Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
রামুতে লোকালয়ে বন্যহাতির পাল, আহত ২

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
07 December, 2023, 06:25 pm
Last modified: 07 December, 2023, 06:33 pm

Related News

  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • কক্সবাজারে দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু
  • রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

রামুতে লোকালয়ে বন্যহাতির পাল, আহত ২

রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা জানান, আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৬ টারদিকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ার ঘোনার পশ্চিম গনিয়াকাটায় প্রথম এই হাতির পালের দেখা মিলে।
কক্সবাজার প্রতিনিধি
07 December, 2023, 06:25 pm
Last modified: 07 December, 2023, 06:33 pm

ছবি: কক্সবাজার প্রতিনিধি/ টিবিএস

কক্সবাজারের রামুতে লোকালয়ে চলে এসেছে বন্য হাতির একটি পাল। এরমধ্যেই  হাতির আক্রমণে আহত হয়েছেন ২ জন। ঘটনাস্থলে জড়ো হওয়া উৎসুক জনতাকে সরাতে এবং হাতিদের বনে ফেরাতে কাজ করছে বনবিভাগ, পুলিশ, র‌্যাব, বিজিবিসহ স্থানীয় প্রশাসন।

রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা জানান, আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৬ টারদিকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ার ঘোনার পশ্চিম গনিয়াকাটায় প্রথম এই হাতির পালের দেখা মিলে।

তিনি বলেন, এখানে ২টি বাচ্চাসহ ৬টি হাতি দেখা যাচ্ছে। বেলা ৩টা পর্যন্ত হাতিগুলো লোকালয়েই অবস্থান করছে। হাতি দেখতে বিপুল সংখ্যক মানুষ সমাগম হয়। এতে হাতিগুলো আরও ভীত হয়ে পড়ে। ঘটনাস্থলে বিজিবি, র‌্যাব, পুলিশ ও বনবিভাগের লোকজন কাজ করছেন। পাশাপাশি, হাতিগুলো বনে ফেরানোর চেষ্টা চলছে।

এদিকে হাতির আক্রমণে আহত ২ জনকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরে তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন, ওই এলাকার মোহাম্মদ উদ্দিনের স্ত্রী রাশেদা বেগম (৪৫) ও লিয়াকত আলীর ছেলে মোহাম্মদ জুনাইদ (২০)।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আশিকুর রহমান ২ জন চিকিৎসাধীন থাকার সত্যতা নিশ্চিত করেন।

রামু থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, 'হাতির পাল দেখার জন্য অনেক লোকসমাগম হওয়ায় তাদের সরানো কঠিন হয়ে পড়ে। আমরা ইতিমধ্যে মাইকিংও করেছি, মানুষ সরে গেলে আশা করছি হাতি তাদের নির্দিষ্ট স্থানে চলে যাবে।'

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার জানান, বন কর্মীরা নিরাপদে হাতিদের বনে ফেরানোর চেষ্টা চালাচ্ছেন।

Related Topics

টপ নিউজ

বন্যহাতি / রামু / কক্সবাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • কক্সবাজারে দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু
  • রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net