেষণ করা হয়। আমরা 'ইরোর ফ্রি' (ত্রুটিহীন) আইন করতে ও সংশোধন করতে মতামত নিয়ে থাকি। আজকের আলোচনার বিষয়ও আমরা উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে সংশোধন করবো।"

তিনি আরও বলেন, "বিরোধ মীমাংসার ক্ষেত্রে পৌরসভায় এর নাম কী হবে। এটি নিয়ে আমাদের পর্যায়ে ব্যাপক আলোচনা হবে। আশা করি, এসব আলোচনার মাধ্যমে আমরা একটি সমাধানে আসবো।"

পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন বলেন, "বর্তমান জমির দাম অনুসারে ১০ লাখ টাকা একেবারেই নগন্য। আমাদের কাছে বিরোধ মীমাংসা করার জন্য প্রতিনিয়ত বাসিন্দারা আসেন, তাই বিরোধ মিমাংসা আইন সংশোধন অতীব প্রয়োজন।"

মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, "আইনের সংশোধন করে সর্বক্ষেত্রে অবাধ আপিলের বিষয় থাকতে পারে। সাথে সাথে এ আইনের জন্য বিধিও তৈরি করা প্রয়োজন।"

এছাড়া রায় বাস্তবায়ন পদ্ধতি সহজতর করা, আইনটির শিরোনাম পরিবর্তন করে 'পৌর আদালত' নাম দেওয়া, মেয়রের নিরপেক্ষতা সম্পর্কে আপত্তি উপস্থাপন বা মেয়রের অনুপস্থিতিতে কে বোর্ডের দায়িত্ব পালন করবেন– তা স্পষ্ট করা জরুরি বলে মনে করেন বক্তারা।

সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, "আমরা আশা করি, খুব দ্রুততার সাথে এ আইনের সংশোধন হবে। বাংলাদেশের স্বাধীনতার যে চেতনার কথা আমরা বলি, সেগুলোর মধ্যে অন্যতম হলো নাগরিকদের আইনের শাসন পাওয়া ও বিচার পাওয়ার অধিকার। এটি শুধু যে ঢাকা কেন্দ্রীক সুপ্রিম কোর্টে পাবে এমনটা নয়, একেবারে তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে এই আইন সংশোধন হলে অবদান রাখবে।"

তিনি আরও বলেন, "আমি এটাকে একাত্তরের চেতনার সাথে মিলিয়ে দেখছি। এবং এটা বাস্তবায়ন করার জন্য যে আশ্বাস দিয়েছেন সেটা যাতে দ্রুত বাস্তবায়ন হয় সেই প্রত্যাশায় আমরা থাকছি।"
 

Related Topics

টপ নিউজ

পৌরসভা / বিবাদ / বিবাদ মিমাংসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • সাভার ও আশুলিয়াকে একীভূত করে সিটি করপোরেশন গঠনের সিদ্ধান্ত, কেরানীগঞ্জ পৌরসভা
  • দেরিতে অফিসে আসায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সব কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
  • সন্তানের নামকরণ নিয়ে বিবাদ মিটল ভারতের আদালতে, বিবাহ বিচ্ছেদ থেকেও ফিরল দম্পতি
  • শীঘ্রই সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদে স্থায়ী প্রশাসক নিয়োগ করা হবে

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net