Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
স্থানীয়ভাবে নির্মিত ৩৭৫ সিসি’র মোটরসাইকেল চলতে পারবে দেশের সড়কে

বাংলাদেশ

মাহফুজ উল্লাহ বাবু
20 September, 2023, 11:25 pm
Last modified: 21 September, 2023, 06:00 pm

Related News

  • মোটরসাইকেলে নতুন কর আরোপের পরিকল্পনা: প্রতিবাদে এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন
  • বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ৫০০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা নিয়ে মোটরসাইকেল বাজারে প্রবেশ করল প্রাণ-আরএফএল
  • নির্বাচন উপলক্ষে মোটরসাইকেল ৩ দিন; অন্যান্য যান চলাচল ২৪ ঘণ্টা বন্ধ

স্থানীয়ভাবে নির্মিত ৩৭৫ সিসি’র মোটরসাইকেল চলতে পারবে দেশের সড়কে

বাংলাদেশের বাজারের শীর্ষস্থানীয় বাজাজ মোটরসাইকেলের নির্মাতা উত্তরা মোটরস বিআরটিএ থেকে নতুন মডেলের অনুমোদন পাওয়ার ৪৫ দিনের মধ্যে ২৫০ সিসি পালসার এন-এর প্রথম ব্যাচ তৈরি করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সেরেছে। ইফাদ মোটরস আগামী বছর থেকে এর চট্টগ্রামের কারখানায় রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল তৈরি শুরু করবে।
মাহফুজ উল্লাহ বাবু
20 September, 2023, 11:25 pm
Last modified: 21 September, 2023, 06:00 pm
রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ মোটরসাইকেল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত

স্থানীয়ভাবে তৈরি করা হলে ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল দেশের সড়কে চালানোর অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বৈঠকের কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

গত ৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে ওই বৈঠক হয়।

বৈঠকের কার্যবিবরণী বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, সড়ক ও জনপথ অধিদপ্তর, পুলিশের মহাপরিদর্শক, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনসহ (বিএমএএমএ) সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

কয়েক মাস ধরে চলা সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছে এ সিদ্ধান্ত। উল্লেখ্য দুই বছর আগে শিল্প মন্ত্রণালয় স্থানীয়ভাবে ৫০০ সিসি মোটরসাইকেল তৈরির জন্য কারখানা স্থাপনের অনুমোদন দেওয়া শুরু করে।

বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতিতে সংশোধনীর পর বর্তমান সীমা ১৬৫ সিসি থেকে বাড়িয়ে ৫০০ সিসি পর্যন্ত মোটরসাইকেল স্থানীয়ভাবে উৎপাদনের জন্য কাঁচামাল এবং যন্ত্রাংশ আমদানির অনুমতি দেওয়া হয়।

তবে ৭ সেপ্টেম্বরের বৈঠকের আগ পর্যন্ত রোড পারমিটের অনুমোদনের নিশ্চয়তা না থাকায় তুলনামূলকভাবে বড় বিনিয়োগের উচ্চ সিসির মোটরসাইকেলের স্থানীয় উৎপাদন শুরু হয়নি।

বিএমএএমএ'র সভাপতি এবং উত্তরা মোটরস-এর ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান মতিউর রহমান বলেন, 'আমরা সরকারের অনুমোদনের প্রশংসা করি। এটি মোটরসাইকেল উৎপাদনশিল্পে আরও বিনিয়োগ আকর্ষণ করার ক্ষেত্রে অনেক বিভ্রান্তি দূর করেছে।'

কোম্পানিগুলো এখন তাদের বিনিয়োগ এবং পণ্য নিয়ে পরিকল্পনা শুরু করতে পারবে,' তিনি আরও বলেন।

বাংলাদেশের বাজারের শীর্ষস্থানীয় বাজাজ মোটরসাইকেলের নির্মাতা উত্তরা মোটরস বিআরটিএ থেকে নতুন মডেলের অনুমোদন পাওয়ার ৪৫ দিনের মধ্যে ২৫০ সিসি পালসার এন-এর প্রথম ব্যাচ তৈরি করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সেরেছে। কোম্পানিটি চলতি বছরের জুনের শুরুতে অনুমোদনের জন্য আবেদন করেছিল।

ইফাদ মোটরস আগামী বছর থেকে এর চট্টগ্রামের কারখানায় রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল তৈরি শুরু করবে।

দেশের মোটরসাইকেল উৎপাদনের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস সরকারের অনুমোদন নিয়ে বেশ কয়েক বছর ধরেই ৫০০ সিসি পর্যন্ত মোটরসাইকেল রপ্তানি করছে।

অন্যান্য ব্র্যান্ডগুলোও দ্রুত উচ্চতর সিসিসমৃদ্ধ মোটরসাইকেল বাজারে নামানোর সম্ভাবনা খতিয়ে দেখছে।

তবে শিল্পসংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, আগে বাজার যাচাই না করে উচ্চ সিসির মোটরসাইকেল তৈরিতে বিনিয়োগ করা আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ।

কেউ কেউ মোটরসাইকেলের ইঞ্জিন সক্ষমতার ওপর সরকারের কিছু বিধিনিষেধ বহাল রাখার বিষয়ে হতাশা প্রকাশ করেছেন।

Related Topics

টপ নিউজ

মোটরসাইকেল / দেশে ৩৫০ সিসি মোটরসাইকেল অনুমতি / বাইক / উচ্চ সিসির মোটরসাইকেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • মোটরসাইকেলে নতুন কর আরোপের পরিকল্পনা: প্রতিবাদে এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন
  • বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ৫০০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা নিয়ে মোটরসাইকেল বাজারে প্রবেশ করল প্রাণ-আরএফএল
  • নির্বাচন উপলক্ষে মোটরসাইকেল ৩ দিন; অন্যান্য যান চলাচল ২৪ ঘণ্টা বন্ধ

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net