Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
ভোটকেন্দ্রে মারধরের শিকার হিরো আলম হাসপাতালে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 July, 2023, 04:20 pm
Last modified: 17 July, 2023, 05:39 pm

Related News

  • বিয়ের প্রলোভন ও নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হিরো আলম
  • হিরো আলমের ওপর হামলা: ২ আসামির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • সাবেক স্ত্রী রিয়া মনির করা হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন হিরো আলম  
  • সাবেক স্ত্রী রিয়া মনির হত্যাচেষ্টা মামলায় হিরো আলম গ্রেপ্তার
  • হিরো আলমসহ দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ভোটকেন্দ্রে মারধরের শিকার হিরো আলম হাসপাতালে

টিবিএস রিপোর্ট
17 July, 2023, 04:20 pm
Last modified: 17 July, 2023, 05:39 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রে হামলার শিকার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসা চলছে।

বেটারলাইফ হসপাতালের কাস্টমার কেয়ার অফিসার তাকসির তাসরিম খুশবু দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আধাঘণ্টা আগে (৪টার দিকে) সেন্সলেস অবস্থায় হিরো আলমকে আমাদের হাসপাতালে আনা হয়। ইমার্জেন্সি ডাক্তার তাকে চিকিৎসা দিচ্ছেন।'

এর আগে ভোট চলাকালে রাজধানীর বনানীতে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মারধর করা হয়।

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে  হিরো আলম রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে যান। তখন সেখানে তাকে মারধর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, হিরো আলম ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন। ওই সময় একদল লোক এসে তাকে বলে, এটা টিকটক ভিডিও করার জায়গা নয়।

এ সময় হিরো আলম পাল্টা জবাব দিলে তারা তাকে ধাওয়া করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। হামলাকারীরা নৌকা মার্কার ব্যাজ পরে ছিলেন। 

আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করলে হিরো আলম গাড়িতে উঠে সেখান থেকে চলে যান।

Hero Alom attacked in Banani polling centre pic.twitter.com/jn7lSRkpoI— The Business Standard (@tbsnewsdotnet) July 17, 2023

ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে আজ হিরো আলম অভিযোগ করেছিলেন যে তার এজেন্টদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের বেশ কয়েকজনকে হয়রানি করেছেন। 

আজ সকালে বনানী মডেল স্কুল কেন্দ্রে এই স্বতন্ত্র প্রার্থী বলেন, 'ক্ষমতাসীন দলের কর্মীরা আমার এজেন্টদের বের করে দিতে ভীতিজনক কৌশল অবলম্বন করেছে। তারা নারীসহ আমাদের কয়েকজন এজেন্টকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তাদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেয়।'

কোন কোন কেন্দ্রে তার এজেন্টদের প্রবেশে সমস্যা হয়েছে জানতে চাইলে তিনি ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, মাটিকাটা উচ্চ বিদ্যালয় ও জামিয়া মাদরাসা কেন্দ্রের কথা উল্লেখ করেন।

তিনি নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, 'তবে আমি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকব।'

Related Topics

টপ নিউজ

হিরো আলম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • বিয়ের প্রলোভন ও নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হিরো আলম
  • হিরো আলমের ওপর হামলা: ২ আসামির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • সাবেক স্ত্রী রিয়া মনির করা হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন হিরো আলম  
  • সাবেক স্ত্রী রিয়া মনির হত্যাচেষ্টা মামলায় হিরো আলম গ্রেপ্তার
  • হিরো আলমসহ দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net