Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য ঘোষণা করল সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 February, 2024, 08:10 pm
Last modified: 07 February, 2024, 10:35 pm

Related News

  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • সহায়তার আর্জি জানাচ্ছে দেশের অর্থনীতি
  • স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সংক্রান্ত সেবার উন্নয়নে বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই
  • সশস্ত্র বা‌হিনীর মর্যাদা রক্ষায় পেশাদা‌রিত্ব, ঐক্য ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্ব দি‌লেন প্রধানমন্ত্রী
  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে

টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য ঘোষণা করল সরকার

টাঙ্গাইল শাড়ির জিআই স্বীকৃতি পেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরে আবেদন করা হয়। 
টিবিএস রিপোর্ট
07 February, 2024, 08:10 pm
Last modified: 07 February, 2024, 10:35 pm
হাতে বোনা টাঙ্গাইল শাড়ি। ছবি: সংগৃহীত

ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে 'টাঙ্গাইল শাড়ি'-কে স্বীকৃতি দিল শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি)।

আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। আগামীকাল এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে। 

টাঙ্গাইল শাড়ির জিআই স্বীকৃতি পেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরে আবেদন করা হয়। 

মঙ্গলবার টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম ই-মেইলের মাধ্যমে আবেদন ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পাঠান। বুধবার মন্ত্রণালয়ে এর হার্ড কপি জমা দেওয়া হয়। এর প্রেক্ষিতে ডিপিডিটি এই স্বীকৃতি দিয়েছে।

গত বৃহস্পতিবার বাংলাদেশের বিখ্যাত 'টাঙ্গাইল শাড়ি'কে নিজস্ব জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। ভারতের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলে, '‌টাঙ্গাইল শাড়ি পশ্চিমবঙ্গ থেকে উদ্ভূত। এটি ঐতিহ্যবাহী হাতে বোনা মাস্টারপিস। এর মিহি গঠন, বৈচিত্র্যময় রং এবং সূক্ষ্ম জামদানি মোটিফের জন্য বিখ্যাত। এটি এ অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক।' 

এরপর শুক্রবার থেকে বাংলাদেশের নেটিজেনদের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। তাঁদের অনেকেই কমেন্ট করে জানান, বাংলাদেশের টাঙ্গাইল জেলা থেকেই টাঙ্গাইল শাড়ির নামটির উৎপত্তি। অন্যরা লিখেন, ভারতের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় হয়তো শাড়ির নাম ভুল লিখেছে। 

এরপর গত ৪ ফেব্রুয়ারি বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, বাংলাদেশে টাঙ্গাইল শাড়ির জিআই (ভৌগলিক নির্দেশক) পেটেন্ট পেতে জরুরি-ভিত্তিতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। 

রাজধানীর মতিঝিলে পাট অধিদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন,  "বাংলাদেশের টাঙ্গাইল শাড়ির পেটেন্ট পেতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয়ে আমরা জরুরিভাবে এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকলের সাথে মিটিং করে নির্দেশনা দিয়েছি।"

বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জিআই পণ্য। তাই কোনো একটি পণ্যকে এর তালিকাভুক্ত করতে মুখিয়ে থাকে দেশগুলো। কিন্তু জটিলতা বাঁধে যখন একই পণ্যকে একাধিক দেশ নিজেদের বলে দাবি করে। এমনটাই ঘটেছে টাঙ্গাইল শাড়ি নিয়ে।

শিল্প মন্ত্রণালয় বলছে, বিশ্ব মেধাসম্পদ সংস্থা বা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের মাধ্যমে (ডাব্লিউআইপিও) সমস্যাটি সমাধানের জন্য উদ্যোগ নেয়া হবে। সেখানে যাওয়ার আগে নিজেদেরকে পণ্যটিকে আগে জিআই হিসেবে ঘোষণা করতে হবে। সেই ধারাবাহিকতায়, শিল্প মন্ত্রণালয় টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিল।

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা গত ৫ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে এক বৈঠকে বলেন, টাঙ্গাইলের তাঁতের শাড়ি ছাড়াও মধুপুরের আনারস, নরসিংদীর লটকন, সাগর কলা; ভোলার মহিষের কাঁচা দুধের দই ইত্যাদিসহ জিআই পণ্যের স্বীকৃতির জন্য যে সকল আবেদন অনিষ্পন্ন আছে- তা দ্রুত সম্পাদন করতে হবে। এ বিষয়ে কোনো গাফিলতি গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, এ পর্যন্ত বাংলাদেশের ২১টি পণ্যকে জিআই স্বীকৃতি দেয়া হয়েছে। দেশের ৬৪টি জেলা থেকে এক বা একাধিক পণ্য বা বস্তু খুঁজে বের করে আবেদন করার জন্য জেলা প্রশাসকদের অনুরোধ করা হয়েছে। জিআই পণ্য হিসেবে স্বীকৃতির পর শিল্প মন্ত্রণালয়ের পক্ষে থেকে এগুলোকে ব্র্যান্ডিংয়ের এর উদ্যোগ নেয়া হবে।

টাঙ্গাইল শাড়ির রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য ও ইতিহাস, এটি বাংলাদেশের প্রাচীন কুটির শিল্পের অন্যতম প্রতিনিধিত্বমূলক পণ্য।

ব্রিটিশ আমলেও এর অস্তিত্বের নিদর্শন পাওয়া যায়। উনিশ শতকের শেষের দিকে এর ব্যাপক সম্প্রসারণ ঘটে।

বাংলাদেশের একাধিক সম্প্রদায় টাঙ্গাইল শাড়ি উৎপাদন করে, তাদের মধ্যে টাঙ্গাইলের পাথরাইলের বসাক সম্প্রদায় প্রাচীনতম।

দেশভাগ ও একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক তাঁত কারিগর ভারতে পাড়ি জমান। তারা পশ্চিমবঙ্গে বসতি স্থাপন করেছিলেন, এরপর তারা সেখানে এই শাড়িকে জনপ্রিয় করে তোলেন।
 

Related Topics

টপ নিউজ

টাঙ্গাইল শাড়ি / জিআই স্বীকৃতি / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • সহায়তার আর্জি জানাচ্ছে দেশের অর্থনীতি
  • স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সংক্রান্ত সেবার উন্নয়নে বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই
  • সশস্ত্র বা‌হিনীর মর্যাদা রক্ষায় পেশাদা‌রিত্ব, ঐক্য ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্ব দি‌লেন প্রধানমন্ত্রী
  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net