Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
জনগণ আমাকে চায়, ভোট সুষ্ঠু হলে জয়ী হবো: হিরো আলম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 July, 2023, 12:45 pm
Last modified: 17 July, 2023, 12:56 pm

Related News

  • বিয়ের প্রলোভন ও নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হিরো আলম
  • হিরো আলমের ওপর হামলা: ২ আসামির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • সাবেক স্ত্রী রিয়া মনির করা হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন হিরো আলম  
  • সাবেক স্ত্রী রিয়া মনির হত্যাচেষ্টা মামলায় হিরো আলম গ্রেপ্তার
  • হিরো আলমসহ দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জনগণ আমাকে চায়, ভোট সুষ্ঠু হলে জয়ী হবো: হিরো আলম

তবে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ভয়ভীতি দেখিয়ে তার এজেন্টদের বের করে দিয়েছে, এমন অভিযোগ এনেছেন তিনি।
টিবিএস রিপোর্ট
17 July, 2023, 12:45 pm
Last modified: 17 July, 2023, 12:56 pm
ফাইল ছবি/সংগৃহীত

ঢাকা-১৭ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মুহাম্মদ আলী আরাফাতের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন 'হিরো আলম' হিসেবে পরিচিত ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম।

নির্বাচন সুষ্ঠু হলে বিজয়ী হওয়ার আশা প্রকাশ করেছেন হিরো আলম।

সোমবার (১৭ জুলাই) সকালে বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শন এসে এ কথা বলেন তিনি।

গণমাধ্যমকে হিরো আলম বলেন, "সুষ্ঠু ভোট হলে জয়ী হবো। জনগণ আমাকে চায়। আমি জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।"

তবে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ভয়ভীতি দেখিয়ে তার এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ আনেন হিরো আলম।

"প্রত্যেকটি কেন্দ্রে এজেন্ট দেওয়া হয়েছিল। কিন্তু তারা আমাদের এজেন্টদের মারধর করে, হুমকি দিয়ে বের করে দিয়েছে", বলেন তিনি।

এদিকে ইসি ভবনে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সিসিটিভির মাধ্যমে উপনির্বাচন পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তারা সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করেছে।

ঢাকা-১৭ আসনের গুলশান, বনানী, বারিধারা ও ক্যান্টনমেন্ট এলাকার কিছু অংশে উপনির্বাচনের জন্য যানবাহন চলাচলে নিষেধাজ্ঞাসহ সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নির্বাচনী এলাকায় ট্রাক, বাস, মিনিবাস, মাইক্রোবাস, জীপ, পিকআপ, কার এবং ইজিবাইকের মতো যানবাহনগুলো সোমবার (১৭ জুলাই) রাত ১২টা থেকে মঙ্গলবার (১৮ জুলাই) রাত ১২টা পর্যন্ত সীমাবদ্ধ করা হয়েছে।

১৬ জুলাই রাত ১২টা থেকে ১৮ জুলাই রাত ১২টা পর্যন্ত এসব এলাকায় মোটরবাইক চলাচল সীমিত করা হয়েছে।

আওয়ামী লীগের সংসদ সদস্য আকবর হোসেন পাঠানের (অভিনেতা ফারুক) মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য হয়।

Related Topics

টপ নিউজ

হিরো আলম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • বিয়ের প্রলোভন ও নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হিরো আলম
  • হিরো আলমের ওপর হামলা: ২ আসামির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • সাবেক স্ত্রী রিয়া মনির করা হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন হিরো আলম  
  • সাবেক স্ত্রী রিয়া মনির হত্যাচেষ্টা মামলায় হিরো আলম গ্রেপ্তার
  • হিরো আলমসহ দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net