Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
ঢাকার ১৮% বাড়িতে এডিসের লার্ভা: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 July, 2023, 10:25 am
Last modified: 04 July, 2023, 12:34 pm

Related News

  • ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসের বিশেষ অভিযান, চলবে ভ্রাম্যমাণ আদালত
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় ৮০% ছাড়, ডাক্তারের ফি না নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
  • ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের

ঢাকার ১৮% বাড়িতে এডিসের লার্ভা: স্বাস্থ্য অধিদপ্তর

সাধারণত কোনো এলাকার ৫ শতাংশ বাড়িতে এই লার্ভা পাওয়া গেলে সেই পরিস্থিতিকে ‘ঝুঁকিপূর্ণ’ বিবেচনা করা হয়।
টিবিএস রিপোর্ট
04 July, 2023, 10:25 am
Last modified: 04 July, 2023, 12:34 pm
ফাইল ছবি/টিবিএস

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ জরিপের তথ্য বলছে, রাজধানীর ১৮ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভার উপস্থিতি মিলেছে। সাধারণত কোনো এলাকার ৫ শতাংশ বাড়িতে এই লার্ভা পাওয়া গেলে সেই পরিস্থিতিকে 'ঝুঁকিপূর্ণ' বিবেচনা করা হয়।

গত ১৮ থেকে ২৭ জুন এই জরিপ চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু বাড়ার পাশাপাশি ঢাকায় এডিস মশার ঘনত্বও বাড়ছে। ডেঙ্গু মোকাবেলায় মশা নিধন, ভেক্টর কন্ট্রোল ও জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নেয়ার সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম সোমবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এই জরিপের প্রাথমিক তথ্য জানান। চলতি সপ্তাহে জরিপের প্রচার কর্মসূচী করা হবে, তখন কোন কোন এলাকায় এডিসের ঘনত্ব বেশি সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

ঢাকার দুই সিটি করপোরেশনের ৯৮ ওয়ার্ডে প্রাক-বর্ষার এই জরিপ চালানো হয়। ৯৮টি ওয়ার্ডের মধ্যে ৫৮টি ওয়ার্ডে এডিসের লার্ভা বেশি পাওয়া গেছে। এই ওয়ার্ডগুলোর ৫৪৯টি বাড়িতে মিলেছে এডিসের লার্ভা।

অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, 'ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন, উড়ন্ত মশা মারা, ভেক্টর কন্ট্রোল ও কমিউনিটিকে সম্পৃক্ত করতে হবে। তা না হলে ডেঙ্গু মোকাবেলা করা যাবে না। হাসপাতালে শুধু বেড বাড়ালে হবে না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মশা মারতে হবে।'

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, তাই মৃত্যু ঠেকাতে জ্বর হলেই ডেঙ্গু টেস্টের পরামর্শ দেন অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। তিনি বলেন, 'জ্বর হলে ডাক্তার দেখাতে হবে বা হাসপাতালে যেতে হবে, টেস্ট করার পর ডাক্তার যদি মনে করেন বাড়িতে রাখা যাবে তাহলে রোগী বাড়িতে থাকবে নাহলে হাসপাতালে থাকবে। জ্বর হলে পুরোটা সময় চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে। পেট ব্যথা, বমিসহ ঝুঁকিপূর্ণ কোন লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে। প্রয়োজনে ১৬২৬৩ হটলাইনে ফোন করে স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।'

এদিকে, গতকাল সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে এবং ৪৩৬ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮১ জনের মৃত্যু হয়, যা ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যুর পর সর্বোচ্চ। এছাড়া, একই সময়ে সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৬২,৪২৩ এবং মোট সুস্থ হয়েছিলেন ৬১,৯৭১ জন।

Related Topics

টপ নিউজ

ডেঙ্গু নিয়ন্ত্রণ / ডেঙ্গু / ডেঙ্গু পরিস্থিতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসের বিশেষ অভিযান, চলবে ভ্রাম্যমাণ আদালত
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় ৮০% ছাড়, ডাক্তারের ফি না নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
  • ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net