Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
দুই বাঘের বিনিময়ে এবার একজোড়া জলহস্তী আসছে চট্টগ্রাম চিড়িয়াখানায় 

বাংলাদেশ

মিজানুর রহমান ইউসুফ
19 September, 2023, 07:50 pm
Last modified: 19 September, 2023, 07:54 pm

Related News

  • সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকা পড়া সেই বাঘটি, ফিরেছে ক্ষিপ্রতা
  • বনজুড়ে নানান ফাঁদ, বিপন্ন বন্যপ্রাণী: যেভাবে সুন্দরবনের চোরাশিকারীদের দমন করছেন এক বন কর্মকর্তা  
  • সুন্দরবন থেকে উদ্ধার বাঘটির অবস্থা সংকটাপন্ন
  • স্বামীকে কেড়েছে বাঘ, এখন সেই বাঘের বন বাঁচাতে লড়ছেন এই নারীরা
  • টাইগার্স বিটুইন এম্পায়ারস: রাশিয়ার আমুর বাঘ রক্ষার লড়াইয়ের এক মহাকাব্যিক গল্প

দুই বাঘের বিনিময়ে এবার একজোড়া জলহস্তী আসছে চট্টগ্রাম চিড়িয়াখানায় 

দুই থেকে তিন বছর বয়সী এক জোড়া বাঘকে আজ (১৯ সেপ্টেম্বর) জাতীয় চিড়িয়াখানায় পাঠানো হবে, এবং সাত থেকে আট বছর বয়সী এক জোড়া জলহস্তী পরের দিন চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছাবে।
মিজানুর রহমান ইউসুফ
19 September, 2023, 07:50 pm
Last modified: 19 September, 2023, 07:54 pm
ছবি- মোহাম্মদ মিনহাজ উদ্দীন/ টিবিএস

প্রজনন কর্মসূচিতে অসামান্য সফলতার সুনাম অর্জন করা চট্টগ্রাম চিড়িয়াখানা এবার বাঘের বিনিময়ে এক জোড়া জলহস্তী আনতে যাচ্ছে।

বুধবার ঢাকার জাতীয় চিড়িয়াখানা থেকে জলহস্তী নিয়ে আসার এ উদ্যোগ চট্টগ্রাম চিড়িয়াখানার জন্য একটি মাইলফলক উন্মোচন করতে যাচ্ছে। চিড়িয়াখানাটি বেশ কিছুদিন ধরেই প্রাণীর সংগ্রহে বৈচিত্র্য আনার চেষ্টা করছে। মাত্র ছয় বছরেই এ চিড়িয়াখানায় বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬-তে। 

ছয় বছর আগে দক্ষিণ আফ্রিকা থেকে এক জোড়া বাঘ কেনে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাদের নাম দেওয়া হয় রাজ ও পরী। ৩৩ লাখ টাকা বিনিয়োগে এ বাঘ দুটি নিয়ে আসা হয়। পরবর্তীতে একে একে ১৪টি শাবকের জন্ম দিয়েছে এ দুটি বাঘ। এর ফলেই চিড়িয়াখানায় মোট বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬-তে; যার মূল্যমান এখন ৬ কোটি টাকা। 

ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন

তবে এক্ষেত্রে যে বিষয়টি সবার নজর কাড়ে তা হলো, রাজ-পরী এ দুটি বাঘ কমলার মধ্যে কালো ডোরাকাটা হলেও, তাদের ১৪ শাবকের মধ্যে ৫টি শাবকই বিরল সাদাকালো ডোরাকাটা। 

বাঘের জনসংখ্যা ক্রমাগত বাড়তে থাকা চিড়িয়াখানা কর্তৃপক্ষের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখা দেওয়ায় তারা অতিরিক্ত বাঘের বদলে অন্য প্রাণী নিয়ে আসার সিদ্ধান্ত নেয়।

এ বিনিময় কর্মসূচির আওতায়, জাতীয় চিড়িয়াখানা এক জোড়া জলহস্তী দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানায় এ প্রাণীটি নেই। 

