Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
‘২৭ জুলাইয়ের সমাবেশ ঘিরে আ.লীগের পক্ষ থেকে কোনো সংঘাতের আশঙ্কা নেই’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 July, 2023, 02:30 pm
Last modified: 24 July, 2023, 02:44 pm

Related News

  • চট্টগ্রামে বিএনপির সমাবেশ ঘিরে ড্রোন ও অস্ত্র বহনে সিএমপির নিষেধাজ্ঞা
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: কাদের আরাফাতসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২২ জানুয়ারি
  • ওবায়দুল কাদেরসহ ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
  • বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে উসকানি: ‘মারো না কেন ওদের’— ছাত্রলীগের সাদ্দামকে ফোনে কাদের
  • ভাটারায় হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

‘২৭ জুলাইয়ের সমাবেশ ঘিরে আ.লীগের পক্ষ থেকে কোনো সংঘাতের আশঙ্কা নেই’

ওবায়দুল কাদের বলেন, “দেশের ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। জনগণই আমাদের শক্তি। কাউকে ভয় পাই না।”
টিবিএস রিপোর্ট
24 July, 2023, 02:30 pm
Last modified: 24 July, 2023, 02:44 pm

আগামী ২৭ জুলাই রাজধানীতে বিএনপির মহাসমাবেশের দিনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগও 'তারুণ্যের জয়যাত্রা' নামে সমাবেশের ডাক দিয়েছে। তবে সেদিন দুই দলের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে আওয়ামী লীগের পক্ষ থেকে সংঘাতের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

তিনি বলেন, "কোনো উসকানি আওয়ামী লীগ দেবে না। কিন্তু কেউ যদি তা করে তখন জনগণের জানমালের নিরাপত্তা দেবে আওয়ামী লীগ সরকার।"

সোমবার (২৪ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটির পরিচিতি সভায় এ কথা বলেন তিনি।  

ওবায়দুল কাদের বলেন, "দেশের ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। জনগণই আমাদের শক্তি। কাউকে ভয় পাই না।"

বিএনপির আন্দোলনের স্বপ্ন আবারও গোলাপবাগের মাঠে শেষ হবে বলে মন্তব্য করে তিনি বলেন, "আন্দোলনের নামে বিএনপি লাঠিসোটা আর কম্বল নিয়ে এসে পিকনিক পার্টি আগেও করেছে। কিন্তু আন্দোলন সফল হয়নি।"

ছাত্র রাজনীতি নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, ছাত্ররাজনীতি সৌন্দর্য, গ্লামার হারিয়ে গেছে। এর সুদিন ফিরিয়ে আনতে হবে। শিক্ষায় ও গবেষণার ওপর জোর দিতে হবে। 

"কিছু ব্যক্তি বা গোষ্ঠী ক্ষমতায় বসেছেন নানান কৌশলে। বঙ্গবন্ধু বা শেখ হাসিনা ছাড়া আর কে দেশ নিয়ে ভেবেছে? গত ৪৮ বছরে একটি সাফল্যের নাম শেখ হাসিনা, যার প্রতিটি ক্ষেত্রে জ্ঞানের পরিমাণ সর্বোচ্চ। বঙ্গবন্ধু দিয়েছেন রাজনৈতিক মুক্তি, আর শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি। দেশের জন্য সঠিক কাজগুলো করেছেন শেখ হাসিনা, যার লেগেসির মৃত্যু নেই," যোগ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, এদেশে যারা ক্ষমতায় ছিল তাদের অনেকেই রাজনীতি থেকে আসেনি, তাদের উত্তরসূরীও নয়।

"ডিজিটাল বাংলাদেশ গড়তে সবচেয়ে বেশি অবদান যার তিনি সজিব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় নিরবে নিভৃতে বিপ্লব করেছেন। তিনি আসেন নিরবে, চলে যান নিঃশব্দে। আত্মপ্রচারে তিনি নিমগ্ন নন," বলেন তিনি। 

উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল খালেকের সভাপতিত্বে পরিচিতি সভাটি সঞ্চালনা করেন আওয়ামী লীগের  শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা।
 
Related Topics

টপ নিউজ

ওবায়দুল কাদের / বিএনপির সমাবেশ / আওয়ামী লীগের সমাবেশ / পাল্টাপাল্টি সমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • চট্টগ্রামে বিএনপির সমাবেশ ঘিরে ড্রোন ও অস্ত্র বহনে সিএমপির নিষেধাজ্ঞা
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: কাদের আরাফাতসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২২ জানুয়ারি
  • ওবায়দুল কাদেরসহ ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
  • বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে উসকানি: ‘মারো না কেন ওদের’— ছাত্রলীগের সাদ্দামকে ফোনে কাদের
  • ভাটারায় হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net