Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
শীঘ্রই মেট্রোরেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট বসবে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 April, 2024, 03:00 pm
Last modified: 04 April, 2024, 05:10 pm

Related News

  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • কাল থেকে মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীরা ২৫% ছাড় পাবেন
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য

শীঘ্রই মেট্রোরেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট বসবে

মেট্রোরেল পরিষেবা পুরোপুরি চালু না হওয়ায় গত বছর মেট্রোরেলের টিকেটের মূল্যে ভ্যাট ছাড় দিয়েছিল এনবিআর। আর চলতি বছরের জুন পর্যন্ত তাদের ভ্যাট অব্যাহতি দেওয়ার কথা ছিল।
টিবিএস রিপোর্ট
04 April, 2024, 03:00 pm
Last modified: 04 April, 2024, 05:10 pm
ফাইল ছবি: রাজীব ধর

চলতি বছরের জুলাই থেকে মেট্রোরেল কর্তৃপক্ষকে দেওয়া করছাড় প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানিকে (ডিএমটিসিএল) এনবিআরের পাঠানো চিঠিতে বলা হয়েছে, মেট্রোরেলের টিকিটের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হবে।

চিঠিতে বলা হয়, 'উন্নয়নের বিপুল কর্মযজ্ঞে অর্থের যোগান অব্যাহত রাখাসহ দেশকে এলডিসি থেকে উত্তরণ এবং কর-জিডিপি অনুপাত কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীত করার লক্ষ্যে বিভিন্ন খাতের সক্ষমতা বিবেচনায় নিয়ে প্রদত্ত অব্যাহতি সুবিধা ক্রমান্বয়ে প্রত্যাহার করা হচ্ছে অর্থাৎ অব্যাহতির ক্ষেত্র সংকুচিত করা হচ্ছে।'

মেট্রোরেল পরিষেবা পুরোপুরি চালু না হওয়ায় গত বছর মেট্রোরেলের টিকিটের মূল্যে ভ্যাট ছাড় দিয়েছিল এনবিআর। আর চলতি বছরের জুন পর্যন্ত তাদের ভ্যাট অব্যাহতি দেওয়ার কথা ছিল।

ডিএমটিসিএল সম্প্রতি এনবিআরকে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়াতে চিঠি দিলেও এনবিআর ওই আবেদন প্রত্যাখ্যান করে।

এর আগে একজন এনবিআর কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছিলেন, 'এখন এনবিআর এ খাত থেকে আরও রাজস্ব আদায়ের লক্ষ্যে সেটা [ভ্যাট] মওকুফ প্রত্যাহার করতে চায়।'

ওই এনবিআর কর্মকর্তা জানান, আইন অনুযায়ী এসি ও নন-এসি উভয় ধরনের রেলওয়ে পরিষেবার জন্য ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২-এর ধারা ২৬-এ শীতাতপ-নিয়ন্ত্রিত (এসি) ও প্রথম-শ্রেণীর নন-এসি রেল পরিষেবা—কোনোটিতেই যাত্রী পরিবহনের জন্য ভ্যাট ছাড় দেওয়া হয়নি।

মেট্রোরেল যেহেতু সম্পূর্ণ শীতাতপ-নিয়ন্ত্রিত, তাই এ পরিষেবার ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য বলে জানান তিনি।

ওই এনবিআর কর্মকর্তা আরও বলেন, ১৫ শতাংশ ভ্যাট আরোপের পর ন্যূনতম দূরত্বের টিকিটের মূল্য হবে ২৩ টাকা, যা বর্তমানে ২০ টাকা। আর সর্বোচ্চ দূরত্বের টিকিটের মূল্য ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হবে।

ডিএমটিসিএলের উপ-প্রকল্প পরিচালক (জনসংযোগ) নাজমুল ইসলাম ভূঁইয়া টিবিএসকে জানান, বর্তমানে প্রতিদিন গড়ে ২.৭ লাখ যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেন।

Related Topics

টপ নিউজ

মেট্রো / মেট্রোরেল / মেট্রোরেলে ভ্যাট / এনবিআর / মেট্রোতে ভ্যাট / ডিএমটিসিএল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • কাল থেকে মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীরা ২৫% ছাড় পাবেন
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net