Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি
01 April, 2024, 06:00 pm
Last modified: 01 April, 2024, 06:05 pm

Related News

  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি
  • ঈদযাত্রা: শিল্প কারখানায় ছুটি শুরু, ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ
  • ধুলোজমা স্মৃতির পাতায় পিতার স্পর্শ: আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

কারখানার শ্রমিক মহিবুর রহমান বলেন, “সামনেই ঈদ। এখনো বেতন বোনাস দেওয়া হয়নি। পরিবার নিয়ে ঈদ কীভাবে করব, জানি না! আমাদের পাওনা কবে দিবে, তাও জানি না। ঈদের বেতন-বোনাস না দিলে আমরা চলব কীভাবে?”
গাজীপুর প্রতিনিধি
01 April, 2024, 06:00 pm
Last modified: 01 April, 2024, 06:05 pm
আজ সকাল ৬টা থেকে কারখানার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। ছবি: টিবিএস

বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির বকেয়া আদায়ের দাবিতে গাজীপুরের একটি পোশাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়েছে।

গাজীপুর শহরের কোনাবাড়ি জরুন এলাকায় কেয়া নিট কম্পোজিট লিমিটেড নামের এই কারখানা অবস্থিত। সেখানকার শ্রমিকরা আজ সোমবার (১ এপ্রিল) সকাল ৬টা থেকে কারখানার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। 

স্থানীয়রা জানায়, এ কারখানায় প্রায় ৮ হাজার শ্রমিক রয়েছে। তাঁদের গত ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া রয়েছে। তাছাড়া ছুটির টাকা ও ঈদ বোনাস এখনো পাননি তাঁরা। একারণে  শ্রমিকরা আজ সকাল ৬টা থেকে কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু কর। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

আন্দোলনরত শ্রমিকদের বক্তব্য, গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, বকেয়া ছুটির টাকা ও ঈদ বোনাস দেবার কথা বলে আমাদের ঘোরাচ্ছে কর্তৃপক্ষ। আমাদের কারখানায় প্রায় ৮ হাজার শ্রমিক এসব বকেয়ার দাবিতে আন্দোলন করছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

কারখানার শ্রমিক মহিবুর রহমান বলেন, "সামনেই ঈদ। এখনো বেতন বোনাস দেওয়া হয়নি। পরিবার নিয়ে ঈদ করব কীভাবে, জানি না! আমাদের পাওনা কবে দিবে, তাও জানি না। ঈদের বেতন-বোনাস না দিলে আমরা চলব কীভাবে?"

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আশরাফ উদ্দিন জানান, "একটি কারখানার শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সকাল থেকে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিষয়টির নিষ্পত্তির জন্য  মালিক ও শ্রমিক দুইপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।"

গাজীপুর শিল্প পুলিশ-২ এর বেক্সিমকো অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার বলেন, "কেয়া নিট কম্পোজিট লিমিটেডে কয়েক হাজার শ্রমিক কাজ করে। এসব শ্রমিকের অধিকাংশই প্রান্তিক মানুষ। তাঁরা তাঁদের বকেয়া পাওনার জন্য আন্দোলন করছে। মালিকপক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।"

এ বিষয়ে জানার জন্য কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো: সুমন মিয়াকে টিবিএসের প্রতিবেদক একাধিকবার কল দিলেও তিনি ফোন ধরেননি।

Related Topics

টপ নিউজ

গাজীপুর / শ্রমিক আন্দোলন / বকেয়া বেতন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি
  • ঈদযাত্রা: শিল্প কারখানায় ছুটি শুরু, ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ
  • ধুলোজমা স্মৃতির পাতায় পিতার স্পর্শ: আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net