Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
রাজশাহীতে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, কুষ্টিয়ায় থানার সামনে বাসে আগুন

বাংলাদেশ

রাজশাহী প্রতিনিধি
23 November, 2023, 09:40 am
Last modified: 23 November, 2023, 10:32 am

Related News

  • ভারতের ছত্তিশগড়ে অর্ধডজন মুসলিম বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, আহত ৭ পুলিশ
  • প্রথম আলোর কার্যালয়ে হামলা: গ্রেপ্তার ১৫ জন কারাগারে
  • প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগ: ক্ষয়ক্ষতির পরিমাণ ৩২ কোটি টাকা
  • মেট্রোরেলের ট্র্যাক থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার
  • নাশকতাকারীদের ঢাকা মহানগরীতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: ডিএমপি কমিশনার

রাজশাহীতে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, কুষ্টিয়ায় থানার সামনে বাসে আগুন

ককটেল নিক্ষেপের ঘটনায় বিস্ফোরণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
রাজশাহী প্রতিনিধি
23 November, 2023, 09:40 am
Last modified: 23 November, 2023, 10:32 am
ছবি-টিবিএস

রাজশাহীতে পুলিশের গাড়িতে একটি ককটেল নিক্ষেপের ঘটনায় বিস্ফোরণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে রাজশাহীর এয়ারপোর্ট থানার বায়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অন্যদিকে কুষ্টিয়াতে হাইওয়ে থানার সামনে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  

আহতদের মধ্যে রাজশাহী মেট্রোপলিটনের পুলিশ সদস্য মোঃ জাহিদুল ইলাম ও শামীম হায়দারকে রাজশাহী পুলিশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, রাতে এয়ারপোর্ট থানার বায়া বাজারে মাছের আড়তের কাছে এয়ারপোর্ট থানার একদল টহল পুলিশের গাড়ি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এসময় বিকট আওয়াজে ককটেলটি বিস্ফোরিত হয়। পরে দুর্বৃত্তরা পার্শ্ববর্তী সামনের ফাঁকা বাগানের দিকে পালিয়ে যায়।

ওসি আরো বলেন, ককটেল বিস্ফোরণে এয়ারপোর্ট থানার ডিউটিরত দুই জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। আহত কনস্টেবলদের রাজশাহী পুলিশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে রাজশাহীতে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর শাহমখদুম থানার সিটি হাট এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় ট্রাকটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ঘটনাস্থল থেকে আরও দুইটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করেছে।

শাহমখদুম থানার (ওসি) ইসমাইল হোসেন জানান, রাতে সিটি হাটের পাশে একটি পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেট্রোল বোমা মেরে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এসময় সাথে সাথে একটি ট্রাকে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীরা লোকজন। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে দুইটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের আটকের জন্য অভিযান চলছে।

ছবি-টিবিএস

এদিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর হাইওয়ে থানার সামনে থেমে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত আনুমানিক ১১টার দিকে হানিফ পরিবহনের একটি বাসে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এতে বাসের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। ঘটনার পরপরই সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেছে।

প্রত্যক্ষদর্শী এক ট্রাক ড্রাইভার বলেন, "হাইওয়ে থানার রাস্তার পাশে নষ্ট হয়ে যাওয়া থেমে থাকা বাসের দিকে তাকিয়ে দেখি বাসের ভিতরে-সামনে আগুন জ্বলছে, আমি সাথে সাথে আমার হেল্পারকে হাইওয়ে থানায় খবর দিতে বলি।"

ফায়ার সার্ভিস ও জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাস দুর্ঘটনার শিকার হয়। বাসটি উদ্ধার করে চৌরহাস হাইওয়ে থানা পুলিশ জব্দ করে থানার সামনে মহাসড়কের উপরে রাখে। থেমে থাকা ওই বাসে বুধবার রাতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা বলেন, "বাসে আগুন লেগেছে, কিন্তু এটা নাশকতা না অন্য কিছু সেটা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি ঘটেছে থানার সামনে তাই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।"
 

Related Topics

টপ নিউজ

ককটেল নিক্ষেপ / ট্রাকে অগ্নিসংযোগ / অগ্নিসংযোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • ভারতের ছত্তিশগড়ে অর্ধডজন মুসলিম বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, আহত ৭ পুলিশ
  • প্রথম আলোর কার্যালয়ে হামলা: গ্রেপ্তার ১৫ জন কারাগারে
  • প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগ: ক্ষয়ক্ষতির পরিমাণ ৩২ কোটি টাকা
  • মেট্রোরেলের ট্র্যাক থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার
  • নাশকতাকারীদের ঢাকা মহানগরীতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: ডিএমপি কমিশনার

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net