Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
বাড়ির বাইরে বিয়ের অনুষ্ঠানে জনপ্রতি ৫০ টাকা করের প্রস্তাব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 February, 2024, 04:05 pm
Last modified: 12 February, 2024, 04:38 pm

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • রাজনৈতিক অস্থিরতা, কম বিনিয়োগ: রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার যেসব কারণ জানালেন অর্থমন্ত্রী 
  • বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

বাড়ির বাইরে বিয়ের অনুষ্ঠানে জনপ্রতি ৫০ টাকা করের প্রস্তাব

রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে এনবিআরের কাছে এই প্রস্তাব দিয়েছে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)
টিবিএস রিপোর্ট
12 February, 2024, 04:05 pm
Last modified: 12 February, 2024, 04:38 pm
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

আসন্ন অর্থবছর থেকে ১০০ জনের বেশি অতিথি আপ্যায়ন করলে এবং বাড়ির বাইরে (হোটেল বা কমিউনিটি সেন্টার ভাড়া করা) বিয়ের অনুষ্ঠান সহ অন্যান্য সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হলে, অতিথি প্রতি ৫০ টাকা কর আরোপ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)।

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে প্রাক-বাজেট সভায় রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে এনবিআরের কাছে এই প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি।

আইসিএমএবি প্রতিনিধিদলের সদস্য ও সংস্থার সাবেক সভাপতি আবদুর রহমান খান বলেছেন, "ব্যবসায়িক উদ্দেশ্য ব্যতীত অন্য যেকোনো সামাজিক অনুষ্ঠানে যেমন বিয়ে, ব্রাইডাল শাওয়ার, জন্মদিন বা বিবাহ বার্ষিকীতে ১০০ জনের বেশি অতিথি দাওয়াত করলে এবং তার জন্য হোটেল, রেস্তোরাঁ বা কমিউনিটি সেন্টার বুকিং করলে অতিথি প্রতি ৫০ টাকা অগ্রিম কর আরোপের বিধান চালু করা যেতে পারে।"

তার প্রস্তাবের সমর্থনে আবদুর রহমান রহমান যুক্তি দিয়েছেন, বাংলাদেশিরা উৎসব পছন্দ করে এবং এই ধরনের অনুষ্ঠানে প্রচুর অর্থ ব্যয় করে।

তিনি বলেন, "অনেক লোকের কোনো ট্যাক্স ফাইল নেই কিন্তু তারা বিলাসবহুল অনুষ্ঠানের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে। হোটেল, রেস্তোরাঁ বুক করার আগে অগ্রিম কর পরিশোধ করা রাজস্বের উৎস হতে পারে।"

প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম বলেন, "এই ক্ষেত্রে আমরা ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার প্রমাণও বাধ্যতামূলক করতে পারি। কেউ যদি ৫-১০ লাখ টাকায় কমিউনিটি সেন্টার বুক করতে চায়, আমরা তাহলে দেখতে পারবো তারা ট্যাক্স রিটার্ন জমা দিয়েছে কিনা।"

কর আদায় বাড়ানোর জন্য আরো কিছু প্রস্তাব দিয়েছে আইসিএমএবি। এর মধ্যে উল্লেখযোগ্য একটি প্রস্তাব হলো, 'কোম্পানি আইন ১৯৯৪' অথবা 'সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট ১৮৬০'–এর অধীনে নিবন্ধিত ক্লাবের পরিচালনা পর্ষদের কোনো পদে নির্বাচনে কেউ অংশগ্রহণ করতে আগ্রহী হলে তাঁকে মনোনয়ন ফরম সংগ্রহ করার আগে অবশ্যই ২৫ হাজার টাকা অগ্রিম আয়কর দিতে হবে।

Related Topics

টপ নিউজ

বিয়ে / রাজস্ব / এনবিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • রাজনৈতিক অস্থিরতা, কম বিনিয়োগ: রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার যেসব কারণ জানালেন অর্থমন্ত্রী 
  • বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net