Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
সেপ্টেম্বরে ঢাকায় ১১টি সমাবেশ করবে বিএনপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 September, 2023, 11:25 am
Last modified: 18 September, 2023, 03:09 pm

Related News

  • ত্বকী হত্যার বিচার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ
  • ৭ বিভাগে সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • গণভোটের রায় বাস্তবায়নে তিন মাসের কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের
  • ‘আমরা যুদ্ধকে ভয় পাই না’: সরকারের সমর্থনে ইরানিদের বিশাল সমাবেশ
  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ

সেপ্টেম্বরে ঢাকায় ১১টি সমাবেশ করবে বিএনপি

বিএনপি সূত্র জানায়, তফসিল ঘোষণার আগেই আন্দোলন সফল করতে চায় বিএনপি।
টিবিএস রিপোর্ট
18 September, 2023, 11:25 am
Last modified: 18 September, 2023, 03:09 pm

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলতি মাসে ঢাকায় আরো ১১টি সমাবেশ করবে বিএনপি। এছাড়াও ঢাকায় বাইরে জেলা-বিভাগীয় পর্যায়ে ৫টি রোডমার্চ করবে দলটি- এমন তথ্য জানিয়েছে বিএনপি সূত্র।  

বিএনপি সূত্রে জানা যায়, ১৯ সেপ্টেম্বর ঢাকার কেরানিগঞ্জ ও গাজীপুরে সমাবেশ করবে বিএনপি। ২২ সেপ্টেম্বর ঢাকায় পেশাজীবীদের সমাবেশ, ২৩ সেপ্টেম্বর ঢাকা মহানগরে যাত্রাবাড়ি ও উত্তরায় সমাবেশ, ২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগরে নয়াবাজার ও ঢাকা জেলায় আমিনবাজারে সমাবেশ করবে। ২৭ সেপ্টেম্বর ঢাকা মহানগরে গাবতলী ও নারায়ণগঞ্জে সমাবেশ করবে বিএনপি। এছাড়াও ২৯ সেপ্টেম্বরে মহিলা দল ও ৩০ সেপ্টেম্বর কৃষক-শ্রমিক দল ঢাকায় সমাবেশ করবে।

বিএনপি সূত্র জানায়, এছাড়াও ঢাকার বাইরে ৫টি রোডমার্চ করবে দলটি। ২১ সেপ্টেম্বরে ভৈরব-ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রোডমার্চ। ২৩ সেপ্টেম্বর বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-পটুয়াখালী রোডমার্চ। ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় রোডমার্চ। ১ অক্টোবর ময়মনসিংহ-নেত্রকোনা-কিশোরগঞ্জ রোডমার্চ। ৩ অক্টোবর কুমিল্লা-ফেনী-চট্টগ্রাম রোডমার্চ করবে বিএনপি।

এসব সমাবেশ ও রোডমার্চে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সহ দলের স্থায়ী কমিটির সদস্যরা নেতৃত্ব দেবেন বলে বিএনপি সূত্রে জানা যায়।

এছাড়াও পাশাপাশি সারাদেশে আইনজীবীদের আলাদা কর্মসূচি অব্যাহত থাকবে।

বিএনপি সূত্র জানায়, তফসিল ঘোষণার আগেই আন্দোলন সফল করতে চায় বিএনপি। সেই লক্ষ্যে অক্টোবরে চূড়ান্ত কর্মসূচির মধ্যে রয়েছে নির্বাচন কমিশন, সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি। সারাদেশে থেকে ঢাকায় লোক জড়ো করে ঢাকায় ১০ থেকে ১৫টি স্পট একই দিনে একই সময় শুরু হবে সেই আন্দোলন। এর মধ্যে ঢাকার ৪ প্রবেশমুখও অবরোধ করার পরিকল্পনা রয়েছে। যারা ঐ সময় ঢাকায় আসতে পারবে না সেসব স্থানীয় নেতাকর্মীরাদেরও সারাদেশের সব জেলাপ্রশাসক কার্যালয় ঘেরাও করার পরিকল্পনা রয়েছে।  

এদিকে একই দাবিতে রবিবারেও বগুড়া থেকে রাজশাহী পর্যন্ত তারুণ্যের রোডমার্চ করেছে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল।

এ রোডমার্চের প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "বিদ্যুতের দাম তিন-চারবার করে বাড়ছে; তেলের দাম তিন-চারবার করে বাড়ছে। দাম নির্ধারণ করে দিলেই কি দাম কমানো যায়? দ্রব্যমূল্য কমাতে এই সরকার ব্যর্থ হয়েছে। এই সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে।"

বিএনপির অঙ্গসংগঠন জাতীয়বাদী যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত রোডমার্চ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় মির্জা ফখরুল বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে বলেন, "চুরি করে তারা বিদেশে বাড়িঘর নির্মাণ করেছে। সবচেয়ে বড় চুরি কী করেছে? আমার দেশের ভোটের অধিকার তারা চুরি করেছে।"

ভোটের অধিকার প্রতিষ্ঠায় বগুড়া হতে রাজশাহী পর্যন্ত তারুণ্যের রোডমার্চ কর্মসূচিতে সকাল থেকে বাস, মাইক্রোবাস, পিকআপ, মোটরসাইকেল নিয়ে হাজার হাজার নেতা-কর্মীরা এরুলিয়া এলাকায় জমায়েত হতে থাকে।

নাটোরে মহাসড়কে গাড়িতে হামলা, অগ্নিসংযোগ

এদিকে নাটোর থেকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি 'তারুণ্যের রোডমার্চ'- এ অংশগ্রহণ করতে যাওয়া একটি মাইক্রোবাসে দুর্বৃত্তরা আগুন দেয় বলে জানা যায়।

রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনেন।

দুর্বৃত্তদের হামলায় আহত হন বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহেল রানা, যুগ্ম আহবায়ক আবু তালহা মানিক, ছাত্রদল কর্মী সম্রাট, মেহেদী হাসান, স্বপন, শিমুলসহ আরও বেশ কয়েকজন।
সকালে শহরে আরেক হামলায় গুরুতর আহত হন জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক জুয়েল রানা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী বিভাগীয় তারুণ্যের রোডমার্চকে ঘিরে সকাল থেকেই নাটোরের বিভিন্ন এলাকায় অবস্থান নেয় সরকার দলীয় সমর্থকরা। তারা নাটোর-বগুড়া মহাসড়কে দিঘাপতীয়া এলাকায় যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশী চালায় বলেও অভিযোগ রয়েছে।   

Related Topics

টপ নিউজ

বিএনপির কর্মসূচি / সমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ত্বকী হত্যার বিচার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ
  • ৭ বিভাগে সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • গণভোটের রায় বাস্তবায়নে তিন মাসের কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের
  • ‘আমরা যুদ্ধকে ভয় পাই না’: সরকারের সমর্থনে ইরানিদের বিশাল সমাবেশ
  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net