Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
উত্তরবঙ্গে বগুড়ায় প্রথমবারের মতো গরুর র‌্যাম্প শো

বাংলাদেশ

উত্তরাঞ্চল প্রধান
08 December, 2023, 10:05 pm
Last modified: 08 December, 2023, 10:14 pm

Related News

  • ‘গরু পশু নয়, মা হিসেবে পূজনীয়’, গোহত্যা করলে চরম পরিণতি: মুসলিমদের হুমকি উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর
  • কোরবানির আধুনিক হালচাল: ‘লাইভ ওয়েট’ থেকে অনলাইনে ভাগে কোরবানি
  • গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

উত্তরবঙ্গে বগুড়ায় প্রথমবারের মতো গরুর র‌্যাম্প শো

মেলা ঘুরে দেখা যায়, মোট ১১৬টি স্টলে খামারিরা আমেরিকান ব্রাহামা, হলস্টেইন ফ্রিজিয়ান, নর্থ বেঙ্গল গ্রে, শাহীওয়াল, ক্যাংকরাজ, ভুট্টীসহ দেশি-বিদেশি বিভিন্ন জাতের গরু প্রদর্শন করেছেন। এছাড়া খামারিরা ছাগল, দুম্বা, নীল রবি জাতের মহিষও মেলায় আনেন।
উত্তরাঞ্চল প্রধান
08 December, 2023, 10:05 pm
Last modified: 08 December, 2023, 10:14 pm
ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

উত্তরবঙ্গে প্রথমবারের মতো বগুড়ায় ছোট-বড় নানা জাতের গরু নিয়ে অনুষ্ঠিত হয়েছে র‌্যাম্প শো। শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলায় টিএমএসএস বিনোদন পার্কে 'উত্তরবঙ্গ গরু মেলায়' এ র‍্যাম্প শোর আয়োজন করা হয়।

বাংলাদেশ ডেইরি ফারমারস অ্যাসোসিয়েশন (বিডিএফএ) দুই দিনব্যাপী ব্যতিক্রমী এই গরু মেলার আয়োজন করে। মেলা উপলক্ষ্যে শুক্রবার সকাল থেকেই বিভিন্ন জাতের গরু, ছাগল নিয়ে আসতে থাকেন খামারিরা।

পরে সকাল সাড়ে ১১টার দিকে বগুড়া-৬ (সদর) আসনের এমপি রাগেবুল আহসান রিপু এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ মেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

মেলা ঘুরে দেখা যায়, মোট ১১৬টি স্টলে খামারিরা আমেরিকান ব্রাহামা, হলস্টেইন ফ্রিজিয়ান, নর্থ বেঙ্গল গ্রে, শাহীওয়াল, ক্যাংকরাজ, ভুট্টীসহ দেশি-বিদেশি বিভিন্ন জাতের গরু প্রদর্শন করেছেন। এছাড়া খামারিরা ছাগল, দুম্বা, নীল রবি জাতের মহিষও মেলায় আনেন।

ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

মেলায় ঘুরতে আসা শিবগঞ্জের দাড়িদহ এলাকার বাসিন্দা মো. ইমরান বলেন, 'এখানে বিভিন্ন জাতের বড় গরু দেখে ভালো লাগছে। তাছাড়া উন্নত জাতের গরু-ছাগল পালন দেখে অনুপ্রাণিত হওয়া যায়। এসব লালনপালনে আগ্রহ বাড়লে তরুণ-যুবকেরা ভুল পথে যাবে না।'

সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে মেলায় অংশ নিয়েছেন মামা-ভাগ্নে এগ্রো ফার্মের মালিক সোহেল রানা। তিনি বলেন, মেলায় এলে কে কীরকম গরু পালে সেটা জানা যায়। কোন গরু কেমন বাড়ে জানা যায়।

বগুড়ার এসএম এগ্রোর মালিক ও মেলার আয়োজকদের একজন রাহাত খান বলেন, 'সবাই কমবেশি গরু পালে। ঘরে ঘরে সুন্দর গরু আছে, কিন্তু একই প্ল্যাটফর্মে একসঙ্গে এত গরু কখনও আসেনি। সবাইকে দেখার সুযোগ করে দেওয়া মেলা আয়োজনের অন্যতম উদ্দেশ্য।'

ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

মেলার প্রধান সমন্বয়ক ও বিডিএফএ'র প্রেস সেক্রেটারি তৌহিদ পারভেজ বিপ্লব জানান, 'আমরা এর আগে তিনটি জেলায় মেলা করেছি। এর মধ্যে উত্তরবঙ্গের বগুড়ার মেলাটি সবচেয়ে বড়। এখানে গরু, ছাগল, মহিষ, দুম্বা ছাড়া কুকুর-বিড়াল, মুরগিও আনা হয়েছে। আমাদের মেলা আয়োজন থেকে একটি প্রত্যাশা হচ্ছে প্রান্তিক খামারিদের সঙ্গে শৌখিন খামারির মেলবন্ধন করে দেওয়া।'

মেলা পরিদর্শন শেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ বলেন, 'আমেরিকান ব্রাহামা যদি সবাই চায়, তবে খারাপ কী। সেটার জন্য টেকনিক্যাল কমিটি আছে, তারা বিষয়টি দেখছে। আমাদের জলবায়ুতে, আবহাওয়ায় টিকে যায় তাহলে ভালো কথা। আমরা এ লক্ষ্যে কাজ করছি।'

Related Topics

টপ নিউজ

গরু / র‌্যাম্প / র‌্যাম্প শো / মেলা / গবাদিপশু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • ‘গরু পশু নয়, মা হিসেবে পূজনীয়’, গোহত্যা করলে চরম পরিণতি: মুসলিমদের হুমকি উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর
  • কোরবানির আধুনিক হালচাল: ‘লাইভ ওয়েট’ থেকে অনলাইনে ভাগে কোরবানি
  • গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net