Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ঢাকার উড়ালপথের নিচের অব্যবস্থাপনায় বছরে ক্ষতি ২১ হাজার কোটি টাকা: গবেষণা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 June, 2023, 10:15 am
Last modified: 26 June, 2023, 10:52 am

Related News

  • ঢাকা বিমানবন্দরে আমদানি কার্গোতে অব্যবস্থাপনা: ভিজছে মালামাল, ঠিক সময়ে কনসাইনমেন্ট পাচ্ছেন না আমদানিকারকরা
  • পোলিং এজেন্ট পরিবর্তনসহ অব্যবস্থাপনা ও পক্ষপাতের অভিযোগ তিন প্যানেলের ৩ প্রার্থীর
  • চট্টগ্রামের মেয়র মহিউদ্দিন উড়াল সড়কে নেই শৃঙ্খলা 
  • ঘোষণা দিয়েও ঢাকার উড়ালসড়কগুলোর নিচ দখল-দূষণমুক্ত করতে পারেনি দুই সিটি
  • যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত বিআরটির মোট ৬.৭ কিলোমিটার উড়ালসড়ক

ঢাকার উড়ালপথের নিচের অব্যবস্থাপনায় বছরে ক্ষতি ২১ হাজার কোটি টাকা: গবেষণা

ঢাকার যানজট নিরসনে বিভিন্ন এলাকায় বিস্তৃত ১০৫ কিলোমিটার দৈর্ঘ্যের উড়ালপথের নিচে দখল-বেদখল, ব্যবহার-অব্যবহার ও অপব্যবহারে পড়ে আছে প্রায় ২০৭ একর জমি।
টিবিএস রিপোর্ট
26 June, 2023, 10:15 am
Last modified: 26 June, 2023, 10:52 am
ফাইল ছবি

রাজধানী ঢাকার যানজট নিরসনে গত দুই দশকে নির্মিত উড়ালসড়ক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেলসহ উড়ালপথের নিচের জমি অব্যবস্থাপনায় প্রতি বছর ক্ষতি হচ্ছে ২ বিলিয়ন মার্কিন ডলারের ওপরে, যা বাংলাদেশি মুদ্রায় অন্তত ২১ হাজার কোটি টাকা।

এমনটাই উঠে এসেছে সম্প্রতি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইনক্লুসিভ আর্কিটেকচার অ্যান্ড আরবানিজমের (সিআইএইউ) এক গবেষণায়।

গবেষণার তথ্য বলছে, ঢাকার যানজট নিরসনে গত দুই দশকে উড়ালসড়ক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিআরটি, ইউলুপ ও মেট্রোরেলসহ নানারকম উড়ালপথ নির্মিত হয়েছে। বিভিন্ন এলাকায় বিস্তৃত মোট ১০৫ কিলোমিটার দৈর্ঘ্যের এসব উড়ালপথের নিচে দখল-বেদখল, ব্যবহার-অব্যবহার ও অপব্যবহারে পড়ে আছে প্রায় ২০৭ একর জমি।

ঘনবসতিপূর্ণ ঢাকায় এটি মূল্যবান নগর-সম্পদের অপচয়, যার বিভিন্ন নেতিবাচক প্রভাবের ফলে প্রতিবছর সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও জনস্বাস্থ্যগত ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ বিলিয়ন মার্কিন ডলারের ওপরে।

রবিবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সিআইএইউ-এর সেমিনার রুমে এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়।

সিআইএইউ বলছে, ঢাকার আর্থসামাজিক প্রেক্ষাপটে জনকল্যাণমুখী ও জনস্বাস্থ্য-বান্ধব পরিকল্পনার মাধ্যমে উড়ালপথের নিচের এই মূল্যবান নগর-জমিকে সম্পদে পরিণত করা সম্ভব। উড়ালসড়কের গতিশীলতাকে ক্ষতিগ্রস্ত না করেই তা 'সবুজ' অবকাঠামোয় পরিণত করে বহুমুখী কাজে ব্যবহার করা যাবে। এতে নগরের বাসযোগ্যতা বৃদ্ধির পাশাপাশি পথচারীবান্ধব নগরায়ন ত্বরান্বিত হবে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিআইএইউ-এর নির্বাহী পরিচালক স্থপতি অধ্যাপক ড. আদনান জিল্লুর মোর্শেদ।

