Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণের সিদ্ধান্ত ২৩ অক্টোবর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 October, 2023, 10:35 am
Last modified: 03 October, 2023, 10:41 am

Related News

  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলককে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক
  • অধ্যাদেশ কার্যকারিতা হারানোর অপেক্ষায় সরকার; কার্যত অচল দুদক
  • সিআইডির অবসরপ্রাপ্ত ডিআইজি শেখ নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা 
  • প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণের সিদ্ধান্ত ২৩ অক্টোবর

এই মামলায় ২৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে আসামীদের বিরুদ্ধে।
টিবিএস রিপোর্ট
03 October, 2023, 10:35 am
Last modified: 03 October, 2023, 10:41 am

বহুল আলোচিত বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চু সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে আগামী ২৩ অক্টোবর সিদ্ধান্ত নেবেন আদালত।

এই মামলায় ২৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে আসামীদের বিরুদ্ধে।

সোমবার (২ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান পরবর্তী কার্যক্রমের জন্য এ দিন ধার্য করেন। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এ বিষয় সাংবাদিকদের জানান।

বেসিক ব্যাংক কেলেঙ্কারির মোট ৫৯ মামলার অভিযোগপত্রের মধ্যে ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে ৫৮টির আসামী করেছে দুদক। গত ৩১ জুলাই সবগুলো অভিযোগপত্র আদালতে দাখিল করে দুদক।

এ মামলায় আসামিরা হলেন—বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চু, ব্যাংক থেকে বরখাস্ত হওয়া ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম ও শাহ আলম ভূঁইয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলুস সোবহান ও এ মোনায়েম খান, সহকারী মহাব্যবস্থাপক মো. জালাল উদ্দিন, এএসএম আনিসুর রহমান চৌধুরী, সাদিয়া আক্তার শাহিন ও রুমানা আহাদ এবং সাবেক মহাব্যবস্থাপক মো. আলী চৌধুরী।

তাদের সঙ্গে আহমেদ অয়েল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আহমেদ, পরিচালক নাসরিন জাহান রত্না ও এসডি সার্ভে ফার্মের ব্যবস্থাপনা অংশীদার ইকবাল হোসেন ভূঁইয়া এবং প্রধান জরিপকারী ও অংশীদার মো. ফারুককেও মামলায় আসামি করা হয়েছে।

তাদের মধ্যে মো. আলী, ইকবাল হোসেন ও ফজলুস সোবহান বর্তমানে জামিনে আছেন, পলাতক রয়েছেন বাচ্চুসহ অন্য ১০ জন।

গত ৩১ জুলাই দুদকের উপ পরিচালক মো. ইব্রাহিম ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। বাচ্চুসহ অন্য ১০ জনের বিরুদ্ধে কোনো আদালত থেকে জামিন না পাওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন তিনি।

২৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর ফখরুলসহ ১১ জনের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করে দুদক। পরে চার্জশিটে বাচ্চু ও শাহ আলমের নাম যোগ করা হয়।

মামলার এজাহারে বলা হয়, ২০১২ সালের ২৬ জুন অভিযুক্ত ব্যাংক কর্মকর্তারা কোম্পানির পক্ষ থেকে দাখিল করা কোনো নথিপত্র যাচাই-বাছাই ছাড়াই আহমেদ অয়েল মিলস লিমিটেডের স্বত্বাধিকারী আশরাফ আহমেদ ও তার স্ত্রী নাসরিন জাহান রত্নাকে ২৩ কোটি টাকা ঋণ মঞ্জুর করেন। এই পুরো টাকাই আত্মসাৎ করা হয়েছে।

২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে ৫ হাজার কোটি টাকার বেসিক ব্যাংক কেলেঙ্কারির সঙ্গে জড়িত কয়েকজন ব্যাংকার ও ঋণগ্রহীতার বিরুদ্ধে মোট ৫৯টি মামলা করে দুদক।

Related Topics

টপ নিউজ

বেসিক ব্যাংক / দুর্নীতি দমন কমিশন / বেসিক ব্যাংক কেলেঙ্কারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলককে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক
  • অধ্যাদেশ কার্যকারিতা হারানোর অপেক্ষায় সরকার; কার্যত অচল দুদক
  • সিআইডির অবসরপ্রাপ্ত ডিআইজি শেখ নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা 
  • প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net