Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
ইউনেস্কোর পুরস্কারের নামে প্রতারণামূলক প্রচারণা চালাচ্ছেন ড. ইউনূস: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 March, 2024, 02:15 pm
Last modified: 27 March, 2024, 05:12 pm

Related News

  • ২০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ
  • হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা; শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যোগ দেবেন বিক্ষোভে
  • এসএসসি পরীক্ষা ২০২৬: ব্যবস্থাপনা, প্রশ্নপত্রে ভুলভ্রান্তি ও প্রাসঙ্গিক কিছু কথা

ইউনেস্কোর পুরস্কারের নামে প্রতারণামূলক প্রচারণা চালাচ্ছেন ড. ইউনূস: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেস্কো একটি পুরস্কার দিয়েছে বলে সংবাদ প্রচার হচ্ছে। কিন্তু বাংলাদেশ ইউনেস্কো কমিশন এ বিষয়ে কিছু জানেনা। এরপর বিষয়টি নিশ্চিত হতে বাংলাদেশ কমিশনের পক্ষ থেকে ইউনেস্কোর সদর দপ্তরে যোগাযোগ করা হয়েছে। সদর দপ্তর জানিয়েছে, ড. মুহাম্মদ ইউনূসকে এ ধরনের কোনো সম্মাননা ইউনেস্কোর পক্ষ থেকে দেওয়া হয়নি।’
টিবিএস রিপোর্ট
27 March, 2024, 02:15 pm
Last modified: 27 March, 2024, 05:12 pm
ড. মোহাম্মদ ইউনূস। ফাইল ছবি

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, 'নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ইউনেস্কোর 'দ্য ট্রি অব পিস'পুরস্কার পেয়েছেন বলে যে তথ্য প্রচারিত হয়েছে, তা সঠিক নয়। ড. ইউনূস বা তার ইউনূস সেন্টার ইসরায়েলের একজন ভাস্কর শিল্পীর দেওয়া পুরস্কারকে প্রতারণামূলকভাবে ইউনেস্কোর পুরস্কার বলে প্রচারণা চালিয়েছে।'

বুধবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে শিক্ষামন্ত্রী এই প্রতারণা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। 

শিক্ষামন্ত্রী পদাধিকার বলে বাংলাদেশ ইউনেস্কো কমিশনের চেয়ারম্যান।

গত ২১ মার্চ ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজারবাইজানের বাকুতে ১৪-১৬ মার্চ অনুষ্ঠিত একাদশ বিশ্ব বাকু ফোরামের শেষ দিনে ড. মুহাম্মদ ইউনূসকে 'দ্য ট্রি অব পিস'- পুরস্কারে ভূষিত করে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো।

শিক্ষামন্ত্রী বলেন, 'ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেস্কো একটি পুরস্কার দিয়েছে বলে সংবাদ প্রচার হচ্ছে। কিন্তু বাংলাদেশ ইউনেস্কো কমিশন এ বিষয়ে কিছু জানেনা। এরপর বিষয়টি নিশ্চিত হতে বাংলাদেশ কমিশনের পক্ষ থেকে ইউনেস্কোর সদর দপ্তরে যোগাযোগ করা হয়েছে। সদর দপ্তর জানিয়েছে, ড. মুহাম্মদ ইউনূসকে এ ধরনের কোনো সম্মাননা ইউনেস্কোর পক্ষ থেকে দেওয়া হয়নি।'

মহিবুল হাসান বলেন, 'আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত এক সম্মেলনে গজনবি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন নামক একটি সংস্থা ড. মুহাম্মদ ইউনূসকে 'ট্রি অব পিস' নামক একটি সম্মাননা স্মারক দিয়েছে। এই সম্মাননা স্মারক তাকে তুলে দিয়েছেন ইসরায়েলি ভাস্কর্য শিল্পী হেদভা সেয়ার।'

শিক্ষামন্ত্রী বলেন, 'ইসরায়েলি ওই ভাস্করও নিশ্চিত করেছেন যে এটি ইউনেস্কোর কোনো পুরস্কার নয়। এটি গজনবি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আমন্ত্রণে তিনি সেটা ড. মুহাম্মদ ইউনূসকে দিয়েছেন।'

তিনি বলেন, 'ইউনেস্কোর কাছে একটি ব্যাখ্যা পাঠানো হবে যে ইউনূস সেন্টার এবং ড. মুহাম্মদ ইউনূস প্রতারণামূলক ও সর্বৈব মিথ্যা একটি খবর প্রচার করছে। ইউনেস্কো পুরস্কার দিয়েছে বলে সাধারণের মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এখনও পর্যন্ত ইউনূস সেন্টারের ওয়েবসাইটে ইউনেস্কো প্রদত্ত পুরস্কার বলে লেখা আছে।'

মহিবুল হাসান চৌধুরী বলেন, 'বাংলাদেশ ইউনেস্কোর একটি সদস্য রাষ্ট্র। বাংলাদেশ ইউনেস্কো কমিশনের পক্ষ থেকে একটি ব্যাখ্যা পাঠানো হবে। ইউনেস্কোকে জানানো হবে যে ড. ইউনূস প্রতারণামূলকভাবে সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন। যেটি অনৈতিক ও অপরাধমূলক। এটি আমাদের দেশের জন্য মানহানিকারও।'

তিনি আরও বলেন, এটিও অবগতি করব যে ইতোমধ্যে তিনি শ্রম আইন লঙ্ঘনের জন্য দণ্ডিত হয়েছেন।

ইউনেস্কোর কাছে কী ধরনের সুপারিশ করা হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, 'মুহাম্মদ ইউনূস একজন বেশ বিতর্কিত ও দণ্ডিত ব্যক্তি। দণ্ড বহাল থাকা অবস্থায় তাকে কোনো ধরনের স্বীকৃতি দিলে সেটা আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করবে। ইউনেস্কাকে আনুষ্ঠানিকভাবে এটা জানানো হবে।'

শিক্ষামন্ত্রী বলেন, ইউনূস সেন্টার যেন এ ধরনের ভয়াবহ মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকে। তা না হলে সরকার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।

Related Topics

টপ নিউজ

ড. মুহাম্মদ ইউনূস / ড. ইউনূস / ইউনেস্কো / শিক্ষামন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ২০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ
  • হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা; শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যোগ দেবেন বিক্ষোভে
  • এসএসসি পরীক্ষা ২০২৬: ব্যবস্থাপনা, প্রশ্নপত্রে ভুলভ্রান্তি ও প্রাসঙ্গিক কিছু কথা

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net