Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
পুলিশের ওপর আক্রমণের সময় আ. লীগ নেতারা তাদের সহযোগিতায় এগিয়ে আসেন: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 July, 2023, 07:00 pm
Last modified: 29 July, 2023, 09:49 pm

Related News

  • কুষ্টিয়ায় পীর হত্যা: জামায়াত নেতা খাজা আহমেদকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • প্রথমবারের মতো আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলন
  • কেউ জানে না, এমনও অনেক মিটিং হচ্ছে: জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে আমির খসরু
  • সীমান্ত দিয়ে মাদক চোরাচালানে সহযোগিতা দিচ্ছে আরাকান আর্মি: বিজিবি

পুলিশের ওপর আক্রমণের সময় আ. লীগ নেতারা তাদের সহযোগিতায় এগিয়ে আসেন: স্বরাষ্ট্রমন্ত্রী

এসময় তিনি বলেন, আজকের ঘটনা আমাদের (বিএনপি- জামায়াত নেতা-কর্মীদের) অগ্নিসন্ত্রাসের কাহিনি স্মরণ করিয়ে দিচ্ছে। রাজনৈতিক কর্মসূচিতে আমাদের বাধা নেই, কিন্তু তাতে জনদুর্ভোগ তৈরি হলে নিরাপত্তা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে। বিএনপি নেতারা সহিংসতায় উৎসাহ দিচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই।’
টিবিএস রিপোর্ট
29 July, 2023, 07:00 pm
Last modified: 29 July, 2023, 09:49 pm
ছবি: টিবিএস

পুলিশের ওপর আক্রমণের সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা তাদের সহযোগিতার জন্য বের হয়েছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  

রাজধানীর প্রবেশপথগুলোয় বিএনপির অবস্থান কর্মসূচি কেন্দ্র করে আজ শনিবার বিএনপি নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত পুলিশ সদস্যরা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে গিয়েই সন্ধ্যা ৬টার দিকে সংবাদ সম্মেলন করে একথা বলেন তিনি।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকের ঘটনা আমাদের (বিএনপি- জামায়াত নেতা-কর্মীদের) অগ্নিসন্ত্রাসের কাহিনি স্মরণ করিয়ে দিচ্ছে। রাজনৈতিক কর্মসূচিতে আমাদের বাধা নেই, কিন্তু তাতে জনদুর্ভোগ তৈরি হলে নিরাপত্তা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে। বিএনপি নেতারা সহিংসতায় উৎসাহ দিচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই।'

তিনি অভিযোগ করেন, বিএনপি ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও লন্ডন থেকে (তারেক রহমানের বক্তব্যও প্রচার হয়েছে।

কর্মসূচি পালনকালে বিএনপি নেতা আমান রাস্তায় পড়ে যান, পুলিশ বাহিনী মানবিকতা দেখিয়ে তাকে হাসপাতালে ভর্তি করে বলে জানান মন্ত্রী।  

কামাল বলেন, বিএনপি নেতা-কর্মীদের সাথে সংঘর্ষে পুলিশের ৩১ সদস্য আহত হয়েছেন, তারা এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিএনপির অবস্থান কর্মসূচি চলার সময় প্রায় ৭০ জনকে আটক করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

বিএনপির আজকের অবস্থান কর্মসূচি কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে সহিংসতা ও অগ্নি-সংযোগের ঘটনা ঘটেছে। বিএনপি নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ চলার সময় শ্যামলী ও মাতুয়াইলে যানবাহনে আগুন লাগিয়ে দেওয়া হয়।

এর আগে গতকাল শুক্রবারের মহাসমাবেশ থেকে রাজধানীর প্রবেশপথগুলোয় অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি।

সরকার পতনের দাবি আদায় না হওয়া পর্যন্ত নেতা-কর্মীদের রাজপথে অবস্থান করার নির্দেশনা দেয় দলের হাই-কমান্ড।  

অন্যদিকে, শান্তি-সমাবেশ থেকে বিএনপির কর্মসূচিকে প্রতিহত করার ঘোষণা দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। এদিন আ. লীগের তিন সহযোগী সংগঠন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটে শান্তি সমাবেশ করে।

 

 

Related Topics

টপ নিউজ

বিএনপি-পুলিশ সংঘর্ষ / স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান / সংবাদ সম্মেলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • কুষ্টিয়ায় পীর হত্যা: জামায়াত নেতা খাজা আহমেদকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • প্রথমবারের মতো আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলন
  • কেউ জানে না, এমনও অনেক মিটিং হচ্ছে: জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে আমির খসরু
  • সীমান্ত দিয়ে মাদক চোরাচালানে সহযোগিতা দিচ্ছে আরাকান আর্মি: বিজিবি

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net