Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
মামলা প্রত্যাহার করতে প্রাণনাশের হুমকি; ডিবি পুলিশের দ্বারস্থ শিশু আয়ানের বাবা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 February, 2024, 04:00 pm
Last modified: 25 February, 2024, 04:06 pm

Related News

  • পল্লবীতে শিশু হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ
  • রিজার্ভ চুরি: ৯৯ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার দিন
  • সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পেছাল ১২৬ বারের মতো
  • ওসমান হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে  
  • রিজার্ভ চুরি: ৯৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ

মামলা প্রত্যাহার করতে প্রাণনাশের হুমকি; ডিবি পুলিশের দ্বারস্থ শিশু আয়ানের বাবা

আয়ানের বাবা বলেন, 'আমার তো হারানোর কিছু নেই। আমি চাই ছেলে হত্যার বিচারটা অন্তত হোক। কিন্তু হুমকি ও চাপের মধ্যেই আছে আমার পুরো পরিবার। এমন অবস্থায় আমি ডিবি কার্যালয়ে এসেছি। হারুন সাহেবের কাছে লিখিত অভিযোগ করব। ডিবিই আমাদের শেষ ভরসাস্থল। আশা করি আসামিদেরকে ডিবি গ্রেপ্তার করবে।' 
টিবিএস রিপোর্ট
25 February, 2024, 04:00 pm
Last modified: 25 February, 2024, 04:06 pm
আয়ান আহমেদ। ছবি: সংগৃহীত

ইউনাইটেড হাসপাতালে অপচিকিৎসায় মারা যাওয়া শিশু আয়ান আহমেদের বাবা শামীম আহমেদকে ছেলের মৃত্যুর ঘটনায় করা মামলা তুলে নিতে অনবরত হত্যার হুমকি দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে আগে সাধারণ ডায়েরি (জিডি) করলেও এবার সরাসরি ডিবি পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। 

মামলা তুলে নিতে হত্যার হুমকি পেয়ে গত ২৮ জানুয়ারি আয়ানের বাবা শামীম আহমেদ শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু জিডি করার পরও প্রাণনাশের অনবরত হুমকি ও মামলা তুলে নিতে চাপ আসতে থাকায় অভিযোগ নিয়ে তিনি ডিবি পুলিশের কাছে আসেন।  

আয়ানের বাবা শামীম আহমেদ রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আসেন। জানা গেছে, ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের কাছে লিখিত অভিযোগ দেবেন তিনি। 

এ বিষয়ে শামীম আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে বিভিন্নভাবে আমাকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। অন্যদিকে থানা পুলিশও আসামিদের গ্রেপ্তার করছে না। আসামিরা বহাল তবিয়তে অফিস করছে, হাসপাতাল কর্তৃপক্ষও তাদেরকে অব্যাহতিও দেয়নি। পুলিশও তাদেরকে ধরছে না।' 

তিনি আরও বলেন, 'আমার তো হারানোর কিছু নেই। আমি চাই ছেলে হত্যার বিচারটা অন্তত হোক। কিন্তু হুমকি ও চাপের মধ্যেই আছে আমার পুরো পরিবার। এমন অবস্থায় আমি ডিবি কার্যালয়ে এসেছি। হারুন সাহেবের কাছে লিখিত অভিযোগ করব। ডিবিই আমাদের শেষ ভরসাস্থল। আশা করি আসামিদেরকে ডিবি গ্রেপ্তার করবে।' 

এর আগে জিডিতে শামীম আহমেদ উল্লেখ করেন, রবিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে তিনি ও তার মামা আবদুস সালাম কবীর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং-২০১/২৪ এর শুনানিতে অংশ নেন। শুনানি শেষে সুপ্রিম কোর্ট থেকে বের হয়ে দুপুর আনুমানিক সোয়া ১২টার দিকে শাহবাগ থানার অধীন হাইকোর্টের মাজার গেট থেকে বাংলাদেশ শিশু একাডেমিতে হেঁটে আসার পথে ফুটপাতের ওপর পৌঁছালে ৬ থেকে ৭ জন ব্যক্তি বাড্ডা থানায় ডাক্তারদের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করেন। 'আমি যদি মামলা তুলে না নিই, তবে অফিসে যাওয়ার সময় আমার যেকোনো ধরনের ক্ষতি করবে বলে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেন।'  

গত ৮ জানুয়ারি রাজধানীর সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনা করাতে গিয়ে টানা ৭ দিন লাইফ সাপোর্টে থেকে শিশু আয়ান মারা যায়।

পরের দিন ৯ জানুয়ারি রাজধানীর বাড্ডা থানায় আয়ানের বাবা শামীম আহমেদ বাদী হয়ে ইউনাইটেড হাসপাতাল ও ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের দুই চিকিৎসক, অজ্ঞাতনামা কর্মকর্তা-কর্মচারী ও একজন পরিচালককে আসামি করে মামলা করেন।

Related Topics

টপ নিউজ

শিশু আয়ান / ইউনাইটেড হাসপাতাল / হত্যা হুমকি / তদন্ত প্রতিবেদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • পল্লবীতে শিশু হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ
  • রিজার্ভ চুরি: ৯৯ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার দিন
  • সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পেছাল ১২৬ বারের মতো
  • ওসমান হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে  
  • রিজার্ভ চুরি: ৯৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net