Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 October, 2023, 08:05 pm
Last modified: 18 October, 2023, 08:36 pm

Related News

  • সাবেক আইজিপি ময়নুল ইসলামের বিদেশের মিশনে নিয়োগ বাতিল
  • প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়ার নিয়োগ বাতিল
  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
  • এস আলমের 'অবৈধ' নিয়োগ বাতিলের দাবিতে দেশজুড়ে ইসলামী ব্যাংক শেয়ারহোল্ডারস ফোরামের মানববন্ধন 
  • বিএফআইইউ প্রধান শাহিনুল ইসলামের নিয়োগ বাতিল করল সরকার

নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

মঞ্জুর আহমেদ চৌধুরী দেশের একটি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ- এরও চেয়ারম্যান। প্রতিষ্ঠানটি সুশাসন, দুর্নীতি, মানবাধিকার, গণতন্ত্র ও উন্নয়ন বিষয়ক বিভিন্ন বিষয়ে গবেষণা করে।
টিবিএস রিপোর্ট
18 October, 2023, 08:05 pm
Last modified: 18 October, 2023, 08:36 pm
ড. মঞ্জুর আহমেদ চৌধুরী। চিত্রায়ন: টিবিএস

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মঞ্জুর আহমেদ চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।

নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম খানের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, 'জনস্বার্থে' এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঞ্জুর আহমেদ চৌধুরী দেশের একটি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ  (সিজিএস) এরও চেয়ারম্যান। প্রতিষ্ঠানটি সুশাসন, দুর্নীতি, মানবাধিকার, গণতন্ত্র ও উন্নয়ন বিষয়ক বিভিন্ন বিষয়ে গবেষণা করে।

প্রতিষ্ঠানটির কিছু ভাষ্যকে সরকার-বিরোধী বলে মনে করেন অনেকে।

এক মাসে আগে, গত ২৪ সেপ্টেম্বর মঞ্জুর আহমেদ বলেছিলেন, মেঘনা নদী থেকে অবৈধভাবে যাঁরা বালি উত্তোলন করছেন, তাঁদের সঙ্গে চাঁদপুরের একজন নারী মন্ত্রীর সম্পর্ক আছে।

বিশ্ব নদী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি সরাসরি  শিক্ষামন্ত্রী দীপু মনির নাম উল্লেখ না করে তাঁর সমালোচনা করেন। তিনি বলেন, মেঘনায় দল বেঁধে হায়েনারা হামলে পড়েছে। আবার বালু তোলার চেষ্টা চলছে। এখানে শত শত ড্রেজার দিয়ে বালু তোলা হবে। এতে নদীর ক্ষতি হবে, মাছের ক্ষতি হবে, পরিবেশের ক্ষতি হবে। এদের থেকে নদীকে রক্ষা করা যাচ্ছে না।

তারও আগে গত বছর তিনি বলেছিলেন, অব্যাহতভাবে নদীদুষণ করায় ঢাকা উত্তর সিটির মেয়র ও ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকে জেলে পাঠানো উচিত।

২০২২ সালে বিশ্ব নদী দিবস উপলক্ষে তিনি বলেছিলেন, প্রতিদিন ঢাকা শহরের মানুষ ৫০ লাখ কেজি মল ও ১৫০ কোটি লিটার মূত্র উৎপাদন করে। ঢাকা ওয়াসার দায়িত্ব ছিল এগুলো শোধন করা, কিন্তু এগুলো সিটি করপোরেশনের পানিনিষ্কাশন নালার মাধ্যমে নদ-নদীতে গিয়ে পড়ে। পয়োবর্জ্য ব্যবস্থাপনায় ঢাকা ওয়াসার এই ব্যর্থতার কারণে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চান বলে উল্লেখ করেছিলেন মনজুর আহমেদ চৌধুরী।

 

 

 

Related Topics

টপ নিউজ

মঞ্জুর আহমেদ চৌধুরী / জাতীয় নদী রক্ষা কমিশন / নিয়োগ বাতিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • সাবেক আইজিপি ময়নুল ইসলামের বিদেশের মিশনে নিয়োগ বাতিল
  • প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়ার নিয়োগ বাতিল
  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
  • এস আলমের 'অবৈধ' নিয়োগ বাতিলের দাবিতে দেশজুড়ে ইসলামী ব্যাংক শেয়ারহোল্ডারস ফোরামের মানববন্ধন 
  • বিএফআইইউ প্রধান শাহিনুল ইসলামের নিয়োগ বাতিল করল সরকার

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net