Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
আনন্দবাজার পত্রিকায় বাংলাদেশের কৃষিমন্ত্রী প্রয়াত নায়ক রাজ্জাক! 

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
06 August, 2023, 01:30 pm
Last modified: 06 August, 2023, 01:51 pm

Related News

  • সাবেক মন্ত্রী রাজ্জাক ও ফারুক কারাগারে
  • নির্বাচনে আনার জন্য বিএনপির নেতাদের মুক্তির প্রস্তাব সরকার বা দল দেয়নি: কাদের
  • সব নেতাকে মুক্তির প্রস্তাব দিয়েও বিএনপিকে নির্বাচনে আনা যায়নি: কৃষিমন্ত্রী
  • পেঁয়াজের দাম বেড়ে কেজিতে ৮০ টাকা, ২-৩ দিনের মধ্যে আমদানির সিদ্ধান্ত
  • ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে ধানের ফলনে ৮০% পর্যন্ত ক্ষতি

আনন্দবাজার পত্রিকায় বাংলাদেশের কৃষিমন্ত্রী প্রয়াত নায়ক রাজ্জাক! 

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের সৃষ্টি হলে কিছুক্ষণ পরেই পত্রিকাটি সেখান থেকে নায়করাজ রাজ্জাকের ছবি সরিয়ে নেয় এবং ‘ফিচার ইমেজ’ বা প্রচ্ছদ ছবি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে।
টিবিএস ডেস্ক
06 August, 2023, 01:30 pm
Last modified: 06 August, 2023, 01:51 pm

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আগামীকাল চার দিনের সফরে ভারতের নয়াদিল্লি যাবেন পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। বিজেপির আমন্ত্রণে তাদের এই সফর।

তাদের এই সফরের সংবাদ উঠে এসেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায়। কিন্তু 'আওয়ামী লীগের দল আজ দিল্লিতে' শিরোনামে গণমাধ্যমটি তাদের অনলাইন সংস্করণে যে সংবাদ প্রকাশ করেছে, সেখানে আওয়ামী লীগ নেতা ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ছবির স্থলে ব্যবহার করা হয় বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্রাভিনেতা প্রয়াত রাজ্জাকের ছবি।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের সৃষ্টি হলে কিছুক্ষণ পরেই পত্রিকাটি সেখান থেকে নায়করাজ রাজ্জাকের ছবি সরিয়ে নেয় এবং 'ফিচার ইমেজ' বা প্রচ্ছদ ছবি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে।

প্রতিবেদনটির শেষে আনন্দবাজার পত্রিকা লেখে, "এই প্রতিবেদনটি প্রথম প্রকাশের সময় আওয়ামী লীগের নেতা আব্দুর রাজ্জাকের ভুল ছবি দেওয়া হয়েছিল। ছবিটি ছিল বাংলাদেশের একসময়ের জনপ্রিয় অভিনেতা আব্দুর রজ্জাকের। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা আন্তরিক দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।"

যদিও এখানে লক্ষণীয় বানান বিভ্রাট! কৃষিমন্ত্রীর নামের বানান সঠিক লেখা হলেও নায়ক রাজ্জাকের নাম লেখা হয়েছে 'আব্দুর রজ্জাক'। 

উল্লেখ্য, ভারতে সফরকারী প্রতিনিধি দলে কৃষিমন্ত্রী ছাড়াও থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ, দলের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী এবং দুই সাংসদ মেরিনা জাহান কবিতা ও আরমা দত্ত। সফর শেষে আগামী ৯ তারিখ তাদের ঢাকা ফেরার কথা। 
 
Related Topics

টপ নিউজ

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • সাবেক মন্ত্রী রাজ্জাক ও ফারুক কারাগারে
  • নির্বাচনে আনার জন্য বিএনপির নেতাদের মুক্তির প্রস্তাব সরকার বা দল দেয়নি: কাদের
  • সব নেতাকে মুক্তির প্রস্তাব দিয়েও বিএনপিকে নির্বাচনে আনা যায়নি: কৃষিমন্ত্রী
  • পেঁয়াজের দাম বেড়ে কেজিতে ৮০ টাকা, ২-৩ দিনের মধ্যে আমদানির সিদ্ধান্ত
  • ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে ধানের ফলনে ৮০% পর্যন্ত ক্ষতি

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net