Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
কামরাঙ্গীরচরে সিবিডি প্রকল্প বাতিলের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 March, 2024, 10:10 pm
Last modified: 10 March, 2024, 10:50 pm

Related News

  • ১৬ পশুর হাটের ইজারা ৪৮ কোটি টাকা: শীর্ষে দিয়াবাড়ি ও কাজলা
  • পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক
  • রাজধানীতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদে মাঠে নামছে ডিএসসিসি
  • শনিবার ঢাকায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ
  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 

কামরাঙ্গীরচরে সিবিডি প্রকল্প বাতিলের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ

রোববার (১০ মার্চ) বিকেলে কামরাঙ্গীচর হাসপাতাল মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ডিএসসিসি মেয়রের প্রতি এ প্রকল্প বাতিলের আহ্বান জানান। তারা বলেন, কামরাঙ্গীরচর এলাকায় এই প্রকল্প বাস্তবায়ন করতে গেলে ২০ লাখ মানুষ উচ্ছেদের শিকার হবেন। কামরাঙ্গীরচরবাসী এই প্রকল্প মেনে নেবে না। 
টিবিএস রিপোর্ট
10 March, 2024, 10:10 pm
Last modified: 10 March, 2024, 10:50 pm

ছবি: টিবিএস

কামরাঙ্গীরচর এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নেওয়া কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল প্রকল্প (সিবিডি) বাতিলের দাবিতে সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (১০ মার্চ) বিকেলে কামরাঙ্গীচর হাসপাতাল মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ডিএসসিসি মেয়রের প্রতি এ প্রকল্প বাতিলের আহ্বান জানান। তারা বলেন, কামরাঙ্গীরচর এলাকায় এই প্রকল্প বাস্তবায়ন করতে গেলে ২০ লাখ মানুষ উচ্ছেদের শিকার হবেন। কামরাঙ্গীরচরবাসী এই প্রকল্প মেনে নেবে না। 

ছবি: টিবিএস

কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটির ব্যানারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন থানা মুক্তিযোদ্ধা কমাণ্ডার আবদুর রহিম। সমাবেশে কামরাঙ্গীরচর এলাকার সরকার-দলীয় কাউন্সিলর মোহাম্মদ হোসেনও বক্তব্য দেন।

তিনি বলেন, কামরাঙ্গীরচরবাসীর অস্তিত্ব রক্ষার জন্য তাদের পক্ষ নিয়ে এই সমাবেশে অংশ নেওয়ায় আমাকে ডিএসসিসির কাউন্সিলর পদ থেকে অব্যাহতি দিলেও আপত্তি থাকবে না। "প্রকল্পটি বাতিল করার জন্য মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সাথে মুঠোফোনে ৮ মিনিটের মত কথা বলেছি। তিনি আমাকে এই বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। আমি তাকে বলেছি, কামরাঙ্গীরচরের তরুণ সমাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে সিবিডি নির্মাণের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে।"

সমাবেশে আরো বক্তব্য রাখেন কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. শাহ আলী, কামরাঙ্গীরচর থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিন্টু শেখ, ইসলামনগর পঞ্চায়েত সমিতির সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে কামরাঙ্গীরচর হাসপাতাল মাঠ থেকে খোলামুড়া ঘাট পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। 

ছবি: টিবিএস

জানা যায়, কামরাঙ্গীরচরকে আধুনিকভাবে গড়ে তুলতে সিবিডি প্রকল্প গ্রহণ করে ডিএসসিসি। এ প্রকল্পের আওতায় কামরাঙ্গীরচর এলাকাকে একটি বাণিজ্যিক অঞ্চল হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে। 

এ বিষয়ে প্রথম দিকে কামরাঙ্গীরচরবাসীর আপত্তি না থাকলেও এ প্রকল্প বাস্তবায়নে ১ হাজার একর জমি অধিগ্রহণের কথা জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিরূপ প্রতিত্রিক্রয়া তৈরি হয়। তাদের মধ্যে আরো উদ্বেগ তৈরি হয় বছরখানেক আগে। যখন নিজস্ব এই প্রকল্প থাকার কারণে রাজউককে চিঠি দিয়ে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভবনের নকশা অনুমোদন না দেওয়ার কথা বলে ঢাকা দক্ষিণ সিটি। এতে আরো সন্দেহ দানা বাঁধে কামরাঙ্গীরচরবাসীর মধ্যে।

Related Topics

টপ নিউজ

কামরাঙ্গীরচর / সিবিডি প্রকল্প / বিক্ষোভ সমাবেশ / ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • ১৬ পশুর হাটের ইজারা ৪৮ কোটি টাকা: শীর্ষে দিয়াবাড়ি ও কাজলা
  • পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক
  • রাজধানীতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদে মাঠে নামছে ডিএসসিসি
  • শনিবার ঢাকায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ
  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net