সেন্টার ফর ইনক্লুসিভ আর্কিটেকচার অ্যান্ড আরবানিজমের নির্বাহী পরিচালক স্থপতি অধ্যাপক ড. আদনান জিল্লুর মোর্শেদ বলেন, ফ্লাইওভার যেমন নগরের আভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থাকে গতিশীল করছে, তেমনি এর নিচের জায়গাগুলোও গণপরিসর তৈরিতে ও জনকল্যাণমুখী কাজে ব্যবহার করার সুযোগ আছে।

তিনি বলেন, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার ও মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নিচে বেশকিছু জায়গায় পার্কিং, পাবলিক টয়লেট, পুলিশ বক্স, মসজিদ, অস্থায়ী কাঁচাবাজার, ময়লা ফেলার ভাগাড় এবং ছোট দোকান গড়ে উঠেছে। অনেকসময় অন্ধকারাচ্ছন্ন জায়গাগুলোতে মাদকসেবন ও মাদক কেনাবেচা হয়। পথচারীদের জন্যও এটি নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়াচ্ছে।

সামগ্রিকভাবে এ নিয়ে কোনো নীতিমালা নেই। ফলে বেশিরভাগ জমির সুষম ব্যবহার নিশ্চিত হয়নি বলেও জানান তিনি।

তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে বর্তমানে ফ্লাইওভার ও এলিভেটেড স্ট্রাকচারের নিচের অংশে জনবান্ধব, টেকসই ও সাশ্রয়ীভাবে ব্যবহার উপযোগী  কমিউনিটি জোন তৈরি করা হচ্ছে, যেখানে থাকছে হাঁটাচলার পথ ও সাইকেলের লেন, নগর-কৃষি, বাগান, বনায়ন ও  খেলাধুলার ব্যবস্থা। কিছু জায়গায় প্রাথমিক স্বাস্থ্যসেবা ও শরীরচর্চা কেন্দ্র, সুইমিং পুল, বৃষ্টির পানি সংরক্ষণ এবং পথনাটক ও শিল্পকর্ম প্রদর্শনের ব্যবস্থা তৈরি হয়েছে। অনেক জায়গায় ক্ষুদ্র উদ্যোক্তা বা নিম্ন আয়ের মানুষেরা সম্পৃক্ত হচ্ছেন।

সেন্টার ফর ইনক্লুসিভ আর্কিটেকচার অ্যান্ড আরবানিজম (সিআইএইউ) জানিয়েছে, এই গবেষণা প্রকল্পের পদ্ধতি হিসেবে ঢাকার বিভিন্ন ফ্লাইওভার-সংলগ্ন এলাকার স্থানীয়দের মাঝে নৃতাত্ত্বিক জরিপ করা হয়েছে, যেখানে ব্যবসায়ী, অস্থায়ী দোকানদার, বাসাবাড়িতে বসবাসকারী মানুষ, পথচারী এবং সড়কের শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যরা অন্তর্ভুক্ত ছিলেন।

উড়ালসড়কের নিচের অব্যবহৃত জমির কার্যকর রূপান্তরের এই গবেষণায় ড. আদনান জিল্লুর মোর্শেদের নেতৃত্বে কাজ করেছেন স্থপতি শাফায়েত মাহমুদ, ওয়াসিলা ফাতিমা নিলিয়া এবং মো. ফাহিম হাসান রিজভী।

Related Topics

টপ নিউজ

উড়াল সড়ক / উড়ালপথ / অব্যবস্থাপনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ঢাকা বিমানবন্দরে আমদানি কার্গোতে অব্যবস্থাপনা: ভিজছে মালামাল, ঠিক সময়ে কনসাইনমেন্ট পাচ্ছেন না আমদানিকারকরা
  • পোলিং এজেন্ট পরিবর্তনসহ অব্যবস্থাপনা ও পক্ষপাতের অভিযোগ তিন প্যানেলের ৩ প্রার্থীর
  • চট্টগ্রামের মেয়র মহিউদ্দিন উড়াল সড়কে নেই শৃঙ্খলা 
  • ঘোষণা দিয়েও ঢাকার উড়ালসড়কগুলোর নিচ দখল-দূষণমুক্ত করতে পারেনি দুই সিটি
  • যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত বিআরটির মোট ৬.৭ কিলোমিটার উড়ালসড়ক

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net