Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
তেজগাঁওয়ে বহুতল ট্রাক টার্মিনাল নির্মাণে ডিএনসিসিকে জমি দিল দুই মন্ত্রণালয় 

বাংলাদেশ

শেখ আবদুল্লাহ
11 November, 2023, 04:05 pm
Last modified: 11 November, 2023, 04:08 pm

Related News

  • বেতন-ভাতার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ
  • তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত
  • নাখালপাড়ায় রেললাইন মেরামতের কারণে ঢাকায় ট্রেন চলাচল ব্যাহত
  • ধোলাইপাড়ে বাসের পর এবার তেজগাঁওয়ে ট্রেনের বগিতে আগুন, আটক ২
  • সাতরাস্তা মোড়ে অবরোধ প্রত্যাহার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের

তেজগাঁওয়ে বহুতল ট্রাক টার্মিনাল নির্মাণে ডিএনসিসিকে জমি দিল দুই মন্ত্রণালয় 

ডিএনসিসির একজন কর্মকর্তা বলেন, যে বহুতল টার্মিনাল হবে, সেখানে ২০০০ গাড়ি পার্ক করার ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে। আসা যাওয়ার মধ্য দিয়ে দিনে ৫০০০ গাড়ি পার্ক করা যাবে। 
শেখ আবদুল্লাহ
11 November, 2023, 04:05 pm
Last modified: 11 November, 2023, 04:08 pm
ইনফোগ্রাফ- টিবিএস

রাজধানীর তেজগাঁওয়ে বহুতল ট্রাক টার্মিনাল স্থাপনের জন্য দুই মন্ত্রণালয় থেকে ৫.১১ একর জায়গা পেল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ৩.৫ একর এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় তাদের মালিকানাধীন ১.৬১ একর জায়গা ডিএনসিসিকে বরাদ্দ দিয়েছে। 

২০২০ সালের ৩০ ডিসেম্বর ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম ট্রাক মালিকদের সাথে এক বৈঠকে এই বহুতল টার্মিনাল স্থাপনের ঘোষণা দেন। 

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম রেজা টিবিএসকে বলেন, "দুটি মন্ত্রণালয় থেকে সাড়ে ৫.১১ একর জায়গা পাওয়া গেছে। এখন বহুতল টার্মিনাল নির্মাণে একটি প্রকল্প নেওয়া হবে। সেখানে প্রকল্পের কাঠামো, ব্যয়, অর্থায়নের উৎস ও বাস্তবায়নকাল নির্ধারণ করা হবে।"

জানা গেছে, এই বহুতল ট্রাক টার্মিনালের নকশা স্থাপত্য অধিদপ্তর প্রণয়ন করবে। গণপুর্ত অধিদপ্তর নির্মাণ কাজ বাস্তবায়ন করবে। 

ডিএনসিসির একজন কর্মকর্তা বলেন, যে বহুতল টার্মিনাল হবে, সেখানে ২০০০ গাড়ি পার্ক করার ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে। আসা যাওয়ার মধ্য দিয়ে দিনে ৫০০০ গাড়ি পার্ক করা যাবে। 

টার্মিনালটিতে ভূগর্ভস্থ ও ভূউপরিস্থ দুটো অংশই থাকবে। তবে মাটির উপরের অংশই হবে বেশি। 

তবে এখনো পর্যন্ত টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত ছাড়া কোনো কিছুই চূড়ান্ত নয়। জাতীয় সংসদ নির্বাচনের পরে টার্মিনাল বিষয়ে কার্যক্রম নেওয়া হবে। 

তেজগাঁওয়ের বর্তমান ট্রাক টার্মিনালে যতটা জায়গা রয়েছে, ট্রাক থাকে তারচেয়ে অনেক বেশি জায়গাজুড়ে। সাতরাস্তা থেকে কারওয়ান বাজার পর্যন্ত সড়ক এবং এর আশপাশের সড়কগুলোতে সবসময়ই ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এতে সাধারণ গাড়ি চলাচল অনেকটা দুঃসাধ্য হয়ে পড়ে।  

উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক এই ট্রাক স্টান্ডকে একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আনার উদ্যোগ নিয়েছিলেন। ওইসময় কিছুটা উন্নতি হয়েছিলোও। কিন্তু ধীরে ধীরে এলাকাটি আগের অবস্থায় ফেরত যায়।

এ বিষয়ে বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসানুল কবির টিবিএসকে বলেন, তেজগাঁওয়ে একটি ট্রাক টার্মিনাল ট্রাক মালিক সমিতির দীর্ঘ দিনের দাবি। বহুতল ট্রাক টার্মিনাল নির্মাণ সেক্ষেত্রে ট্রাক মালিকদের জন্য আশাব্যঞ্জক খবর। সিটি কর্পোরেশন জায়গা পাওয়ার বিষয়টি ইতিমধ্যে মালিকদের অবহিত করেছে।

তিনি বলেন, "এই টার্মিনাল হলে যানজট হবে না। পাশাপাশি ঢাকার বাইরে থেকে যেসব ট্রাক পণ্য নিয়ে আসে সেগুলো নির্দিষ্ট জায়গায় নিরাপদ পার্কিং সুবিধা পাবে। চালক ও চালকের সহকারিরা বিশ্রাম নিতে পারবেন।"
 
Related Topics

টপ নিউজ

বাস-ট্রাক টার্মিনাল / তেজগাঁও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • বেতন-ভাতার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ
  • তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত
  • নাখালপাড়ায় রেললাইন মেরামতের কারণে ঢাকায় ট্রেন চলাচল ব্যাহত
  • ধোলাইপাড়ে বাসের পর এবার তেজগাঁওয়ে ট্রেনের বগিতে আগুন, আটক ২
  • সাতরাস্তা মোড়ে অবরোধ প্রত্যাহার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net