Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
বাংলাদেশের অগ্রগতি বাধাগ্রস্ত করতে নির্বাচন নিয়ে আগ্রহ দেখাচ্ছে বিদেশি শক্তি: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
16 August, 2023, 09:50 pm
Last modified: 16 August, 2023, 10:04 pm

Related News

  • বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
  • জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী
  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 
  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • পরিবহন, কৃষি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি রূপরেখা দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের অগ্রগতি বাধাগ্রস্ত করতে নির্বাচন নিয়ে আগ্রহ দেখাচ্ছে বিদেশি শক্তি: প্রধানমন্ত্রী

কোনো দেশের নাম উল্লেখ না করে তিনি বলেন, নির্বাচন, গণতন্ত্র ও অন্যান্য বিষয় নিয়ে দেশে একটি (অস্থিতিশীল) পরিস্থিতি তৈরি করতে চায় তারা, যাতে তারা ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর ব্যবহার করতে পারে।
ইউএনবি
16 August, 2023, 09:50 pm
Last modified: 16 August, 2023, 10:04 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কেচ: টিবিএস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করাই কিছু দেশের গোপন উদ্দেশ্য এবং তারা বঙ্গোপসাগর ব্যবহার করতেই দেশের আসন্ন নির্বাচনের প্রতি আগ্রহ দেখাচ্ছে।

কোনো দেশের নাম উল্লেখ না করে তিনি বলেন, নির্বাচন, গণতন্ত্র ও অন্যান্য বিষয় নিয়ে দেশে একটি (অস্থিতিশীল) পরিস্থিতি তৈরি করতে চায় তারা, যাতে তারা ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর ব্যবহার করতে পারে। তাদের কারো কারো উদ্দেশ্য এই অঞ্চলের বিভিন্ন দেশে আক্রমণ করা এবং দেশগুলোকে ধ্বংস করা।

জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে বুধবার (১৬ আগস্ট) বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণসভায় বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই স্মরণসভায় সভাপতিত্ব করেন তিনি। 

তিনি বলেন, তাদের উদ্দেশ্য নির্বাচন বা গণতন্ত্র নয়। তারা বাংলাদেশের উন্নয়নে বাধা সৃষ্টি করতে চায়। এটাই বাস্তবতা।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার গণতন্ত্রের ভিত মজবুত করেছে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করেছে। এ ছাড়া জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করেছে। দারিদ্র্যের হার ৪১ শতাংশ থেকে ১৮ দশমিক ৬ শতাংশে এবং চরম দারিদ্র্যের হার ২৫ শতাংশ থেকে ৫ দশমিক ৭ শতাংশে নামিয়ে এনেছে।

তিনি বলেন, ভারত মহাসাগরে অবস্থিত হওয়ায় ভৌগোলিক অবস্থানের দিক থেকে বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। কারণ এটি আন্তর্জাতিক পণ্য পরিবহনের জন্য সবচেয়ে নিরাপদ এবং গ্রহণযোগ্য নৌপথ। তাই তারা ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরকে ব্যবহার করার জন্য নির্বাচন, গণতন্ত্রসহ বিভিন্ন ইস্যু নিয়ে এদেশে এমন (অস্থিতিশীল) পরিস্থিতি তৈরি করতে চায়।

বিদেশি শক্তির স্থানীয় সমর্থকদের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, দেশে কিছু নির্বোধ আছে যারা এই বাস্তবতা না বুঝে তাদের সুরে কথা বলে। 

প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণকে এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, আমি বিশ্বাস করি যে ভারত মহাসাগর অঞ্চলে অবস্থিত দেশগুলো এ ব্যাপারে যথেষ্ট সচেতন রয়েছে।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী / শেখ হাসিনা / নির্বাচন / আওয়ামী লীগ / মার্কিন নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
  • জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী
  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 
  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • পরিবহন, কৃষি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি রূপরেখা দিলেন প্রধানমন্ত্রী

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net