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ জানান, বৈচিত্র্যময় প্রজাতীর প্রাণী আনতে ছয় মাস আগে মন্ত্রণালয়ের মাধ্যমে বিনিময় কর্মসূচির প্রস্তাব করা হয়।

ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন

"রংপুর চিড়িয়াখানায় দুটি বাঘ বিনিময়ের বদলে আমাদেরকে এক জোড়া জলহস্তী দেওয়ার প্রস্তাব দেয় জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ," বলেন তিনি। 

ডা. শুভ আরো জানান, জলহস্তীদের জন্য নতুন আবাসস্থল তৈরি করা হয়েছে। কিছুদিনের মধ্যে প্রাণীগুলোকে সেখানে স্থানান্তর করা হবে। 

তবে, সাদা বাঘগুলোকে বিনিময় করা হচ্ছে না। 

"সাদা বাঘ চট্টগ্রাম চিড়িয়াখানার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য। দর্শনার্থীরা মূলত এ বাঘগুলোকেই দেখতে আসে। তাই এখন এগুলোকে বিনিময় করার কোন পরিকল্পনা আমাদের নেই," বলেন তিনি। 

দুই থেকে তিন বছর বয়সী এক জোড়া বাঘকে আজ (১৯ সেপ্টেম্বর) জাতীয় চিড়িয়াখানায় পাঠানো হবে, এবং সাত থেকে আট বছর বয়সী এক জোড়া জলহস্তী পরের দিন চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছাবে। এ প্রাণীগুলো আনা হলে চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রাণী প্রজাতির বৈচিত্রের সংখ্যা দাঁড়াবে ৬৮-তে।

চট্টগ্রাম চিড়িয়াখানা পরিচালনা কমিটির সভাপতি ও চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, চিড়িয়াখানায় গত এক বছরে সিংহ, লামা, ক্যাঙ্গারু, ম্যাকাও এবং ওয়াইল্ডবিস্ট সহ বেশ কয়েকটি নতুন প্রজাতির প্রাণী আনা হয়েছে। 

অদূর ভবিষ্যতে তিনটি জিরাফ এবং পাঁচটি আমেরিকান ফ্ল্যামিঙ্গো আমদানি করার এবং চিড়িয়াখানায় পাখির সংগ্রহ সম্প্রসারণের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। 

ফয়েজ লেক এলাকায় ১৯৮৯ সালে চালু হওয়ার পর থেকে চিড়িয়াখানাটি ১০ একর জায়গা জুড়ে বেড়েছে। এ চিড়িয়াখানায় নানা প্রজাতির ৬২০টি প্রাণী রয়েছে। সাদা বাঘ, সিংহ, ভাল্লুক, কুমির, বিভিন্ন হরিণ এবং বানর, শিম্পাঞ্জি, পেঁচা, সজারু, শেয়াল, জেব্রা, ময়ূর, উটপাখি, ইমু, তিতির, তোতা, বাজপাখি, শকুন, টার্কি, কবুতর, পাইথন এবং অন্যান্য সাপ রয়েছে এ চিড়িয়াখানায়। 

প্রতিদিন গড়ে ৩,০০০ দর্শনার্থী ভ্রমণ করে এ চিড়িয়াখানায়। টিকিট বিক্রি থেকে চিড়িয়াখানাটি বছরে প্রায় ৫০ কোটি টাকা আয় করে থাকে। 

Related Topics

টপ নিউজ

বাঘ / বাঘ প্রজনন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকা পড়া সেই বাঘটি, ফিরেছে ক্ষিপ্রতা
  • বনজুড়ে নানান ফাঁদ, বিপন্ন বন্যপ্রাণী: যেভাবে সুন্দরবনের চোরাশিকারীদের দমন করছেন এক বন কর্মকর্তা  
  • সুন্দরবন থেকে উদ্ধার বাঘটির অবস্থা সংকটাপন্ন
  • স্বামীকে কেড়েছে বাঘ, এখন সেই বাঘের বন বাঁচাতে লড়ছেন এই নারীরা
  • টাইগার্স বিটুইন এম্পায়ারস: রাশিয়ার আমুর বাঘ রক্ষার লড়াইয়ের এক মহাকাব্যিক গল্প

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net