Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
আগের রাতে ভোট হবে না শতভাগ নিশ্চিত করেছি প্রার্থীদের: সিইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 December, 2023, 08:10 pm
Last modified: 26 December, 2023, 08:19 pm

Related News

  • সংবিধান সংস্কার পরিষদের ফরম বিতরণ করে সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন: অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • ‘বউ জামায়াতরে ভোট দিছে, হিতিরে তালাক দিই দে’: নেতা-কর্মীদের উদ্দেশ্যে এমপি মোবাশ্বের আলম
  • প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হাইকোর্টের
  • দেশে কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি
  • আমরা বিশ্বাস করি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে পারবো,পরিবেশ ভালো আছে: সিইসি

আগের রাতে ভোট হবে না শতভাগ নিশ্চিত করেছি প্রার্থীদের: সিইসি

‘ভোটগ্রহণ শেষ, গণনা এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত পোলিং এজেন্ট উপস্থিত থাকবেন; দেখবেন ভোট গণনা সঠিকভাবে হয়েছে কি না। যদি গণনা সঠিকভাবে হয়ে যায়, তাহলে নিশ্চিতভাবে ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, তিনি বলেন।
টিবিএস রিপোর্ট
26 December, 2023, 08:10 pm
Last modified: 26 December, 2023, 08:19 pm
চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩। ছবি: টিবিএস

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্সে কোনো ভোট দেওয়া হবে না।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীতে প্রার্থী, নির্বাচনী কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, '৯৯ শতাংশ নয়, আমরা এ বিষয়টি শতভাগ নিশ্চিত করতে পারি।'

'ব্যালট পেপার ভোটের দিন সকালে যাবে কেন্দ্রে। এমনকি ভোটের ১০ দিন বা ১০ মাস আগে গেলেও সমস্যা নেই। ভোটের দিন সকালে ভোটকেন্দ্রে প্রার্থীদের এজেন্টদের অবস্থান করে স্বচ্ছ ব্যালট বাক্সগুলো খালি কি না তা দেখে নেওয়ার পর বাক্সগুলো [ভোট দেওয়ার জন্য] বন্ধ করা হবে,' আউয়াল বলেন।

'ভোটগ্রহণ শেষ, গণনা এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত পোলিং এজেন্ট উপস্থিত থাকবেন; দেখবেন ভোট গণনা সঠিকভাবে হয়েছে কি না। যদি গণনা সঠিকভাবে হয়ে যায়, তাহলে নিশ্চিতভাবে ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, তিনি বলেন।

সিইসি আরও বলেন, 'প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। তাদের বক্তব্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো মোটামুটি ভালো। কিছু জায়গায় বিক্ষিপ্ত পোস্টার ছেঁড়া, কিছু নির্বাচনি ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছে, দু-চারটি মারামারি হয়েছে। সার্বিকভাবে প্রার্থীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনের আচরণে সন্তুষ্ট।'

কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাহী প্রশাসন, পুলিশ প্রশাসন ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আমরা স্পষ্ট বার্তা দিয়েছি — ভোটগ্রহণের শেষদিন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠুভাবে ধরে রাখতে হবে।

'প্রিজােইডিং অফিসার-পোলিং অফিসারদের বলেছি, ভোটকেন্দ্রে যেন অননুমোদিত মানুষ প্রবেশ করতে না পারেন, তা ১০০ শতাংশ নিশ্চিত করতে হবে। এটি কঠোর নজরদারিতে রাখতে হবে। কারণ এটি হলে ভোটগ্রহণ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে যাবে,' তিনি আরও বলেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, 'ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ফুটে উঠবে মিডিয়ার মাধ্যমে। কারণ মিডিয়াকর্মীরা ভোটকেন্দ্রের ভেতরে থাকবেন। তারা প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়াই সরাসরি প্রবেশ করতে পারবেন, ছবি তুলতে পারবেন, সত্য-মিথ্যা তাৎক্ষণিকভাবে জনগণকে জানাতে পারবেন।'

Related Topics

টপ নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন / সিইসি কাজী হাবিবুল আউয়াল / প্রধান নির্বাচন কমিশনার / ভোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • সংবিধান সংস্কার পরিষদের ফরম বিতরণ করে সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন: অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • ‘বউ জামায়াতরে ভোট দিছে, হিতিরে তালাক দিই দে’: নেতা-কর্মীদের উদ্দেশ্যে এমপি মোবাশ্বের আলম
  • প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হাইকোর্টের
  • দেশে কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি
  • আমরা বিশ্বাস করি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে পারবো,পরিবেশ ভালো আছে: সিইসি

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net