Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
১০০ মামলার আসামী, ১১ মামলায় জামিন না পাওয়ায় মির্জা ফখরুল এখনো কারাগারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 December, 2023, 05:45 pm
Last modified: 14 December, 2023, 07:16 pm

Related News

  • সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল
  • রাজধানীর জলাবদ্ধতা মোকাবিলায় ৩ স্তরের কর্মপরিকল্পনা সরকারের: স্থানীয় সরকারমন্ত্রী
  • ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
  • এক মামলায় জামিন পেলেন দীপু মনি, আরও ৭ মামলায় হাইকোর্টের রুল
  • ই-জিপিতে আ. লীগ আমলের ঠিকাদার ঠেকাতে পিপিএ-পিপিআর সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: ফখরুল

১০০ মামলার আসামী, ১১ মামলায় জামিন না পাওয়ায় মির্জা ফখরুল এখনো কারাগারে

প্রধান বিচারপতির বাসভবনের হামলার মামলাটি ছাড়া বাকি ১০ মামলার মধ্যে – পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম হত্যা মামলা অন্যতম। দশটি মামলার মধ্যে পল্টন থানায় সাতটি ও রমনা মডেল থানার তিনটি মামলা রয়েছে বলে টিবিএসকে জানান মির্জা ফখরুলের আইনজীবীরা।
টিবিএস রিপোর্ট
14 December, 2023, 05:45 pm
Last modified: 14 December, 2023, 07:16 pm
ছবি: সংগৃহীত

মোট ১০০ মামলার আসামী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১১টি মামলায় জামিন না পাওয়ায় কারাগারে আটক রয়েছেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।

জামিন না পাওয়া ১১ মামলার মধ্যে প্রধান বিচারপতির বাসভবনের হামলার মামলায় হাইকোর্টে রুল শুনানি চলছে। বাকি দশটিতে গত বুধবার (১৩ ডিসেম্বর)  ঢাকার বিচারিক আদালতে জামিন চাইলেও, এই মামলাগুলোয় তাঁকে পুলিশ গ্রেপ্তার না দেখানোয় বিচারিক আদালত জামিন আবেদন শোনেননি। উচ্চ আদালতে আগাম জামিনে আবদেন করার পরামর্শ দিয়েছেন বিচারিক আদালত। এই ১০ মামলায় এজহারনামীয় আসামী– মির্জা ফখরুল।

আইনজীবীরা জানান, গত ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ চলাকালে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলাসহ মোট ১১ মামলায় জামিন দরকার বিএনপি মহাসচিবের।

প্রধান বিচারপতির বাসভবনের মামলায় মির্জা ফখরুলকে জামিন দেওয়্যার বিষয়ে জারি করা রুলের ওপর শুনানি করার সময় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চে মামলা-সংক্রান্ত এই তথ্য তুলে ধরেন ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন।

হাইকোর্ট এই রুলের ওপর শুনানির জন্য আগামী ১৭ ডিসেম্বর দিন ধার্য করেন। যদিও এই রুল দ্রুত নিষ্পত্তির জন্য মৌখিকভাবে আবেদন করেন বিএনপি মহাসচিবের আইনজীবীরা।

জয়নুল আবেদীন পরে সাংবাদিকদের বলেন, 'প্রধান বিচারপতির বাসভবনের হামলার ঘটনাস্থলে যেহেতু মির্জা ফখরুল নিজে উপস্থিত ছিলেন না, সেই হিসেবে আগামী ১৭ ডিসেম্বর তার জামিন হতে পারে বলে আমরা আশা করছি। এর পরে বাকি মামলা নিয়ে আমরা কাজ করতে পারব।'

এর আগে গত ৭ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেয়া হবে না– তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়।

এর আগে এই মামলায় ঢাকার বিচারিক আদালত মির্জা ফখরুলের জামিন আবেদন খারিজ করে আদেশ দেন।

প্রধান বিচারপতির বাসভবনের হামলার মামলাটি ছাড়া বাকি ১০ মামলার মধ্যে – পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম হত্যা মামলা অন্যতম। দশটি মামলার মধ্যে পল্টন থানায় সাতটি ও রমনা মডেল থানার তিনটি মামলা রয়েছে বলে টিবিএসকে জানান মির্জা ফখরুলের আইনজীবীরা।

এই দশ মামলায় হাইকোর্টে শিগগিরই জামিন চেয়ে আবেদন করবেন বলে জানান তাঁরা।

বিএনপির সুত্র জানায়, ঢাকায় গত ২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশের আগপর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে দেশের বিভিন্ন থানায় ৯৮টি মামলা ছিল। ওই দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম হত্যার ঘটনায় মির্জা ফখরুলসহ বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে পৃথক দুইট মামলা করা হয়। এতে মির্জা ফখরুলের বিরুদ্ধে করা মামলার সেঞ্চুরি পূর্ণ হয়।

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর / জামিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি
  • এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
    ‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা
  • ছবি: সংগৃহীত
    পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার
  • ছবি: সংগৃহীত
    মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

Related News

  • সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল
  • রাজধানীর জলাবদ্ধতা মোকাবিলায় ৩ স্তরের কর্মপরিকল্পনা সরকারের: স্থানীয় সরকারমন্ত্রী
  • ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
  • এক মামলায় জামিন পেলেন দীপু মনি, আরও ৭ মামলায় হাইকোর্টের রুল
  • ই-জিপিতে আ. লীগ আমলের ঠিকাদার ঠেকাতে পিপিএ-পিপিআর সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: ফখরুল

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

2
এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net