Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ডিজিটাল জীবনমান সূচক ২০২৩: বাংলাদেশের অবস্থান ৮২তম, ইন্টারনেটের গতি বৈশ্বিক গড়ের চেয়ে ৫% কম

বাংলাদেশ

ইউএনবি
21 September, 2023, 10:30 pm
Last modified: 21 September, 2023, 10:34 pm

Related News

  • ইরান কি সারা বিশ্বের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিতে পারবে?
  • আশির দশকের কয়েনবক্স টেলিফোন: হাজারো স্মৃতির জাদুর বাক্স
  • পলকের চাপেই বন্ধ করা হয় ইন্টারনেট: ট্রাইব্যুনালে সাবমেরিন ক্যাবল কোম্পানির সাবেক এমডি
  • ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের হার শহরে ৭৫.৭%, গ্রামে ৪৩.৬%: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
  • নির্বাচনে ইন্টারনেট-টেলিযোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ ইসির

ডিজিটাল জীবনমান সূচক ২০২৩: বাংলাদেশের অবস্থান ৮২তম, ইন্টারনেটের গতি বৈশ্বিক গড়ের চেয়ে ৫% কম

ইউএনবি
21 September, 2023, 10:30 pm
Last modified: 21 September, 2023, 10:34 pm
ছবি: শাটারস্টক

'ডিজিটাল কোয়ালিটি অভ লাইফ ইনডেক্স ২০২৩', অর্থাৎ ডিজিটাল জীবনমান (ডিকিউএল) সূচক প্রতিবেদন প্রকাশ করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সার্ফশার্ক। এ সূচকে গত বছরের তুলনায় বাংলাদেশের ছয় ধাপ অবনমমন হয়েছে।

সার্ফশার্ক-এর ৫ম বার্ষিক ডিকিউএল সূচকে ১২১টি দেশের তালিকায় বাংলাদেশে আছে ৮২তম অবস্থানে। আর এশিয়ার ৩২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২৫তম।

ইন্টারনেট সামর্থ্য, ইন্টারনেটের মান, ই-অবকাঠামো, ই-নিরাপত্তা, ই-গভর্নমেন্ট—এই পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে সার্ফশার্কের ডিজিটাল জীবনযাত্রার মান নির্ধারণ করা হয়।

জাতিসংঘের ওপেন সোর্স তথ্য, বিশ্বব্যাংক ও অন্যান্য উৎসের উপর ভিত্তি করে সমীক্ষাটি করা হয়েছে।

পাঁচটি সূচকের মধ্যে বাংলাদেশ সবচেয়ে ভালো করেছে ইন্টারনেটের মানে। এ সূচকে বাংলাদেশের অবস্থান ৬৫তম।

সূচক অনুযায়ী, বাংলাদেশের ইন্টারনেটের গতি বৈশ্বিক গড়ের চেয়ে ৫ শতাংশ কম।

ইন্টারনেটের গতিতে সবার চেয়ে এগিয়ে সিঙ্গাপুর। ইন্টারনেটের গতির বৈশ্বিক গড় ৫৩ এমবিপিএস হলেও সিঙ্গাপুরে ইন্টারনেটের গতি ৩০০ এমবিপিএস। আর বিশ্বের সবচেয়ে ধীরগতির ইন্টারনেট হচ্ছে ইয়েমেনের। দেশটির ইন্টারনেটের গড় গতি ১১ এমবিপিএস।

বাংলাদেশে মোবাইল ফোনের ইন্টারনেটের গড় গতি ২০ এমবিপিএস। মোবাইল ফোনের ইন্টারনেটের গতিতে ৩১০ এমবিপিএস নিয়ে প্রথম স্থানে আছে সংযুক্ত আরব আমিরাত। আর ১০ এমবিপিএস গতি নিয়ে মোবাইল ফোনের ইন্টারনেটের গতিতে সবার চেয়ে পিছিয়ে আছে ভেনেজুয়েলা।

ভারতের চেয়ে বাংলাদেশের মোবাইল ইন্টারনেটের গতি ৭৩ শতাংশ কম, আর ব্রডব্যান্ডের গতি ৩১ শতাংশ কম। 

গত বছরের তুলনায় বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের গতি ৪১ শতাংশ বেড়েছে, আর ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি বেড়েছে ২৩ শতাংশ।

ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশ আছে ৭৩তম আস্থানে। এটি মূলত কোনো দেশের সরকারের ডিজিটাল পরিষেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রস্তুতির নির্ণায়ক। এই সূচকেও বাংলাদেশ বৈশ্বিক গড়মানের নিচে আছে।

ইন্টারনেট ক্রয়ক্ষমতার দিক থেকে বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান ৭৭তম।

ডিকিউএল সূচক অনুযায়ী, ব্রডব্যান্ড ইন্টারনেট কেনার সামর্থ্য অর্জনের জন্য বাংলাদেশিদের মাসে ৪ ঘণ্টা ২৬ মিনিট কাজ করতে হয়। যদিও এটি বৈশ্বিক গড়ের চেয়ে কম। 

আর মোবাইল ইন্টারনেট কেনার জন্য বাংলাদেশিদের মাসে ১ ঘণ্টা ৩৫ মিনিট ২৮ সেকেন্ড কাজ করতে হয়। লুক্সেমবার্গের তুলনায় এটি ৬ গুণ বেশি। বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী মোবাইল ইন্টারনেট পাওয়া যায় লুক্সেমবার্গে। 

বাংলাদেশ ই-অবকাঠামো বিভাগে ৮৪তম অবস্থানে রয়েছে। 

সামগ্রিক সূচকে বাংলাদেশ ভারতের (৫২তম) চেয়ে পিছিয়ে থাকলেও, পাকিস্তানের (৯৩তম) চেয়ে এগিয়ে রয়েছে। 

ই-সিকিউরিটি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১০ ধাপ নেমে বিশ্বে ৮৫তম স্থানে রয়েছে।

Related Topics

টপ নিউজ

ডিজিটাল জীবনমান / ডিজিটাল কোয়ালিটি অভ লাইফ / ইন্টারনেটের গতি / ইন্টারনেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ইরান কি সারা বিশ্বের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিতে পারবে?
  • আশির দশকের কয়েনবক্স টেলিফোন: হাজারো স্মৃতির জাদুর বাক্স
  • পলকের চাপেই বন্ধ করা হয় ইন্টারনেট: ট্রাইব্যুনালে সাবমেরিন ক্যাবল কোম্পানির সাবেক এমডি
  • ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের হার শহরে ৭৫.৭%, গ্রামে ৪৩.৬%: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
  • নির্বাচনে ইন্টারনেট-টেলিযোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ ইসির

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net