Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ পেল চীনের সিআরবিসি

বাংলাদেশ

ইউএনবি
16 August, 2023, 08:15 pm
Last modified: 16 August, 2023, 08:19 pm

Related News

  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • বিশ্বকাপে দল নেই, চীনের ফুটবলভক্তদের ভরসা তাই ‘লাল কার্ড প্রিয়’ রেফারি
  • ৪,১৮৯ কোটি টাকার অবকাঠামো প্রকল্পে গতি, বাস্তবায়নের পথে আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল
  • বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সিআইপিএস ও পান্ডা বন্ড নিয়ে চীনের এক্সিম ব্যাংকের আলোচনা আজ
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন

চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ পেল চীনের সিআরবিসি

৭৭৮ একর এলাকা জুড়ে অর্থনৈতিক ও শিল্প অঞ্চলটি গড়ে উঠছে। এতে ৩০ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
ইউএনবি
16 August, 2023, 08:15 pm
Last modified: 16 August, 2023, 08:19 pm

চট্টগ্রামে 'চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)' গড়ে তোলার কাজ পেয়েছে চীন সরকারের মনোনীত ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন (সিআরবিসি)।

বুধবার (১৬ আগস্ট) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকে সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) মাধ্যমে সিআরবিসির সঙ্গে চুক্তির জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) একটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

চীনা প্রতিষ্ঠানটি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় ৭৮৪ একর জমিতে জিটুজি (দু'দেশের সরকারি পর্যায়) ভিত্তিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করবে।

অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নের পাশাপাশি প্রয়োজনীয় সেবাও দেবে সিআরবিসি।

এর আগে ২০১৪ সালের জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরের সময় চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে একটি এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব দিয়েছিলেন।

চীনের কুনমিংয়ে হাইগেং কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত নবম চীন-সাউথ এশিয়া বিজনেস ফোরামে ভাষণ দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

সফরকালে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে একটি চুক্তি সই করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ সরকারি সংস্থা অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। এরপর বেজা ২০১৬ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা হাতে নেয়।

এরই ধারাবাহিকতায় ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) শুধু চীনা বিনিয়োগকারীদের জন্য ৪২০ কোটি ৩৭ লাখ টাকার প্রস্তাবিত অর্থনৈতিক ও শিল্প অঞ্চল অনুমোদন করেছে।

একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত চলতি অর্থবছরের সপ্তম একনেক সভায় 'আনোয়ারা-২ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নের জন্য ভূমি অধিগ্রহণ' নামে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

এই প্রকল্পের লক্ষ্য হলো চীনের কোম্পানিগুলোকে সেখানে আকৃষ্ট করার পাশাপাশি টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার জন্য চাকরির সুযোগ সৃষ্টিতে অনুকূল ব্যবসায়িক পরিবেশ তৈরি করা।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সই করা চুক্তি অনুযায়ী বাংলাদেশ চীনের বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি লিজের ভিত্তিতে জমি দেবে এবং চীনের মনোনীত একটি ফার্ম ওই জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশিদের জন্য বিশাল কর্মসংস্থান সৃষ্টি হবে, এমনটাই বলা হয়েছিল চুক্তির সময়।

ইতোমধ্যে বেজা ও সিআরবিসি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা চট্টগ্রামে সিইআজেড-এর উন্নয়নের জন্য একটি সমঝোতা স্মারক (এমওই) সই করেছে।

২০২২ সালের ১১ আগস্ট সই করা সমঝোতা স্মারকের আলোকে রাজধানী ঢাকা থেকে প্রায় ২৪২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আনোয়ারায় চীনা বিনিয়োগকারীদের জন্য নিবেদিত অর্থনৈতিক ও শিল্প অঞ্চল গড়ে তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল চীনের কোম্পানিটিকে (সিআরবিসি)।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং চুক্তি সই অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, বাংলাদেশে চীনা উদ্যোগে নির্মিত প্রথম শিল্প পার্ক হিসেবে জোনটি যুগান্তকারী ও তাৎপর্যপূর্ণ।

লি বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার শক্তিশালী ভিত্তি ও বিস্তৃত সম্ভাবনা রয়েছে। চীন আরও অনেক ক্ষেত্রে বাংলাদেশি উদ্যোক্তাদের সহযোগিতা করার জন্য চীনা উদ্যোক্তাদের উৎসাহিত করবে।

রাষ্ট্রদূত আরও আশা প্রকাশ করেন, চীনের উদ্যোক্তারা ভবিষ্যতে আরও শিল্প পার্ক নির্মাণে অংশগ্রহণ এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যবিষয়ক সহযোগিতা আরও গভীর করতে পারে।

বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন জানান, ৭৭৮ একর এলাকা জুড়ে অর্থনৈতিক ও শিল্প অঞ্চলটি গড়ে উঠছে। এতে ৩০ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, জোনটি সম্পূর্ণরূপে চীনের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য নিবেদিত।

অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে গড়ে তোলা হবে কেমিক্যাল, অটোমোবাইল অ্যাসেম্বলি, গার্মেন্টস ও ওষুধ কারখানা।

Related Topics

টপ নিউজ

চীন / বাংলাদেশ-চীন / অর্থনৈতিক অঞ্চল / বৈদেশিক বাণিজ্য / রপ্তানি সম্ভাবনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • বিশ্বকাপে দল নেই, চীনের ফুটবলভক্তদের ভরসা তাই ‘লাল কার্ড প্রিয়’ রেফারি
  • ৪,১৮৯ কোটি টাকার অবকাঠামো প্রকল্পে গতি, বাস্তবায়নের পথে আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল
  • বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সিআইপিএস ও পান্ডা বন্ড নিয়ে চীনের এক্সিম ব্যাংকের আলোচনা আজ
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net