Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
১ আগস্ট থেকে জ্বালানী তেল উত্তোলন-পরিবহন বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের

বাংলাদেশ

বগুড়া প্রতিনিধি
16 July, 2023, 10:55 am
Last modified: 16 July, 2023, 11:02 am

Related News

  • জ্বালানির দাম বাড়লেও ২০২৪-২৫ অর্থবছরে বিপিসির লাভ ২,০৫০ কোটি টাকা: সিপিডি
  • সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান কাজ পেতে এক্সনমবিলকে দরপত্রে অংশ নিতে হবে: জ্বালানি প্রতিমন্ত্রী
  • ৩ দফা দাবিতে এবার রংপুর বিভাগেও তেল উত্তোলন-পরিবহন বন্ধের ঘোষণা
  • আগস্টে দুই পণ্য আমদানিতেই ব্যয় কমেছে প্রায় ১ বিলিয়ন ডলার 
  • ভারতে পাচারের শঙ্কায় জ্বালানী তেলের দাম বাড়ানো হয়েছে: নসরুল হামিদ 

১ আগস্ট থেকে জ্বালানী তেল উত্তোলন-পরিবহন বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের

বগুড়া প্রতিনিধি
16 July, 2023, 10:55 am
Last modified: 16 July, 2023, 11:02 am
প্রতীকী ছবি

তিন দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ১ আগস্ট থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ করার ঘোষণা দিয়েছেন রাজশাহী বিভাগীয় জ্বালানী তেল ব্যবসায়ীরা।

শনিবার বগুড়ার বেতগাড়ী এলাকার পেট্রোল মালিক পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের নিজস্ব কার্যালয় থেকে এই সিদ্ধান্ত দেয়া হয়।

সংগঠনটির রাজশাহী বিভাগীয় কমিটি উত্থাপিত দাবিগুলো হলো- জ্বালানী তেল পরিবহনকারী ট্যাংক-লরির ইকোনমিক লাইফ ৫০ বছর করতে হবে। জ্বালানী তেল বিক্রয়ের ওপর প্রচলিত কমিশন কমপক্ষে সাড়ে ৭ শতাংশ বৃদ্ধি এবং কমিশনের বিষয়টি প্রতিশ্রুতি মোতাবেক সুস্পষ্ট গেজেটে প্রকাশ করতে হবে।

পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন রাজশাহী বিভাগীয় কমিটির বীর মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান রতন এই সংবাদ সম্মেলন করেন।

এ সময় তিনি জানান, জ্বালানী তেল বিক্রয়ের ওপর ডিলার্স কমিশন বৃদ্ধির দাবি জ্বালানী ব্যবসায়ীদের দীর্ঘদিনের। সংশ্লিষ্টরা বৃদ্ধির প্রতিশ্রুতি বারবার দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি।

জ্বালানী তেলের মূল্য যখন ৬০ টাকা ছিল তখন যে হারে কমিশন দেয়া হতো, তেলের মূল্য দ্বিগুণ হওয়ার পরও কমিশন প্রায় একই হারে দেয়া হচ্ছে।

মো. মিজানুর রহমান রতন বলেন, বর্তমানে অটো গ্যাস স্টেশনে (এলপিজি) প্রতি লিটার সাড়ে ৪৬ টাকা বিক্রয় করে আট টাকা অর্থাৎ ১৭ শতাংশ কমিশন পাচ্ছে। আর ১৩০ টাকা পেট্রোল-অকটেন বিক্রয় করে চার টাকা অর্থাৎ ৩ শতাংশ কমিশন পাচ্ছেন ব্যবসায়ীরা। ফলে এলপিজি থেকে তিনগুণ বেশি অর্থ বিনিয়োগ করে জ্বালানী ব্যবসায়ীরা পাচ্ছেন নূন্যতম কমিশন। তেল ক্রয়ে ডিলার-এজেন্টদের বিনিয়োগ করতে হচ্ছে দ্বিগুণ। একইসাথে জিনিসপত্রের মূল্যে ঊর্ধ্বগতির ফলে কর্মচারীর বেতন অনেকাংশ বৃদ্ধি করতে হয়েছে। সকল লাইসেন্স ফি প্রায় দ্বিগুণ করা হয়েছে।

সভাপতি মিজানুর রহমান অভিযোগ করে বলেন, সম্প্রতি কোনো পূর্বঘোষণা ছাড়াই ২৫ বছরের অধিক পুরাতন ট্যাংক-লরির সকল কাগজপত্র বিআরটিএ নবায়ন বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে তাদের বক্তব্য হলো, জ্বালানী পরিবহনকারী ট্যাংক-লরির ইকোনমিক লাইফ ২৫ বছর নির্ধারণ করা হয়েছে। সপ্তাহে ট্যাংকলরিসমূহ ২ থেকে ৩ দিন তেল নিয়ে যায়।

ডিপো থেকে তেল নিয়ে ট্যাংক-লরি সর্বোচ্চ ১০০ থেকে ১৫০ কিলোমিটার পরিবহন করে। সবদিক বিবেচনা করলে বাস-ট্রাক-কাভার্ডভ্যান যদি ২৫ বছর ইকোনমিক লাইফ পায় তাহলে অনায়াসেই ট্যাংকলরি ৭৫ বছর পাওয়ার দাবি রাখে।

আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এসব সমস্যা সমাধানে সময় বেধে দেন মিজানুর রহমান। তা না হলে আগামী ১লা আগস্ট থেকে জ্বালানী তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে ধর্মঘটের হুঁশিয়ারি দেয়া হয়।

সংবাদ সম্মেলনে পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় কমিটির সিনিয়র সহসভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, রাজশাহী জেলা সভাপতি মনিরুল হক আরও অনেকে উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

জ্বালানী তেল / জ্বালানী তেল উত্তোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • জ্বালানির দাম বাড়লেও ২০২৪-২৫ অর্থবছরে বিপিসির লাভ ২,০৫০ কোটি টাকা: সিপিডি
  • সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান কাজ পেতে এক্সনমবিলকে দরপত্রে অংশ নিতে হবে: জ্বালানি প্রতিমন্ত্রী
  • ৩ দফা দাবিতে এবার রংপুর বিভাগেও তেল উত্তোলন-পরিবহন বন্ধের ঘোষণা
  • আগস্টে দুই পণ্য আমদানিতেই ব্যয় কমেছে প্রায় ১ বিলিয়ন ডলার 
  • ভারতে পাচারের শঙ্কায় জ্বালানী তেলের দাম বাড়ানো হয়েছে: নসরুল হামিদ 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net