Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
সাড়ে ১৩ ঘণ্টা পর সরানো হলো দুর্ঘটনা কবলিত ৩ বগি

বাংলাদেশ

আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
24 October, 2023, 10:50 am
Last modified: 24 October, 2023, 11:23 am

Related News

  • ১৭০টি ফুটবল মাঠের সমান বিশ্বের বৃহত্তম রেলস্টেশন চীনের চংকিং ইস্ট
  • চট্টগ্রামে বালুভর্তি পিকআপের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, সাময়িক বন্ধ রেল চলাচল
  • ঈদযাত্রায় ট্রেনে বড় শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই: রেলসচিব
  • ঈদযাত্রায় ট্রেনে নারীদের জন্য বিশেষ কামরা বরাদ্দে হাইকোর্টের নির্দেশ
  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: প্রধান আসামি গেটম্যান হেলাল গ্রেপ্তার

সাড়ে ১৩ ঘণ্টা পর সরানো হলো দুর্ঘটনা কবলিত ৩ বগি

কিশোরগঞ্জের ভৈরবে এ ট্রেন দুর্ঘটনায় মৃত্যের সংখ্যা ১৭ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন আরও শতাধিক যাত্রী।
আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
24 October, 2023, 10:50 am
Last modified: 24 October, 2023, 11:23 am

কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনার প্রায় সাড়ে ১৩ ঘণ্টা পর দুমড়ে-মুচড়ে যাওয়ায় তিনটি বগি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় দুর্ঘটনা কবলিত বগিগুলো রেললাইন থেকে সরিয়ে নিলে ট্রেন চলাচল পুরোপুরি সচল করা হয় বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

এ দুর্ঘটনায় মৃত্যের সংখ্যা ১৭ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন আরও শতাধিক যাত্রী।

আজ মঙ্গলবার সকালেও দুর্ঘটনাস্থলে ছিল উৎসুক জনতার উপচেপড়া ভিড়। ট্রেনের ধ্বংসস্তূপের পাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল হতাহত যাত্রীদের জিনিসপত্র।

এর আগে, গতকাল (২৩ অক্টোবর) বিকেল পৌনে ৪টায় ভৈরব রেলওয়ে স্টেশনের আউটারে ঢাকাগামী এগারোসিন্ধুর ট্রেনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কন্টেইনার ট্রেনের সংঘর্ষ হলে এতে এগারোসিন্ধুর ট্রেনের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়। এরমধ্যে দুইটি বগি সম্পূর্ণভেবে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও বিজিবিসহ বিভিন্ন সংস্থা উদ্ধার অভিযান শুরু করে।

দুর্ঘটনার পর ভৈরব রেলওয়ে থানার ওসি আলীম হোসেন সিকদার জানান, কিশোরগঞ্জ থেকে আসা এগারোসিন্ধু এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশন যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। স্টেশনের আউটার থেকে লাইন পরিবর্তন করে আরেক লাইনে প্রবেশ করছিল। তবে সম্পূর্ণ ট্রেনটি আরেক লাইনে প্রবেশের আগেই ওই লাইনে আরেকটি কন্টেইনার ট্রেন ঢুকে পড়ে। এতে ট্রেনটির পেছনের দিকে সংঘর্ষ হয়।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক আবুল কালাম আজাদ বলেন, "প্রাথমিকভাবে মনে হচ্ছে, রেললাইনের ক্রসিংয়ে সমস্যার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনা তদন্তে দুইটি কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে কমিটি প্রতিবেদন জমা দেবে।"

তিনি আরও বলেন, "সবাই স্বতস্ফূর্তভাবে উদ্ধার কাজে সহযোগীতা করেছে। এ দুর্ঘটনায় মোট ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দাফনের জন্য নিহতদের প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।"

Related Topics

টপ নিউজ

ট্রেন / ট্রেন দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • ১৭০টি ফুটবল মাঠের সমান বিশ্বের বৃহত্তম রেলস্টেশন চীনের চংকিং ইস্ট
  • চট্টগ্রামে বালুভর্তি পিকআপের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, সাময়িক বন্ধ রেল চলাচল
  • ঈদযাত্রায় ট্রেনে বড় শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই: রেলসচিব
  • ঈদযাত্রায় ট্রেনে নারীদের জন্য বিশেষ কামরা বরাদ্দে হাইকোর্টের নির্দেশ
  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: প্রধান আসামি গেটম্যান হেলাল গ্রেপ্তার

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net