Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
বিটিআই আমদানিতে অনিয়ম: মার্শাল অ্যাগ্রোভেটকে কালো তালিকাভুক্ত করে মামলার প্রস্তুতি

বাংলাদেশ

মো. জাহিদুল ইসলাম
19 August, 2023, 08:30 am
Last modified: 19 August, 2023, 08:53 am

Related News

  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • কীটনাশকের কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা দেবে সরকার
  • আগামী সপ্তাহের মধ্যে ৩৩ খাল ও লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু: ঢাকা উত্তর প্রশাসক
  • হেক্টরপ্রতি বছরে সার ব্যবহার সাড়ে ৮ কেজি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭০০ কেজিতে: রিজওয়ানা
  • ঢাকা উত্তরের জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা কার্যক্রম পুনরায় চালু 

বিটিআই আমদানিতে অনিয়ম: মার্শাল অ্যাগ্রোভেটকে কালো তালিকাভুক্ত করে মামলার প্রস্তুতি

বিষয়টি তদন্তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শরীফ উদ্দিনের নেতৃত্বে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
মো. জাহিদুল ইসলাম
19 August, 2023, 08:30 am
Last modified: 19 August, 2023, 08:53 am
ছবি: সংগৃহীত

মশা নিয়ন্ত্রণে ব্যাসিলাস থুরিনজিয়েনসিস ইসরায়েলেনসিস (বিটিআই) কীটনাশক আমদানিতে জালিয়াতির অভিযোগে রাসায়নিক সরবরাহকারী প্রতিষ্ঠান মার্শাল অ্যাগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে কালো তালিকাভুক্ত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

একইসঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা। 

তিনি বলেন, বিষয়টি তদন্তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শরীফ উদ্দিনের নেতৃত্বে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

লার্ভিসাইড আমদানিতে প্রতারণার অভিযোগের পর ঢাকা উত্তর ডেঙ্গু নিয়ন্ত্রণে বিটিআই প্রয়োগ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয়; এর কয়েকদিনের মধ্যেই রাসায়নিক সরবরাহকারীর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো।

আমদানিকারক ঠিকাদার প্রতিষ্ঠান মার্শাল অ্যাগ্রোভেট দাবি করেছিল, কীটনাশকটি সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যাল কোম্পানি (এস) পিটিই লিমিটেড থেকে এসেছে।

তবে সেই দাবি অস্বীকার করে, সিঙ্গাপুরের কোম্পানি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তাদের পরিচয় অপব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সতর্ক করেছে। জোর দিয়ে কোম্পানিটি জানিয়েছে কীটনাশক সিঙ্গাপুর থেকে আমদানি করা হয়নি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানায়, মার্শাল অ্যাগ্রোভেট সিঙ্গাপুর থেকে বিটিআই আমদানির দাবি করলেও সেখানকার প্রতিষ্ঠান তা অস্বীকার করেছে। পরে গত ১৪ আগস্ট সরবরাহকারী প্রতিষ্ঠানকে চিঠি দেয় ডিএনসিসি। 

তাদের চিঠির জবাবে গত বৃহস্পতিবার মর্শাল জানায়, বিটিআই তারা চীনের একটি কোম্পানির মাধ্যমে সরবরাহ করেছে।

কিন্তু মার্শাল অ্যাগ্রোভেট এই ব্যাখ্যার সঙ্গে প্রয়োজনীয় কোনো কাগজপত্র দাখিল করতে পারেনি। ফলে তাদের ব্যাখ্য গ্রহণ করেনি সিটি কর্পোরেশন। প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করার পাশাপাশি বিটিআই সরবরাহের ক্রয় আদেশও বাতিল করেছে ডিএনসিসি।

ঢাকা উত্তরের কর্মকর্তারা জানান, সিটি কর্পোরেশন মার্শাল অ্যাগ্রোভেটকে সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের সদস্য কোনো দেশ থেকে বিটিআই আমদানির অনুমোদন দিয়েছিল।

এদিকে, এ ধরনের রাসায়নিক আমদানির লাইসেন্স মার্শাল অ্যাগ্রোর ছিল না বলেও পরে জানা গেছে।

অথচ প্রতিষ্ঠানটির দাবি, তারা সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যাল কোম্পানি (এস) পিটিই লিমিটেড (বেস্টকেম) থেকে ৫৩ লাখ টাকার বেশি মূল্যের ৫ টন বিটিআই আমদানি করেছে।
 

Related Topics

টপ নিউজ

বিটিআই / কীটনাশক / ঢাকা উত্তর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • কীটনাশকের কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা দেবে সরকার
  • আগামী সপ্তাহের মধ্যে ৩৩ খাল ও লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু: ঢাকা উত্তর প্রশাসক
  • হেক্টরপ্রতি বছরে সার ব্যবহার সাড়ে ৮ কেজি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭০০ কেজিতে: রিজওয়ানা
  • ঢাকা উত্তরের জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা কার্যক্রম পুনরায় চালু 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net