Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
ভোটের আয়োজন নিয়ে সন্তুষ্ট কমনওয়েলথের প্রতিনিধিরা: ইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 January, 2024, 08:00 pm
Last modified: 05 January, 2024, 08:07 pm

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
  • সংরক্ষিত আসনে ৪৯ নারীকে বিজয়ী ঘোষণা করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে ইসি

ভোটের আয়োজন নিয়ে সন্তুষ্ট কমনওয়েলথের প্রতিনিধিরা: ইসি

‘আমরা বলেছি ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, তাদের মনে যেন কোনো ভীতি না থাকে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মাঠে আছেন। এতে আশ্বস্ত হয়েছেন কমনওয়েলথ সদস্যরা।’
টিবিএস রিপোর্ট
05 January, 2024, 08:00 pm
Last modified: 05 January, 2024, 08:07 pm
শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি’র অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। ছবি: সংগৃহীত

কমনওয়েলথের প্রতিনিধিদের সঙ্গে সভাশেষে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ইসির ভোট আয়োজন নিয়ে সন্তুষ্ট কমনওয়েলথের প্রতিনিধিরা।

শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে করে ইসি। কমনওয়েলথের পক্ষে ছয় সদস্যের একটি দল অংশ নেয়।

সভাশেষে ইসি'র অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদেন বলেন, কমনওয়েলথের ছয় সদস্যের প্রতিনিধির সঙ্গে আমরা বৈঠক করেছি। তাদের জানার কিছু বিষয় ছিল, তা আমরা জানিয়েছি।'

তিনি আরও বলেন, 'তারা ভোটের প্রক্রিয়া ও চ্যালেঞ্জের বিষয়ে জানতে চেয়েছেন। ভোটারদের অংশগ্রহণে চ্যালেঞ্জ আছে কি না কমনওয়েলথ জানতে চেয়েছে।

'আমরা বলেছি ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, তাদের মনে যেন কোনো ভীতি না থাকে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মাঠে আছেন। এতে আশ্বস্ত হয়েছেন কমনওয়েলথ সদস্যরা।'

ইসির ভোট আয়োজন নিয়েও তারা সম্পূর্ণ সন্তুষ্ট বলে জানিয়েছেন অশোক কুমার দেবনাথ।

'প্রতিনিধিরা তাদের নিরাপত্তা নিয়েও কোনো ধরনের আশঙ্কা করছেন না। সিকিউরিটি নিয়েও তারা স্যাটিসফায়েড (সন্তুষ্ট),' বলেন অতিরিক্ত সচিব।

তাদের সঙ্গে বিএনপির ভোটবিরোধী কর্মসূচি ও হরতাল প্রসঙ্গে কোনো কথা হয়েছে কি না জানতে চাইলে অশোক কুমার বলেন, এ বিষয়ে কোনো কথা হয়নি।

নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বৈঠকটির সভাপতিত্ব করেন।

এদিকে কমনওয়েলথের প্রতিনিধিরা মিডিয়ার সঙ্গে কথা বলতে রাজি হননি। প্রতিনিধিদলের সদস্যরা হলেন জামাইকার সাবেক প্রধানমন্ত্রী এইচই অরিত্রি ব্রুস গোল্ডিং, ক্যামেরুনের সাবেক চেয়ারম্যান ইলেকশন কমিশনার ড. সামিউল আজিউ ফনকাম, নাইজেরিয়ার সাবেক চেয়ারম্যান অভ ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল ইলেকট্রোরাল কমিশন অধ্যাপক আত্তাহিরু মোহাম্মদ জেগে।

দলের অন্যান্য সদস্যরা হলেন কলোম্বো বিশ্ববিদ্যালয়ের পাবলিক ও আন্তর্জাতিক আইনের অধ্যাপক ওয়ালিগমা ভিদানা আরচেঙ্গা ডেনিস, কমনওয়েলথের গভর্নেন্স অ্যান্ড পিচ ডাইরেক্টোরেটের অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার সার্থক রায়, গভর্নেন্স অ্যান্ড পিচ ডাইরেক্টোরেটের ইলেকটোরাল সাপোর্ট উপদেষ্টা ও প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুস।

একইদিন পরে ইসি ভবনে ওআইসি'র নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে কমিশন।

বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব গণমাধ্যমকে জানান, ওআইসির সঙ্গে আলোচনা কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার মতোই ছিল।

এদিকে এক প্রশ্নের জবাবে ওআইসি প্রতিনিধি দলের নির্বাচনী ইউনিটের প্রধান শাকির মাহমুদ বন্দর বলেন, 'ওআইসিকে এ নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানানোর জন্য আমরা বাংলাদেশের নির্বাচন কমিশন এবং সরকারকে ধন্যবাদ জানাতে চাই।

'আমরা ওআইসিতে সক্রিয় ভূমিকার জন্য বাংলাদেশকে অভিনন্দন জানাই। এ নির্বাচনে বাংলাদেশি জনগণকে সাহায্য ও সমর্থন করার জন্য আমরা এখানে নির্বাচনকালীন বিদেশি পর্যবেক্ষক হিসেবে আছি এবং আমরা একটি স্বচ্ছ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি।'

Related Topics

টপ নিউজ

কমনওয়েলথ প্রতিনিধি দল / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন / ওআইসি / নির্বাচন কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
  • সংরক্ষিত আসনে ৪৯ নারীকে বিজয়ী ঘোষণা করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে ইসি

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net