Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্য আমদানির নিশ্চয়তা চেয়েছে বাংলাদেশ

বাংলাদেশ

হিন্দুস্তান টাইমস
28 March, 2024, 11:25 am
Last modified: 28 March, 2024, 12:54 pm

Related News

  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • শিক্ষার্থীদের জন্য ইলেক্ট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার
  • মার্চে এলসি নিষ্পত্তি কমেছে ২৬.৬ শতাংশ
  • ৭ লাখ টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে শিল্পমন্ত্রী
  • জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকার দিকে নজর বাংলাদেশের

ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্য আমদানির নিশ্চয়তা চেয়েছে বাংলাদেশ

দেশীয় চাহিদা মেটাতে ভারত ২০২২ সালের মে মাসে গম রপ্তানি এবং ২০২৩ সালের জুলাইয়ে বাসমতি ছাড়া অন্য চাল রপ্তানি নিষিদ্ধ করেছিল। একইসাথে গত ডিসেম্বরে প্রায় চার মাস পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে দেশটির সরকার।
হিন্দুস্তান টাইমস
28 March, 2024, 11:25 am
Last modified: 28 March, 2024, 12:54 pm
ছবি: সংগৃহীত

বাজারে দাম বৃদ্ধি ও ঘাটতি মোকাবেলায় ভারত থেকে চাল ও গমসহ পাঁচটি খাদ্যপণ্য আমদানির বাৎসরিক নিশ্চয়তা চেয়েছে বাংলাদেশ। বিষয়টির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা এই তথ্য হিন্দুস্তান টাইমসকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ও ভারত সরকার বিষয়টি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করছে। এক্ষেত্রে নয়াদিল্লিকে পেঁয়াজ, আদা ও রসুনসহ পণ্যগুলির জন্য নির্দিষ্ট কোটার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে বলেছে। নাম প্রকাশ না করার শর্তে এর সাথে সংশ্লিষ্ট লোকেরা এই তথ্য জানিয়েছেন।

তবে আলোচনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই ধরনের পণ্য রপ্তানির সাথে বেশকিছু বিষয় জড়িত থাকায় এখনও উভয় পক্ষ ঐক্যমতে পৌঁছাতে পারেনি।

দেশীয় চাহিদা মেটাতে ভারত ২০২২ সালের মে মাসে গম রপ্তানি এবং ২০২৩ সালের জুলাইয়ে বাসমতি ছাড়া অন্য চাল রপ্তানি নিষিদ্ধ করেছিল। একইসাথে গত ডিসেম্বরে প্রায় চার মাস পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে দেশটির সরকার।

তবে ভারত কেস টু কেস ভিত্তিতে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল এবং শ্রীলঙ্কার মতো আশেপাশের প্রতিবেশী দেশগুলিতে চাল, গম এবং পেঁয়াজ সরবরাহ করেছে।

এদিকে রমজানের মার্চের শুরুতে বাংলাদেশে ৫০ হাজার টন এবং সংযুক্ত আরব আমিরাতে আরও ১৪,৪০০ টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয় ভারত সরকার। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর এটিই ছিল দেশটির প্রথম রপ্তানি।

এক কর্মকর্তা বলেন, "যদিও ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্টস লিমিটেডের মাধ্যমে সমস্ত সরবরাহ এখনও বাংলাদেশে পৌঁছায়নি, তবে ভারত সরকারের সিদ্ধান্তের ফলে বাংলাদেশের বাজারে অবিলম্বে দাম কমতে দেখা গিয়েছে। যা গত বছর থেকে বেড়েছিল।"

যদিও ভারতের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে জানুয়ারিতে নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক করেছিলেন।

ভারত সরকারের হিসেব অনুযায়ী, দেশটি থেকে বাংলাদেশে চাল আমদানি ২০২১-২২ সালে ৯.৭ বিলিয়ন ডলার থেকে ২০২২-২৩ সালে ১১.১ বিলিয়ন ডলারে পৌঁছায়। যেখানে গম আমদানি ছিল ২০২১-২২ সালে ২.১ বিলিয়ন ডলার এবং ২০২২-২০২৩ সালে ১.৫ বিলিয়ন ডলার। 

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

আমদানি / পেয়াজ / ভারত থেকে আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • শিক্ষার্থীদের জন্য ইলেক্ট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার
  • মার্চে এলসি নিষ্পত্তি কমেছে ২৬.৬ শতাংশ
  • ৭ লাখ টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে শিল্পমন্ত্রী
  • জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকার দিকে নজর বাংলাদেশের

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net