Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
এবার প্রকাশ্য নিলামে ২৫ টন আপেল বিক্রি করবে চট্টগ্রাম কাস্টম হাউস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 October, 2023, 06:45 pm
Last modified: 18 October, 2023, 06:46 pm

Related News

  • চাহিদার ২৮% বেশি আমদানি সত্ত্বেও খুচরা বাজারে বাড়ছে ছোলার দাম
  • জ্বালানি আমদানিতে শুল্ক বকেয়া ৩৪ হাজার কোটি টাকা: বিপিসি, পেট্রোবাংলার দায়ের চাপ কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রায়
  • চট্টগ্রাম কাস্টমসের অধীনে বিলাসবহুল গাড়ি যেভাবে বিকল স্ক্র্যাপে পরিণত হচ্ছে
  • কাস্টমসে কর্মবিরতির দ্বিতীয় দিন; চট্টগ্রাম বন্দরে আটকা ৪১,৩১৪ কনটেইনার
  • চট্টগ্রাম কাস্টম হাউসে ধর্মঘট, ঈদের আগে ৯০% ছাড় কার্যক্রম বন্ধ

এবার প্রকাশ্য নিলামে ২৫ টন আপেল বিক্রি করবে চট্টগ্রাম কাস্টম হাউস

টিবিএস রিপোর্ট
18 October, 2023, 06:45 pm
Last modified: 18 October, 2023, 06:46 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

মহিষের মাংসের পর এবার ২৫ মেট্রিক টন আপেল প্রকাশ্য নিলামে বিক্রি করতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখার হল রুমে অনুষ্ঠি হবে এই প্রকাশ্য নিলাম। 

আপেলের পাশাপাশি ১২ মেট্রিক টন প্রিমিয়াম এনজাইম সলিউশনও (নন-আয়নিক সারফেস অ্যাক্টিভ এজেন্ট মেগা ডিএক্সপ্লাস) বিক্রি হবে নিলামে। 

২৫ হাজার ৪৯৯ কেজি ওজনের এসব আপেলের সংরক্ষিত মূল্য ধরা হয়েছে ৪২ লাখ ৩৫ হাজর ৫৪৯ টাকা। অর্থাৎ কেজিপ্রতি দর দাঁড়ায় ১৬৬ টাকা। 

১২ মেট্রিক টন প্রিমিয়াম এনজাইম সলিউশনের সংরক্ষিত মূল্য ধরা হয়েছে ১৪ লাখ ৬৫ হাজার ৬২৫ টাকা। আপেল ও কেমিক্যালের প্রকাশ্য নিলাম উপলক্ষে বুধবার চট্টগ্রাম কাস্টম হাউসের আশপাশের এলাকার মাইকিং করা হয়েছে। 

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার আবদুল হান্নান টিবিএসকে বলেন, সাধারণ নিয়মে নিলামের পাশাপাশি পচনশীল পণ্য উন্মুক্ত টেন্ডার বা প্রকাশ্য নিলামে বিক্রি করে চট্টগ্রাম কাস্টম হাউস। এর ধারাবাহিকতায় আপেল এবং কেমিক্যাল পণ্য প্রকাশ্য নিলামে তোলা হচ্ছে। 

কাস্টমসের নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান কেএম কর্পোরেশনের ম্যানেজার মোহাম্মদ মোরশেদ টিবিএসকে বলেন, 'আশা করছি নিলামে বিডাররা প্রত্যাশিত দামেই আপেল ক্রয় করবে।' 

চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মোস্তাফিজুর রহমান নান্না জানান, চট্টগ্রাম নগরীর স্টেশন রোডের মদিনা বাণিজ্যালয় চীন থেকে গত এপ্রিলে ২৫ হাজার ৪৯৯ কেজি আপেল আমদানি করে। আর ঢাকার আশুলিয়ার আমদানিকারক জার্মান কেমিক্যাল লি: চীন থেকে প্রিমিয়াম এনজাইম সলিউশন আমদানি করেছিল। তাদের কেউই পণ্য খালাস করেনি।

মদিনা বাণিজ্যালয়ের মালিক মো. জাকির হোসেন বলেন, এপ্রিলে ফল আমদানির পর শুল্ক প্রায় ৪০ শতাংশের মতো বাড়িয়ে দেয় সরকার। আবার ফল পৌঁছায়ও দেরিতে। তাই আপেলের মান কমে যাওয়ার শঙ্কা। পাশাপাশি শুল্ক বাড়ায় আর বন্দরের বাড়তি খরচ না করে সেই চালান খালাস করেননি তিনি। 

তবে আমদানির ছয় মাস পর আপেলের মান ভালো থাকবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে কাস্টমসের নিলামে নিয়মিত অংশগ্রহণকারী ব্যবসায়ীদের। তারা বলছেন, পচনশীল পণ্য সময়মতো নিলামে না তোলার কারণে কনটেইনারেই নষ্ট হয়ে যাচ্ছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে। 

এর আগে গত ৯ অক্টোবর ২৮ মেট্রিক টন মহিষের মাংস প্রকাশ্য নিলামে তোলে চট্টগ্রাম কাস্টম হাউস। ওই মাংসের দাম ধরা হয়েছিল ২ কোটি ৪৪ লক্ষ ৮৪ হাজার টাকা। কিন্তু মাংসের গুণগত মান না থাকায় সর্বোচ্চ ৪ লাখ টাকা দাম দেয় শাহ মখদুম ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান। তবে এই দামে দরদাতাকে মাংস ডেলিভারি দেওয়া হবে কি না, এখনও পর্যন্ত কাস্টম সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে কাস্টম কর্তৃপক্ষ।

Related Topics

টপ নিউজ

প্রকাশ্য নিলাম / চট্টগ্রাম কাস্টম হাউস / আপেল নিলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • চাহিদার ২৮% বেশি আমদানি সত্ত্বেও খুচরা বাজারে বাড়ছে ছোলার দাম
  • জ্বালানি আমদানিতে শুল্ক বকেয়া ৩৪ হাজার কোটি টাকা: বিপিসি, পেট্রোবাংলার দায়ের চাপ কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রায়
  • চট্টগ্রাম কাস্টমসের অধীনে বিলাসবহুল গাড়ি যেভাবে বিকল স্ক্র্যাপে পরিণত হচ্ছে
  • কাস্টমসে কর্মবিরতির দ্বিতীয় দিন; চট্টগ্রাম বন্দরে আটকা ৪১,৩১৪ কনটেইনার
  • চট্টগ্রাম কাস্টম হাউসে ধর্মঘট, ঈদের আগে ৯০% ছাড় কার্যক্রম বন্ধ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net