Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
গণতন্ত্র-মানবাধিকারের প্রতি অঙ্গীকার পূরণে পদক্ষেপ নিন: সরকারের প্রতি ভলকার টুর্ক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 January, 2024, 09:25 pm
Last modified: 08 January, 2024, 10:02 pm

Related News

  • লেবাননে ইসরায়েলের হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ‘ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি’ দেবে বাংলাদেশ: আন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে: শুভেন্দু অধিকারী

গণতন্ত্র-মানবাধিকারের প্রতি অঙ্গীকার পূরণে পদক্ষেপ নিন: সরকারের প্রতি ভলকার টুর্ক

টুর্ক বলেন, ‘আমি সরকারকে অনুরোধ করছি যাতে সকল বাংলাদেশির মানবাধিকার সম্পূর্ণরূপে বিবেচনায় নেওয়া হয় এবং দেশে সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।’
টিবিএস রিপোর্ট
08 January, 2024, 09:25 pm
Last modified: 08 January, 2024, 10:02 pm
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অফিসের (ওএইচসিএইচআর) লোগো। ছবি: ওএইচসিএইচআর

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক বাংলাদেশের 'নবনির্বাচিত সরকারকে' গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি দেশের অঙ্গীকার পুনর্নবীকরণে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার (৮ জানুয়ারি) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অফিসের (ওএইচসিএইচআর) ওয়েবসাইটে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে বলা হয়, 'রোববারের নির্বাচনি পরিবেশ সহিংসতা এবং বিরোধী প্রার্থী ও সমর্থকদের ওপর দমন-পীড়নের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে' বলে হাইকমিশনার দুঃখ প্রকাশ করেছেন।

টুর্ক বলেন, 'ভোটের আগের কয়েক মাসে হাজারো বিরোধী সমর্থককে নির্বিচারে আটক করা হয়েছে বা ভয় দেখানো হয়েছে। এ ধরনের কৌশল কোনো সত্যিকারের প্রকৃত প্রক্রিয়ার জন্য সহায়ক নয়।'

তিনি বলেন, 'আমি সরকারকে অনুরোধ করছি যাতে সকল বাংলাদেশির মানবাধিকার সম্পূর্ণরূপে বিবেচনায় নেওয়া হয় এবং দেশে সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।'

ওএইচসিএইচআর-এর বিবৃতিতে বলা হয়, 'অভিযোগ রয়েছে, ভোটের আগে গণহারে গ্রেপ্তার, হুমকি, জোরপূর্বক গুম, ব্ল্যাকমেইলিং ও নজরদারি ইত্যাদি পদ্ধতি ব্যবহার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ভোট প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল [বিএনপি] বয়কট করেছে।'

'বিরোধী দলগুলোর দ্বারা সংঘটিত অগ্নিসংযোগের ঘটনাসহ বিভিন্ন রাজনৈতিক সহিংসতার ঘটনার কথাও জানা গেছে,' বিবৃতিতে উল্লেখ করা হয়।

জাতিসংঘের মানবাধিকার প্রধান আরও বলেন, ২৮ অক্টোবর থেকে প্রায় ২৫ হাজার বিরোধী সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে প্রধান একটি রাজনৈতিক দলের নেতারা রয়েছেন। গত দুই মাসে বিরোধী দলের অন্তত ১০ জন সমর্থক হেফাজতে মারা গেছেন — বা নিহত হওয়ার অভিযোগ রয়েছে। এর ফলে আটক-পরবর্তী সম্ভাব্য নির্যাতন বা কঠোর পরিস্থিতির বিষয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে।

'অনেক মানবাধিকারকর্মী আত্মগোপনে যেতে বাধ্য হয়েছেন এবং কেউ কেউ দেশ ছেড়ে চলে গেছেন। পাশাপাশি কয়েক ডজন সন্দেহভাজন জোরপূর্বক অন্তর্ধানের ঘটনার কথা জানা গেছে, যেগুলোর বেশিরভাগ নভেম্বরে ঘটেছে,' বিবৃতিতে বলা হয়।

টুর্ক বলেন, 'এসব ঘটনার অবশ্যই স্বাধীনভাবে তদন্ত করা উচিত এবং দায়ী ব্যক্তিদের অবশ্যই সুষ্ঠু ও স্বচ্ছ বিচারপ্রক্রিয়ার মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে।

'নির্বাচনি প্রচারণার সময় এবং নির্বাচনের দিন আচরণবিধি লঙ্ঘন ও অনিয়মের ঘটনাগুলোও পুঙ্খানুপুঙ্খভাবে এবং কার্যকরভাবে তদন্ত করা উচিত।'

হাইকমিশনার বলেন, 'বাংলাদেশ কঠিন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র ফিরে পেয়েছে, তাই এটিকে ছেলেখেলায় পরিণত করা উচিত নয়। বাংলাদেশ উন্নয়নের একটি রোল মডেলে পরিণত হয়েছে এবং আমি আন্তরিকভাবে আশা করি এটি রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রেও দেখা যাবে। সব বাংলাদেশির ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে রয়েছে।'

Related Topics

টপ নিউজ

ভলকার টুর্ক / জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার / মানবাধিকার / বাংলাদেশ / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • লেবাননে ইসরায়েলের হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ‘ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি’ দেবে বাংলাদেশ: আন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে: শুভেন্দু অধিকারী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

3
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

4
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

5
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net