Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
নিরাপত্তা নিশ্চিতে চট্টগ্রাম কাস্টম হাউসে বসানো হচ্ছে ‘প্রক্সিমিটি কার্ড সিস্টেম গেইট’

বাংলাদেশ

শাহাদাৎ হোসেন চৌধুরী
25 October, 2023, 10:30 am
Last modified: 25 October, 2023, 10:35 am

Related News

  • রাজস্ব ফাঁকি রোধ ও দ্রুত পণ্য খালাসে অনলাইনে ইনভয়েস যাচাই করবে কাস্টমস
  • চাহিদার ২৮% বেশি আমদানি সত্ত্বেও খুচরা বাজারে বাড়ছে ছোলার দাম
  • জ্বালানি আমদানিতে শুল্ক বকেয়া ৩৪ হাজার কোটি টাকা: বিপিসি, পেট্রোবাংলার দায়ের চাপ কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রায়
  • মোবাইল আমদানি শুল্ক ৬০ শতাংশ কমানোসহ যৌক্তিক দাবি মেনে নিল সরকার
  • বিমানবন্দরের বাইরে কুরিয়ার কার্গো ক্লিয়ারেন্সের উদ্যোগ সরকারের

নিরাপত্তা নিশ্চিতে চট্টগ্রাম কাস্টম হাউসে বসানো হচ্ছে ‘প্রক্সিমিটি কার্ড সিস্টেম গেইট’

এর অংশ হিসেবে সংশ্লিষ্টদের ৩১ অক্টোবরের মধ্যে প্রক্সিমিটি কার্ডের জন্য আবেদন করতে হবে। আগামী ১৫ নভেম্বরের পরে প্রক্সিমিটি কার্ড ছাড়া কাস্টম হাউসে প্রবেশ করা যাবে না।
শাহাদাৎ হোসেন চৌধুরী
25 October, 2023, 10:30 am
Last modified: 25 October, 2023, 10:35 am
ফাইল ছবি

চট্টগ্রাম কাস্টম হাউসের অপারেশন ম্যানেজারের রুমে প্রবেশ করে ডিভাইস লাগানোর চেষ্টা করছিলো ২ যুবক। নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ার পর বেরিয়ে আসে কাস্টমসের সফটওয়্যার হ্যাক করার উদ্দেশ্যেই প্রবেশ করেছিলো তারা। গত ৪ ফেব্রুয়ারির এই ঘটনার পর চট্টগ্রাম কাস্টম হাউসের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

এরপর বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ এবং নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম কাস্টম হাউসে প্রবেশ নিয়ন্ত্রণের উদ্যোগ নেয় কাস্টম কর্তৃপক্ষ। এই উদ্যোগের অংশ হিসেবে আগামী নভেম্বরে কাস্টমসের চারটি গেইটে বসানো হচ্ছে 'প্রক্সিমিটি কার্ড সিস্টেম গেইট' যাতে ব্যয় হবে প্রায় ২০ লাখ টাকা।

চট্টগ্রাম কাস্টম হাউসের প্রবেশ মুখে এই ডিজিটাল গেইট বসানো হলে কাস্টমসের নিরাপত্তা নিশ্চিত হবে। অনুমোদনহীন ব্যক্তিরা কাস্টম হাউসে প্রবেশ করতে পারবে না। এতে কাস্টমস কর্মকর্তারা স্বাচ্ছন্দে দাপ্তরিক কাজ করতে পারবে। কাজের পরিবেশ ভালো হবে। সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের অর্থায়নে বসানো হচ্ছে এই ডিজিটাল গেইট।

গত ১৭ অক্টোবর চট্টগ্রাম কাস্টম হাউস এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করে, রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে কাস্টম হাউসে প্রবেশে প্রক্সিমিটি কার্ড সিস্টেম গেইট স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে সংশ্লিষ্টদের ৩১ অক্টোবরের মধ্যে সিএন্ডএফ এজেন্ট, শিপিং এজেন্ট, ফ্রেইট ফরওয়ার্ডিং এজেন্ট, কাস্টমস সরকার (সিএন্ডএফ এজেন্ট এর কর্মচারী) সহ সকল স্টেকহোল্ডারগণকে প্রক্সিমিটি কার্ডের জন্য আবেদন করতে হবে। আগামী ১৫ নভেম্বরের পরে প্রক্সিমিটি কার্ড ছাড়া কাস্টম হাউসে প্রবেশ করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সি বলেন, এই উদ্যোগের ফলে কাস্টমস কর্মকর্তাদের আইডি পাসওয়ার্ড জালিয়াতি রোধ, সার্ভার হ্যাক করার চেষ্টা রোধ, কাস্টমসের কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে। তবে আইডি কার্ড নেই এমন ব্যক্তিরা কাস্টমসের ভিজিটর পাস নিয়ে প্রবেশ করতে পারবে।

ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সি আরো বলেন, কাস্টমসের বাজেট না থাকায় সিএসআরের অংশ হিসেবে এক্সেস কন্ট্রোল মেশিন বসানোর ব্যয় নির্বাহ করবে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন। মেশিনের নিয়ন্ত্রণ করবে কাস্টমস।

চট্টগ্রাম কাস্টম হাউসে বছরে ৬০ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়। প্রতিদিন আমদানি-রপ্তানির প্রায় সাত হাজার বিল অব এন্ট্রি, বিল অব এক্সপোর্ট দাখিল হয়। এর মধ্যে পাঁচ হাজার রপ্তানি পণ্যের বিল অব এক্সপোর্ট এবং দুই হাজার আমদানি পণ্যের বিল অব এন্ট্রি। কাস্টমসের কর্মকর্তা কর্মচারী, সিএন্ডএফ এজেন্টের মালিক এবং কর্মচারী সহ আমদানিকারক ও বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন কাজের জন্য চট্টগ্রাম কাস্টমসে প্রবেশ করে।

সংশ্লিষ্টরা জানান, জনবল সংকটের অজুহাতে চট্টগ্রাম কাস্টম হাউসের প্রায় প্রতিটি শাখায় বহিরাগত লোক কাজ করে। এসব বহিরাগতরা নিজেদের কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী পরিচয় দিয়ে বিভিন্ন শাখায় ঘুরে বেড়ায়। এরা মূলত বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর সহযোগী হিসেবে কাজ করে, ঘুষ লেনদেনে সহায়তা করে।

ব্যবসায়ী এবং সিএন্ডএফ এজেন্টরা বলছেন, কোন প্রতিষ্ঠানের অর্থায়নে অ্যাক্সেস কন্ট্রোল মেশিন বসছে সেটি বড় কথা নয়। বহিরাগতদের উৎপাদন বন্ধ করতে ডিজিটাল গেইট বসছে, এটিই বড় কথা। এর সুফল পাবে সবাই।

চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সেক্রেটারি কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, এই উদ্যোগে আমাদের ২০ লাখ টাকা ব্যয় হচ্ছে। শুধুমাত্র কার্ডধারীরা মেশিনটি ব্যবহার করে ভেতরে প্রবেশ করতে পারবেন। অ্যাক্সেস কন্ট্রোল গেইট বসলে চট্টগ্রাম কাস্টম হাউস, সিএন্ডএফ এজেন্ট সহ সকল স্টেকহোল্ডার উপকৃত হবে। দেশের রাজস্ব আয় বৃদ্ধি পাবে।

চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের  প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী (রিগান) টিবিএসকে বলেন, চট্টগ্রাম কাস্টম হাউসের নিচতলায় প্রবেশ পথে চারটি স্থানে বসানো হবে অ্যাক্সেস কন্ট্রোল গেইট। চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তা কর্মচারী, সিএন্ডএফ এজেন্ট মালিক এবং কর্মকর্তা-কর্মচারী, আমদানিকারক সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রায় ৬ হাজার জনকে আইডি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।
 

Related Topics

টপ নিউজ

কাস্টমস / চট্টগ্রাম কাস্টম হাউস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • রাজস্ব ফাঁকি রোধ ও দ্রুত পণ্য খালাসে অনলাইনে ইনভয়েস যাচাই করবে কাস্টমস
  • চাহিদার ২৮% বেশি আমদানি সত্ত্বেও খুচরা বাজারে বাড়ছে ছোলার দাম
  • জ্বালানি আমদানিতে শুল্ক বকেয়া ৩৪ হাজার কোটি টাকা: বিপিসি, পেট্রোবাংলার দায়ের চাপ কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রায়
  • মোবাইল আমদানি শুল্ক ৬০ শতাংশ কমানোসহ যৌক্তিক দাবি মেনে নিল সরকার
  • বিমানবন্দরের বাইরে কুরিয়ার কার্গো ক্লিয়ারেন্সের উদ্যোগ সরকারের

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net